Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

চলবে । যারা অন্যায় বিচার করে তারা উঠবে অন্ধ হয়ে এবং তারা তাদের মাথা দোলাতে থাকবে এদিকে ওদিকে । দাস্তিকেরা হবে বধির ৷ যে সকল আলেম বক্তার আমল তাদের কথার বিপরীত, তাদের জিহ্বা তখন ঝুলে পড়বে তাদের বুকের কাছে। আর তাদের মুখ থেকে বেরিয়ে আসতে থাকবে দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ। প্রতিবেশীদেরকে র্লেশ প্রদানকারীরা উঠবে হাত পা কর্তিত অবস্থায়। আগুনের তক্তার উপরে আসীন থাকবে পর নিন্দাকারীরা। গলিত মৃতদেহের চেয়ে অধিক দুর্ঘন্ধযুক্ত হবে প্রবৃত্তিতাড়িতরা, যারা খর্ব করে অপরের অধিকার । জাকাত ও উশর যারা যথাপাত্রে বিতরণ করে না, তাদের পরনে থাকবে সেদিন আলকাতরার চাদর । হজরত মুয়াজ থেকে হজরত বারা ইবনে আজীবও এরকম বর্ণনা করেছেন, যা সংকলন করেছেন ছা'লাবী। ইবনে আসাকেরের বর্ণনায় পথভ্রষ্ট সম্প্রদায়গুলোর বিবরণ এসেছে এভাবে__ ১. কৃদরিয়া ঃ তারা বলে, মানুষ তার কর্মের শ্রষ্টা ৷ আল্লাহ্‌কে কর্মের ত্রষ্টা হিসেবে তারা মানেই না। ২. মরজিয়া ৪ তারা বলে, যার ইমান ঠিক, তার পাপ তার জন্য ক্ষতিকারক নয়। তাদের কাছে আমলের কোনো গুরুত্ই নেই । ৩. হারুরিয়া ই তারা খারেজীদের একটি উপদল। হারুরী নামক স্থানে তারা সেনাসমাবেশ ঘটিয়েছিলো। হারুরিয়া নামে কুখ্যাত তারা সেকারণেই। তাদের অভিমত হচ্ছে আমল ইমানের অবিচ্ছেদ অঙ্গ । তাই লঘু পাপ করলেও ইমান চলে যায়। তারা হজরত ওসমান, হজরত আলী এবং হজরত মুয়াবিয়াকে কাফের বলে। ৪. রাফেজী ৪ এদের মতবাদ মরজিয়াদের সম্পূর্ণ বিপরীত । তাদের মত হচ্ছে, অল্প কয়েকজন সাহাবী ইমানদার ছিলেন, আর হজরত আবু বকর ও হজরত ওমর সহ অন্যান্য সকলেই ছিলেন ইমানহারা। তারা আরো বলে, খেলাফতের অধিকারী ছিলেন কেবল হজরত আলী । তার কাছ থেকে খেলাফত ছিনিয়ে নেওয়া হয়েছে। একমত্য (ইজমা) কোনো দলিল নয়। খেলাফত ও ইমামত আল্লাহ্‌ কর্তৃক নির্বাচিত। নবুয়তের উপর যেমন ইমান আনা অত্যাবশ্যক, তেমনি ইমান আনা অত্যাবশ্যক ইমামতের প্রতি । পথভ্রষ্ট সম্প্রদায়গ্ুলোর এমতো অপবিশ্বাস থেকে আল্লাহপাক আমাদেরকে রক্ষা করুন। আমিন। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ “আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহুদ্বারবিশিষ্ট” । এখানে “আবওয়াবান' বেহু দ্বারবিশিষ্ট) কথাটির সম্বন্ধপদ রয়েছে অনুক্ত। অর্থাৎ বহুদ্বারবিশিষ্ট হবে আকাশ । অথবা গুরুত্ব সহকারে আকাশকেই এখানে বলা হয়েছে দরজা । অর্থাৎ আকাশে তখন এতো বেশী সংখ্যক দরজা দৃষ্ট হবে যে, মনে হবে সম্পূর্ণ আকাশই দরজাময় । এরপরের আয়াতে (২০) বলা হয়েছে এবং চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলি হয়ে যাবে মরীচিকা' । একথার অর্থ__ তখন পাহাড়- পর্বতগুলোকে করা হবে চূর্ণ-বিচুর্ণ। ফলে সেগুলো অণুপরমাণুর মতো ভাসতে থাকবে শূন্যমার্গে। অর্থাৎ সেগুলোর কোনো চিহ্ই আর তখন খুঁজে পাওয়া যাবে তাফসীরে মাযহারী/৩১০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।