“আল মু'সিরাত" অর্থ আকাশ । মুজাহিদ বলেছেন, এখানকার 'মিনাল মু*সিরাত' কথাটির মিন" অব্যয়টি নৈমিত্তিক। অন্যান্যরা বলেন, সুচনাজ্ঞাপক। মুজাহিদ এখানকার “ছাজ্ভবাজ্বা, কথাটির অর্থ করেছেন__ প্রচুর বর্ষণ। কাতাদা বলেছেন, নিরবচ্ছিন্ন বৃষ্টিপাত । ইবনে জায়েদ বলেছেন, অতিবৃষ্টি | এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ যাতে তদ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ (১৫), ও ঘনসনিবিষ্ট উদ্যান' (১৬)। একথার অর্থ__ বৃষ্টিপাত ঘটিয়ে আমিই ভূমিতে উৎপন্ন করি মানুষের জন্য গম, যব, ধান, সবজী ইত্যাদি এবং পশুদের জন্য ঘাস। এভাবে ভূপৃষ্ঠকে সজ্জিত ও সমৃদ্ধ করি উদ্যানে ও অরণ্যে। এখানে “জান্নাতিন আলফাফা” অর্থ ঘনসনিবিষ্ট উদ্যান । “আলফাফ' বহুবচন 'লাফফুন” এর, যেমন 'আজজ্বাউন* বহুবচন 'জ্বাজাউন' এর । অথবা 'আলফাফ' বহুবচন 'লাফীফুন” এর, যেমন 'আশরাফ' বহুবচন “শরীফুন” এর | অথবা শব্দটি এমন এক বহুবচন, যার একবচন হয় না। যেমন “আওদ'। শব্দটিকে যদি 'লাফ্ফুন' এর বহুবচন ধরা হয়, তবে একে বলতে হবে বহুবচনের বহুবচন। কেননা 'লাফ্ফুন আবার বহুবচন 'লাফ্ফাফাতুন' এর । বৃক্ষরাজি ঘনসনিবিষ্ট হলে তাকে বলা হয় 'আলফাফ'। যেমন এক আয়াতে বলা হয়েছে “জান্নাতুন আলফাফা”। এভাবে এখানে একথাটিই বলতে চাওয়া হয়েছে যে, আল্লাহ্ যেহেতু আকাশ, সুর্য, মেঘমালা, বৃষ্টি, অরণ্য-উদ্যান, শস্য-উদ্ভিদ ইত্যাদি সৃষ্টি করতে পেরেছেন, সেহেতু মৃত্যুর পর মানুষের পুনরুথানও তিনি ঘটাতে পারবেন । কেননা প্রথম সৃষ্টি অপেক্ষা দ্বিতীয় সৃষ্টি সহজতর । সূরা নাবা 8 আয়াত ১৭, ১৮, ১৯, ২০ ৯৫? গ্গ ৫ ক ৫ ৫ 2১% ৮ 6! 352১0375858 ১929৫ ০ হি রন ০2 % (94441 559 $ 8414 ২ উ৫5ক9৫৩0০ 1 নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিবস; 1 সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে, 1 আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট। 1 এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা, প্রথমে বলা হয়েছে__ নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিবস” | একথার অর্থ__ মহাবিচার পর্ব অবশ্যস্তাবী, যা অনুষ্ঠিত হবে মহাপ্রলয় ও মহাপুনরুথানের পর। সেদিনই প্রত্যেকের জন্য নির্ধারণ করা হবে অনন্তকালীন পুরস্কার, অথবা তিরস্কার । তাফসীরে মাযহারী/৩০৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।