Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমোক্ত আয়াতদ্য়ের মর্মীর্ঘ__ তাকাও পৃথিবী ও পর্বতসমূহের দিকে। তারপর বলো, আমি কি ভূপৃষ্ঠকে শয্যাস্বরূপ বিছিয়ে দিয়ে তাকে সুস্থির রাখবার জন্য কীলকরূপে পর্বতসমূহকে তার উপরে স্থাপন করিনি? প্রশ্নটি স্বীকৃতিমূলক। অর্থাৎ তোমাদের প্রতি নিছক অনুকম্পাবশত এরকম তো করেছি আমিই । সুতরাং তোমরা আমার পরিবর্তে অন্য কাউকে অথবা কোনো কিছুকে উপাস্যরূপে গ্রহণ করবে কেনো? বলা বহুল্য, এখানে এমতো প্রশ্নের অবতারণা করা হয়েছে মানুষকে এক আল্লাহ্‌র ইবাদতের প্রতি অনুপ্রাণিত করণার্থে। এরপরের আয়াত চতুষ্টয়ে বলা হয়েছে__ আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় (৮), তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম (৯), করেছি রাত্ৰিকে আবরণ (১০), এবং করেছি দিবসকে জীবিকা আহরণের সময়" (১১)। এখানে “সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়” অর্থ তোমাদেরকে করেছি নারী, অথবা পুরুষ । “নান্রাকে করেছি বিশ্রাম" অর্থ পরিপূর্ণ বিশ্রাম গ্রহণের নিমিত্ত বানিয়েছি নিদ্রাকে ৷ এখানে “সুবাতান' অর্থ বিশ্রাম । এর শাব্দিক অর্থ বিচ্ছিন্ন করা পরিধেয় বসন যেমন বিচ্ছিন্ন করে জনদৃষ্টিকে, নিদ্রাও তেমনি মানুষকে বিচ্ছিন্ন করে দেয় সকল জনসম্পৃক্ততা ও কর্মব্যস্ততা থেকে । 'রাত্রিকে করেছি আবরণ" অর্থ রাতকেই আমি নির্ধারণ করেছি বিশ্রাম গ্রহণের জন্য প্রকৃষ্ট সময়রূপে তাই স্বাভাবিকভাবে তখন মানুষের কলকোলাহল থেকে রাতের আবরণে ঢেকে যায় দিবসের কর্মব্যস্ততা । আর “দিবসকে করেছি জীবিকা আহরণের সময় অর্থ উপার্জন, জাগতিক কর্মসম্পাদন এবং পরকালের পাথেয় সংগ্রহের জন্য শরিয়তের বিধি-বিধানাদি পালনের সময়রূপে আমি নির্ধারণ করে দিয়েছি দিনকে। এরপরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে__ “আর আমি নির্মাণ করেছি তোমাদের উ্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ (১২) এবং সৃষ্টি করেছি প্রোজ্ল দীপ' (১৩)। এখানে “সিরার্জীও ওয়াহ্হাজা' অর্থ প্রোজ্জল প্রদীপ, সূর্য । মুকাতিল বলেছেন, সূর্য অত্যপ্ত বলেই এখানে উল্লেখ করা হয়েছে “ওয়াহ্হাজ' শব্দটি । অর্থাৎ আল্লাহপাক সূর্যকে দান করেছেন আলোক ও উত্তাপ উভয়টিই। এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ “এবং বর্ষণ করেছি মেঘমালা থেকে প্রচুর বারি'। এখানে 'মু'সিরাত' অর্থ ওই মৌসুমী বায়ু, যা বৃষ্টিপাত ঘটায়। আউফির বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাসও এরকম বলেছেন। মুজাহিদ, মুকাতিল ও কালাবীর অভিমতও এরকম । আবুল আলিয়া ও জুহাক বলেছেন, “আল মু'সিরাত' অর্থ মেঘপুঞ্জ । ওয়ালে সূত্রে হজরত ইবনে আব্বাস থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। ফাররা বলেছেন, “আল মু'সিরাত' বলে বর্ষণোদ্যত বৃষ্টিবাহী মেঘকে। যেমন বলা হয় “আল মারআতু মু'সিরাহ্‌' (খেতু-আসন্ন নারী)। ইবনে কীসান শব্দটির অর্থ করেছেন___ বর্ষণমুখর মেঘমালা । হাসান বসরী, সাঈদ ইবনে যোবায়ের, জায়েদ ইবনে আসলাম ও মুকাতিল ইবনে হাব্বান বলেছেন, তাফসীরে মাযহারী/৩০৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।