পরের আয়াতে (১৮) বলা হয়েছে___ “সেই দিন শিঙ্গায় ফুত্কার দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমবেত হবে'। বাক্যটি আগের আয়াতের 'ইয়াওমিল ফাসলি' (বিচার দিবস) এর অনুবর্তী, অথবা বর্ণনামূলক যোজ্য ৷ কিংবা অনুবর্তী আগের আয়াতের 'শীব্বাত্বা (নির্ধারিত রয়েছে) কথাটির বা “কানা' অসমাপিকা ক্রিয়ার দ্বিতীয় বিধেয়। বিশুদ্ধ সূত্র সহযোগে সুদ্দী বর্ণনা করেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, শিঙ্গা হবে শিঙের আকৃতিবিশিষ্ট । মহাপ্রলয়ের প্রাক্কালে হজরত ইসরাফিলের হস্তধৃত ওই শিঙ্গাতেই ফুৎকার দেওয়া হবে। হজরত ইবনে ওমরও এরকম বলেছেন। বিষয়টির বিশদ আলোচনা সন্নিবেশিত হয়েছে সুরা হাকৃব্বা'র তাফসীরে । ওয়াহাব বলেছেন, শিঙ্গার গঠন প্রকৃতি হবে শুত্র যুক্তা সদৃশ । শিঙ্গাটি হবে অসংখ্য ছিদ্রবিশিষ্ট এবং স্ফটিকের মতো স্বচ্ছ । এর বিস্তারিত বিবরণ রয়েছে সুরা আল মুদ্দাছছিরে। এভাবে বক্তব্যটি দীড়ায়_ যখন ওই শিঙ্গায় দ্বিতীয় বারের মতো ফুৎকার ধ্বনিত হবে, তখন সকলে তাদের আপন আপন সমাধি থেকে পুনরুথিত হয়ে দ্রুতগতিতে গমন করতে থাকবে বিচার-্রান্তরের দিকে । হজরত আবু জর গিফারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রতিফল দিবসে সমবেত জনতা বিভক্ত হবে তিন শ্রেণীতে । এক শ্রেণী হবে প্রতুল পানাহারে পরিতৃপ্ত, অভিজাত পরিচ্ছদে সঙ্জিত এবং সুদৃশ্য বাহনে আরুঢু। দ্বিতীয় শ্রেণী ধাবিত হবে পদব্রজে। আর তৃতীয় শ্রেণীটি হবে লাঞ্ছিত ও অপমানিত। তারা হাজির হবে অধোমুখী হয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে । নাসাঈ, হাকেম, বায়যাবী । হজরত মুয়াজ ইবনে জাবাল বর্ণনা করেছেন রসুল স. একবার আমাদেরকে “সেই দিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে' এই আয়াত পাঠ করে শোনালেন । তারপর বললেন, মহাবিচারের দিবসে আমার উম্মত বিভক্ত হবে দশটি শ্রেণীতে । তাদের মধ্যে একদল হবে বানরের মতো (কৃদরিয়া সম্প্রদায়), এক দল হবে শুকরের আকৃতিবিশিষ্ট (মুরজিয়া সম্প্রদায়), এক দল হবে শুয়োর-কুকুরের মতো (হারুরিয়া সম্প্রদায়)। গাধার আকৃতিবিশিষ্ট হবে রাফেজীরা। অহংকারীরা হবে চতুষ্পদ জন্তর মতো, সুদখোরেরা বন্য পশুর মতো। পরচর্চাকারী এবং মূর্তিনির্মাতারা চলতে থাকবে মুখে ভর দিয়ে । একদল চলতে থাকবে হেলে দুলে নির্ভয়ে । তারাই আল্লাহ্র নৈকট্যভাজন। আর পান ভোজনে পরিতৃপ্ত অবস্থায় থাকবে দক্ষিণ দিকের দল । ইবনে আসাকের হাদিসটি লিপিবদ্ধ করবার পর মন্তব্য করেছেন, বর্ণনাটিকে স্বীকৃতি দেওয়া যায় না। কেননা এর সূত্রপরম্পরার সঙ্গে যুক্ত রয়েছেন কতিপয় অজ্ঞাতনামা বর্ণনাকারী । হাদিসটি আবার খতিব বাগদাদীর 'আস্সিরাজুম্ মুনীর, গ্রন্থে উল্লেখিত হয়েছে এভাবে_ সেদিন আমার উম্মতের হবে দশটি দল। তাদের মধ্যে শুকরের মতো । সুদখোরেরা তাদের নিজেদের পা কীধে নিয়ে ছেচড়াতে ছেঁচড়াতে তাফসীরে মাযহারী/৩০৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।