বর্ণনা করেছেন ইবনে জারীর এবং হাসান বসরীর উক্তিরূপে যথাক্রমে বাগবী ও ইবনে আবী হাতেম । অথবা কথাটির মর্মার্থ হকে__ পৌন্তলিকেরা ঠাট্টা-বিদ্রুপের স্বরে রসুল স. এবং সাহাবীগণের কাছে পরলোকের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতো । এমতাবস্থায় “ইয়াতাসাআলুন* অর্থ হবে ___ তারা কী বিষয়ে প্রশ্ন করে? পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “সেই মহাসংবাদ বিষয়ে (২), যেই বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য আছে' (৩) । আগের আয়াতের “'আ*ম্মা” সম্পৃক্ত হবে 'ইয়াতাসাআলুন” এর সঙ্গে। অথবা সম্পৃক্ত অনুক্ত আরেকটি 'ইয়াতাসাআলুন” এর সঙ্গে। এমতাবস্থায় প্রথম আয়াতখানির জবাব হবে দ্বিতীয় আয়াত । এভাবে বক্তব্যটি দীড়াকে__ কী বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করে? জিজ্ঞাসাবাদ করে এক মহাসংবাদের বিষয়ে । এরকমও হতে পারে যে, দ্বিতীয় আয়াতের বাক্যটিও প্রশ্নবোধক। অর্থাৎ বাক্যটির পূর্বে অনুক্ত রয়েছে একটি প্রশ্নবোধক শব্দ। এমতাবস্থায় দ্বিতীয় বাক্যটি হবে প্রথম বাক্যের উল্লেখিত বিষয়বস্তুর গুরুত্ ও ভয়াবহতাপ্রকাশক ৷ এমতাবস্থায় বক্তব্যটি দীড়াবে__ তারা কী বিষয়ে জানতে চায়? মহাপ্রলয় ও তৎপরবর্তী বিষয়ের মহাবার্তা সম্পর্কে নাকি? আবার এরকম হওয়াও সম্ভব যে, এখানকার দ্বিতীয় প্রশ্নটি প্রথম প্রশ্নের প্রতি অস্বীকৃতিমূলক। অর্থাৎ সেই ভয়ংকর বিষয় সম্পর্কে উপহাসমূলক প্রশ্ন উত্থাপন করা সঙ্গত নয়। কেননা তা সন্দেহ-কৌতুকের অতীত । তাই তা প্রত্যক্ষগোচরতা অপেক্ষা অধিক বিশ্বাস্য ৷ সুতরাং প্রশ্ন কেনো? বিষয়টিকে সর্বান্তঃকরণে মেনে নিলেই তো হয়। মুজাহিদ প্রমুখ বলেছেন, এখানে “মহাসংবাদ' অর্থ কোরআন মজীদ, মহাপ্রলয় বা পরকাল নয়। কেননা এক আয়াতে বলা হয়েছে 'আপনি বলুন, কোরআন একটি মহাসংবাদ" ৷ কাতাদা বলেন, প্রতিফল দিবস। “আল্লাজী হুম ফীহি মুখতালিফুন' অর্থ যেই বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য আছে। এখানকার “আল্লাজী” যোজক অব্যয় হিসাবে ব্যবহৃত, যা পরবর্তী যোজ্যের সঙ্গে মিলিত হয়ে বিশেষণ হয়েছে 'নাবা' (সংবাদ) পদের। আর এখানকার “তাদের মধ্যে অর্থ মক্কার পৌত্তলিকদের মধ্যে, যেমন প্রথম আয়াতের “তারা' অর্থ মক্কার পৌন্তলিকেরা। এমতাবস্থায় বাক্যটি বিশেষণরূপে পরিগণিত হবে তখন, যখন প্রশ্টিকে ধরে নেওয়া হবে উপহাসমূলক, অথবা অস্বীকৃতিজ্ঞাপক। এমতাবস্থায় বক্তব্যটি দীড়াকে__ মক্কার কিছুসংখ্যক লোক মহাসংবাদ অস্বীকারকারী এবং কিছুসংখ্যক সন্দিপ্ধ। এরকমও বলা যেতে পারে যে, প্রথম আয়াতের “তাদের' এবং এই আয়াতের “তারা” সর্বনাম দু'টো দ্বারা বুঝানো হয়েছে মক্কার বিশ্বাসী- অবিশ্বাসী উভয়কে । তাদের মধ্যে একদল প্রশ্ন করে “মহাসংবাদ" সম্পর্কে সঠিক জ্ঞান আহরণের জন্য এবং আর এক দল প্রশ্ন করে ঠা্টাবিদ্ৰূপ চরিতার্থে । এরপরের আয়াতে (৪) বলা হয়েছে__ “কখনও না, তাদের ধারণা অবান্তর, তারা শীঘ্বই জানতে পারবে" । এখানে “কাল্লা' কেখনও না) কথাটির তাফসীরে মাযহারী/৩০৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।