পৃথিবীপৃষ্ঠ। আর “সুগম করে দিয়েছেন* অর্থ পৃথিবীপৃষ্ঠকে করে দিয়েছেন চলাচলের উপযোগী । “মানাকিবিহা" অর্থ পৃষ্ঠদেশ। “মানাকিব' বলা হয় মানুষের গ্রীবাদেশকেও । আবার কেউ কেউ বলেছেন “মানাকিব' অর্থ শৈলশ্রেণী। 'জালুল' অর্থ সুগম, সহজ। অর্থাৎ আল্লাহ্ পথচারীদের জন্য পৃথিবীকে করেছেন সহজগম্য, এমন করেননি, যাতে যাতায়াত হতে পারে রুদ্ধ । অনুগত উদ্্রীকে তাই বলা হয় “আন নাকাতুজ জালুলু* ৷ এভাবে এখানে এ কথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, একান্ত অনুগত উদ্তরী অপেক্ষাও এই ধরিত্রীপৃষ্ঠ অধিক সহনশীল । তাইতো পৃথিবীবাসীরা এখানে পদচারণা করতে পারে নির্বিয়ে। এরপর বলা হয়েছে__ “এবং তার প্রদত্ত জীবনোপকরণ থেকে আহার্য গ্রহণ করো" । একথার অর্থ __ এই ধরাপৃষ্ঠে বিচরণ করেই তোমরা আল্লাহ্র দেওয়া রিজিক অনুসন্ধান করো এবং জীবনধারণ করো সেই রিজিকের দ্বারা । এরপর বলা হয়েছে__ 'পুনরুথান তো তারই নিকট'। একথার অর্থ__ পুনরুথান দিবসে তো তোমাদেরকে তার নিকটেই জবাবদিহি করতে হবে । তখন অবশ্যই তোমাদেরকে এমতো প্রশ্নের সম্মুখীন হতে হবে যে, তোমরা তার অনুগ্হসম্তার পেয়ে ও ভোগ করে অনুগহদাতার প্রতি যথাকৃতজ্ঞতা প্রকাশ করেছিলে কিনা। পরের আয়াতে (১৬) বলা হয়েছে___ “তোমরা কি এটা থেকে নির্ভয় হয়েছো যে, যিনি আকাশে রয়েছেন, তিনি তোমাদেরকেসহ ভূমিকে ধসিয়ে দিবেন, অনন্তর তা আকস্মিকভাবে থর থর করে কাঁপতে থাকবে? । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস আলেচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে__ হে স্বেচ্ছাচারীরা! তোমাদের মনে কি আকাশবাসী আল্লাহ্ সম্পর্কে এতটুকুও ভয় নেই, যিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমাদেরকে ভূমিধস, অথবা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে পারেন। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রতি রজনীর তৃতীয় যামে আল্লাহপাক অবতরণ করেন পৃথিবীর নিকটতম আকাশে । আহ্বান জানান_ কে আছো যাচনাকারী যাচনা কর। তোমাদের আবেদন পূর্ণ করা হবে । কে আছো ক্ষমাপ্রার্থী! ক্ষমাপ্রার্থনা করো। তোমাদের পাপসমূহ ক্ষমা করা হবে। বোখারী, মুসলিম মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ্ তখন প্রসারিত করে দেন তার বাহুদ্ধয়। বলেন, হে প্রার্থনাকারীরা! প্রার্থী হও ওই সম্তার সমীপে, যিনি বিস্তহীন নন, নন কারো অধিকার ক্ষুণ্রকারী । যাচনা করো । আমি তোমাদের প্রয়োজন পূর্ণ করবো । এভাবে তিনি তার এমতো দয়ার্দ আহ্বান ঘোষণা করতে থাকেন প্রত্যুষ পর্যন্ত । এই হাদিসের আলোকে একথাই প্রতীয়মান হয় যে, আলোচ্য আয়াত '“দুর্জেয়' (মুতাশাবিহাত) শ্রেণীর । কারণ আল্লাহ্ আকার-নিরাকার সম্ভুত স্তা নন, নন স্থান, অথবা কালসম্পৃক্ত। কেননা তিনি আনুরূপ্যবিহীন (বেমেছাল)। সুতরাং আকাশস্থিত হওয়া তার জন্য শোভন ও সমীচীন যেমন নয়, তেমনি নয় সম্ভবপর । তাফসীরে মাযহারী/৩১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।