শ্রেষ্ঠ ইবাদত নামাজের প্রতি তোমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, অথচ তোমরা সেজদা করতে অস্বীকৃত হচ্ছো। এরকমও হতে পারে যে, আয়াতখানির যোগসূত্র রয়েছে আগের বা পরের আয়াতের “মুকাজ্জিবীন' (অস্বীকারকারী) পদটির সঙ্গে। এভাবে বক্তব্যটি দীড়ায়__ তারা নামাজ অস্বীকারকারী। নামাজ পড়তে বলা হলেও তারা নামাজ পড়ে না। এরপরের আয়াতেও (৪৯) বলা হয়েছে__ অস্বীকারকারীদের চিরদুর্ভোগ কবলিত হওয়ার কথা । অর্থাৎ “ওয়াইল' দোজখ অবধারিত করা হয়েছে তাদেরই জন্য, যারা আল্লাহ্ ও তার রসুলের আদেশ-নিষেধের তোয়াক্কাই করে না। শেষোক্ত আয়াতে (৫০) বলা হয়েছে__ “সুতরাং তারা কোরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করবে"? একথার অর্থ__ কী চায় তারা? কোরআনের বদলে কি অন্য কারো কথা মান্য করতে চায়? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ প্রত্যাদেশিত বাণীর এই বিপুল সমাহার শব্দগগত ও অর্থণত উভয় দিক দিয়েই চিরঅজেয় | এতে রয়েছে সুস্পষ্ট প্রমাণপঞ্জী ৷ অত্যুজ্জল ৃষ্টান্তসম্তভার, মহাকল্যাণের নির্ভুল পথনির্দেশনা। সুতরাং কোরআন অস্বীকারকারীরা যে আর কোনো দলিল-প্রমাণ মানবে, তা আশা করা বৃথা । সুরা দাহ্্র যেমন আল্লাহ্র অপার অনুগ্ধহে ভরপুর, তেমনি এর মধ্যে রয়েছে অবিশ্বাসীদের প্রতি প্রচণ্ড ভীতিগ্রদর্শন। রসুল স. বলেছেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আ"'মমা ইয়াতাসাআলুন এবং ইজাশ্ শামসু কুয়্যিরাত সুরা সমূহ আমাকে বয়োপ্রবীণ করে দিয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস থেকে হাকেম এবং হজরত আবু সাঈদ থেকে ইবনে মারদুবিয়া, আর প্রত্যয়ন করেছেন হাকেম । তাফসীরে মাযহারী/৩০৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।