Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

(মুহসিনীন) যারা, তারাই মুত্তাকী । আবার সৎকর্মপরায়ণগণ কখনো কখনো মুত্তাকী (সংঘমী, সাবধানী)গণের চেয়ে অধিক বৈশিষ্ট্যশীলও হয়। কারণ “ইহসান, অর্থ এমনভাবে আল্লাহ্‌র ইবাদত করা, যেনো আল্লাহ্‌ ইবাদতকারীর প্রত্যক্ষগোচর, অথবা এরকম বদ্ধমূল বিশ্বাস যে, তিনি তো তার ইবাদতকারীকে দেখছেন । প্রত্যাদেশবাহক জিবরাইল আমীনের এক প্রশ্নের জবাবে রসুল স. এমনই বলেছিলেন । বোখারী, মুসলিম । কিন্ত আলোচ্য আয়াতে “ইহ্সান' এর কথা সে অর্থে আসেনি। যদি আসতো, তবে গুরুত্পূর্ণ ও অপেক্ষাকৃত কম গুরুতৃপূর্ণ বিষয় একাকার হয়ে যেতো, যা অসমীচীন। সুতরাং বুঝতে হবে, এখানে 'মুহসিনীন' বলে অধিকতর মর্যাদামপ্তিত হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। এরপরের আয়াতে (8৫) পুনরাবৃত্তি করা হয়েছে__ “সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য' । একথার অর্থ__ সেদিন অবশ্যই চরম দুঃখ-কষ্ট ভোগ করতে হবে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে | তারা বেহেশত থেকে হবে চিরবঞ্চিত। এরপরের আয়াতে (৪৬) বলা হয়েছে__ “তোমরা আহার করো এবং ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী" । বাক্যটি সম্পূর্ণ পৃথক। এর মাধ্যমে ভীষণভাবে শাসানো হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে। এখানকার কৃলীলান' (অল্প কিছুদিন) কথাটি এই অনুক্ত ধাতুমূলের বিশেষণ । অথবা বিশেষণ একটি প্রচ্ছন্ন ক্রিয়ার আধারের, যথাক্রমে যৎ্কিঞ্চিত আহার্য, অথবা সাময়িক সম্ভোগ । এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে সত্যপ্রত্যাখ্যানকারীরা! যতোদিন তোমরা পৃথিবীতে বাচো ততোদিন খাও-দাও, ফুর্তি করো। মৃত্যুর পর তো তোমাদের এসকলকিছু শেষ হয়ে যাবেই। তারপর? তখন তো অপরাধের শাস্তি তোমাদেরকে পেতেই হবে । উল্লেখ্য, আগের আয়াতের ধমকের প্রভাব প্রবাহিত হয়েছে এই আয়াতেও । এরপরের আয়াতে (৪৭) পুনরায় বলা হয়েছে__ “সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য'। এ কথার অর্থ__ পৃথিবীর সাময়িক সম্ভোগোন্মত্ততার কারণেই পরবর্তী পৃথিবীতে তাদেরকে পোহাতে হবে অন্তহীন বিড়ম্বনা । মুজাহিদ সুত্রে ইবনে মুনজির বর্ণনা করেছেন, রসুল স. একবার সাক্ফি গোত্রের নেতৃবর্গকে ডেকে আমন্ত্রণ জানালেন ইমান ও নামাজের প্রতি। তারা বললো, আমরা তোমার আমন্ত্রণ গ্রহণ করতে পারি, কিন্তু তোমার মতো ঘাষ্ঠাঙ্গে প্রণিপাত করতে আমরা পারবো না। তখন অবতীর্ণ হয় পরবর্তী আয়াত(৪৮)। বলা হয়__ “যখন তাদেরকে বলা হয়, আন্রাহ্‌র প্রতি নত হও, তারা নত হয় না'। এই আয়াতখানিও শাসনমূলক | অথবা বলা যেতে পারে, আয়াতখানি সম্পর্কযুক্ত ৪৬ ং্যক আয়াতের “তোমরা তো অপরাধী” কথাটির সঙ্গে । বক্তব্যবিষয়ের প্রতি মগ্নতা ভঙ্গ করার উদ্দেশ্যেই এখানে বাক্যটিকে সহসা রূপান্তরিত করা হয়েছে মধ্যম পুরুষ থেকে প্রথম পুরুষে । এমতাবস্থায় বক্তব্যটি দীড়াকে__ তোমরা তো অপরাধী । তাফসীরে মাযহারী/৩০২ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।