Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

করতে থাকবে জাহান্নাম" । এমতাবাস্থায় “মিরসাদ' এর অর্থ হবে পথ | এরকমও বলা হয়েছে যে, “মিরসাদ' অর্থ অবিশ্বাসীদের জন্য নির্মিত। যেমন বলা হয় “আরসত্তুশু শাই (আমি অমুক বন্ত নির্মাণ করছি)। হতে পারে, এখানকার 'মিরসাদ" শব্দরূপটি আধিক্যজ্ঞাপক। অর্থাৎ ওই ফেরেশতারা তখন তাদের দৃষ্টিকে রাখবে সতত সচকিত, যাতে করে একজন অবিশ্বাসীও হাত ফসকে না যায়। হজরত আনাস থেকে বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেন, পুলসিরাত অসি অপেক্ষাও অধিক ধারালো। তখন বিশ্বাসী ও বিশ্বাসবতীগণকে নিরাপত্তা প্রদান করবে ফেরেশতারা । জিবরাইল ধরে রাখবে আমার কটিদেশ। আমি বলবো, হে আমার প্রভুপালয়িতা! রক্ষা করো! রক্ষা করো! তখন পুলসিরাত থেকে পতিত হবে অসংখ্য নর-নারী। হজরত উবায়েদ ইবনে উমায়ের থেকে ইবনে মোবারক, বায়হাকী ও ইবনে আবিদ্‌ দুন্ইয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নরকের উপরে অবস্থিত পুলসিরাত হবে তলোয়ারের চেয়েও অধিক শানিত। তার দুই পাশ হবে কণ্টকাকীর্ণ আকরীযুক্ত। ওগুলো উত্তোলন করবে মানুষকে ৷ আমার জীবনাধিকারী পবিত্রতম প্রভূপালকের শপথ! ওই আকর্ষীগুলো মুজার ও রবীয়া গোত্রের লোকদের চেয়েও অধিকসংখ্যক লোককে ধরে ফেলবে । পাশে দণ্ডায়মান ফেরেশতারা মুহুর্মহ্ু উচ্চারণ করতে থাকবে___ ইলাহী ! রক্ষা করো! রক্ষা করো! হজরত উবায়েদ ইবনে উমায়ের থেকে বায়হাকী বর্ণনা করেছেন, তরবারীর ধারের চেয়েও অধিক তীক্ষধারবিশিষ্ট হবে পুলসিরাত। হবে পিচ্ছিল ও এবড়ো থেবড়ো। কিছুসংখ্যক ফেরেশতা তার পাশে দীড়িয়ে বলবে, বাচাও বাঁচাও। আবার কিছুসংখ্যক ফেরেশতা আকর্ধীতে গেঁথে গেঁথে তুলতে থাকবে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে। মুকসিম সূত্রে বায়হাকী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, জনগণকে পুলসিরাতের উপরে সাতটি স্থানে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । প্রথম স্থানে প্রশ্ন করা হবে, লা ইলাহা ইন্রান্হ কলেমায় বিশ্বাস স্থাপন করেছিলে কিনা । দ্বিতীয় স্থানে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। তৃতীয় স্থানে জাকাত সম্পর্কে, চতুর্থ স্থানে রোজা সম্পর্কে, পঞ্চম স্থানে হজ সম্পর্কে, ষষ্ঠ স্থানে ওমরা সম্পর্কে এবং সপ্তম স্থানে বান্দার হক সম্পর্কে। এ সকল প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারলে তো ভালোই, যদি এ সকল আমলে কিছু ত্রুটি থাকে, তবে তার ক্ষতিপূরণ করা হবে নফল ইবাদতের দ্বারা। এভাবে অবশেষে বিশ্বাসীগণকে নিয়ে যাওয়া হবে জান্নাতে । আর সত্যপ্রত্যাখ্যানকারীরা যখন যে স্থানে আটকে যাবে, সে স্থান থেকেই তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে । এখানে “তৃগীন* অর্থ পাপের ক্ষেত্রে সীমা অতিক্রমকারী, সীমালংঘনকারী । মৌখিকভাবে অবিশ্বাস প্রকাশকারীকে বলে কাফের । আর মনে-মুখে অবিশ্বাসে বদ্ধমূল হয়ে যাওয়াকে বলে “তৃগী' ৷ যেমন রাফেজী, খারেজী, কৃদরিয়া, মরজিয়া, (বর্তমান যুগের কাদিয়ানি, মওদুদী) ইত্যাদি। আর এখানকার “মাআব' অর্থ প্রত্যাবর্তনস্থল। পদটি “কানাত' এর দ্বিতীয় বিধেয় । তাফসীরে মাযহারী/৩১২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।