Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

1 যখন উহাদিগকে বলা হয়, 'আন্নাহ্‌র প্রতি নত হও" উহারা নত হয় না। 1 সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য । 1 সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্‌ কথায় বিশ্বাস স্থাপন করিবে? প্রথমোক্ত আয়াতদ্য়ের মর্মার্থ হচ্ছে__ সেদিন মুক্তাকীগণের জীবন হবে কতোই না মধুর। তারা থাকবে তখন মনোরম বেহেশতী উদ্যানের ঘনসন্নিবিষ্ট তরুরাজির অনন্ত সুখের ছায়ায় ৷ থাকবে বাঞ্কিত ফলমূলের অন্তহীন প্রাচুর্ষের পরিবেশে । এখানে মুক্তাকী অর্থ বিশুদ্ধচিন্ত বিশ্বাসী, যারা পৃথিবীতে থাকে সতত অংশীবাদিতামুক্ত। অথবা সাধারণভাবে পাপাচরণমুক্ত, বিশ্বাসের বিভিন্ন স্তরে স্থিত। আর বেহেশতের ঘন সন্নিবিষ্ট তরুরাজিকেই এখানে উপমাস্বরূপ বলা হয়েছে ছায়া । নতুবা সেখানে তো ছায়া বলে কিছু থাকবে না। কেননা সূর্য থাকবে অনুপস্থিত। যেমন দীর্ঘা্গী মানুষকে বলা হয় কোষধারী, তার কাছে তরবারী না থাকলেও । প্রত্রবণ' অর্থ এখানে দুধ, মধু, সুরা ও পানির বহুসংখ্যক স্রোতস্বিনী, যেগুলোর পানীয় কখনো বিস্বাদযুক্ত হবে না। আর 'বাঞ্থিত ফলমূলের প্রাচুর্য" অর্থ সেখানে বেহেশতীরা যখন যে ফল যতো পরিমাণে খেতে চাইবে, তখন সে ফল ততো পরিমাণেই অনায়াসে পাবে। এখানকার 'বাঞ্ছিত' কথাটিতে এই ইঙ্গিতও রয়েছে যে, সেখানকার পানীয় ও ফলমুল বহুবিচিত্র স্বাদবিশিষ্ট, পৃথিবীর পানীয় ও ফলমূলের মতো এক রকমের স্বাদযুক্ত নয়। এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে__“তোমাদের কর্মের পুরস্কাররূপে তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো'। কথাটি আগের আয়াতের “ফী জিলাল' ছায়ায়) এর সঙ্গে সম্পর্কযুক্ত একটি অনুক্ত বাক্য “মুসতাক্র্রুনা* (অবস্থানকারী) তে লুপ্ত তোরা) সর্বনামের অবস্থাপ্রকাশক। অর্থাৎ সেখানকার বৃক্ষরাজির ছায়াসদৃশ স্বস্তিমধ্যে অবস্থানকালে তাদেরকে লক্ষ্য করে বলা হকে__ তোমাদের পুণ্যকর্মের বিনিময়রূপে তোমরা এখন পরম শান্তিতে পানাহার করো । অথবা বলা যায়, আলোচ্য আয়াতের প্রসঙ্গ ভিন্নতর । অর্থাৎ তাদেরকে কেবল বলা হবে__ এ হচ্ছে তোমাদের শুভকর্মফল। সুতরাং তোমরা পান করো ও আহার করো । এখানে 'হানীআম' অর্থ পানাহার করো, কথাটি একটি অনুক্ত ধাতুমূলের বিশেষণ । অর্থাৎ পান করো ও খাও । অথবা বাক্যটি অবস্থাপ্রকাশক। অর্থাৎ পরম পরিতৃপ্তির সাথে। 'হানাউন” অর্থ অনায়াসলন্ধ, অনিষ্ট মুক্ত। এরপরের আয়াতে (88) বলা হয়েছে__ “এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি' ৷ এখানে “সতকর্ম" অর্থ ইমান এবং যাবতীয় প্রকারের দৈহিক ও আর্থিক ইবাদত । আলোচ্য আয়াতের বাক্যটি সম্পূর্ণ নতুন একটি বাক্য, যা সুচনামূলক। এখানকার 'নাজ্যী* ক্রিয়ার কর্মপদ হচ্ছে “কাজালিকা' । এখানে 'নাজ্যী' ক্রিয়াবাচক বাক্য “ইন্না'র বিধেয়। ইন্না" দ্বারা যে কর্মপদবাচক বাক্য গঠিত হয়, তাতে নিহিত থাকে পূর্বেক্তি বাক্যের অধিকতর তাৎপর্য। কেননা “সৎকর্মপরায়ণ' তাফসীরে মাযহারী/৩০১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।