এরপরের আয়াতে (৩৩) বলা হয়েছে__ “তা গীতবর্ণ উ্টশ্রেণী সদৃশ? । “জিমাল* শব্দটি “জুমাল' এর বহুবচন। আবার এর বহুবচনের বহুবচন হচ্ছে “জিমালাতুন* ৷ এর অর্থ__ উদ্্রসমূৃহ। আর এখানকার “সুফর" অর্থ পীতবর্ণ। শব্দটি বহুবচন 'আসফার' এর । অগ্নিস্কুলিঙ্গটি যেহেতু হবে অগ্নিময় । তাই তা হবে পীত বর্ণের । এভাবে “কাআন্নাহু জিমালাতুন সুফর' কথাটির অর্থ দীড়ায়__ তা হবে পীতবর্ণ উন্্রসদৃূশ । কেউ কেউ আবার বলেছেন, “সুফর' অর্থ “সুফ' (কৃষ্ণ বর্ণ)। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে দোজখের আগুন হবে আলকাতরার মতো কালো। উটের কৃষ্তবর্ণ হয় হলুদাভ। একারণে আরববাসীগণ উটের রঙকে বলে বিশালত্ বোঝাতে, আর এই আয়াতে উটের সঙ্গে তুলনা করা হলো তার দ্রুততর সম্প্রসারণত্ব বোঝাতে এরপরের আয়াতে (৩৪) বলা হয়েছে__ 'সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য'। সেদিন অবিশ্বাসীরা যে অবর্ণনীয় দুর্ভোগে নিমজ্জিত হবে, সে কথা বুঝাতেই বাক্যটির পুনরাবৃত্তি ঘটানো হয়েছে বার বার। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “এটা এমন এক দিন, যেদিন কারো বাকস্ফূর্তি হবে না (৩৫) এবং তাদেরকে অনুমতি দেওয়া হবে না ওজর পেশ করার (৩৬)। সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য” (৩৭)। এখানে “বাকক্ফূর্তি হবে না' অর্থ ভয়ে সেদিন তারা কথাই বলতে পারবে না। অথবা কথা বলতে পারলেও সে কথায় কোনো কাজ হবে না। প্রকৃত কথা হচ্ছে সেদিন কোনো কোনো স্থানে তারা কথা বলতে সক্ষম হবে বটে, কিন্তু তাতে করে তাদের শাস্তি এতটুকুও কমবে না। আবার কোনো কোনো স্থানে তারা হয়ে যাবে নির্বাক। 'অনুমতি দেওয়া হবেনা ওজর পেশ করার" অর্থ তাদেরকে তখন অজুহাত উপস্থাপনের কোনো সুযোগই দেওয়া হবে না। কথাটির যোগসূত্র রয়েছে আগের আয়াতের “বাকস্ফুর্তি হবে না' বাক্যের সঙ্গে । আবার এখানকার “ওজর পেশ করার" কথাটি সম্পর্কযুক্ত অনুমতি দেওয়া হবে না* বাক্যাংশের সঙ্গে । অর্থাৎ তাদের যেহেতু উপযুক্ত অজুহাত থাকবেই না, সেহেতু অনুমতি প্রদানের প্রশ্ন উঠবেই বা কেনো? একারণেই হয়তো তারা তখন অজুহাত প্রদর্শনের কথা ভাববেই না। অর্থাৎ কথা বলার অনুমতি দিলেও তারা তখন কোনো অজুহাত- আপত্তি প্রদর্শন করতে সক্ষম হবে না। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ এটাই ফয়সালার দিন, আমি একত্র করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে (৩৮)। তোমাদের কোনো কৌশল থাকলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে (৩৯)। সেইদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য" (৪০)। এখানে 'হাজা ইয়াওমূল ফাসলি" অর্থ এটাই ফয়সালার দিন। পুরো বাক্যটি 'হাজা' এই ইঙ্গিতসুচক উদ্দেশ্যের বিধেয় ৷ অথবা বিধেয় হবে “ফয়সালার দিনে'র | তাফসীরে মাযহারী/২৯৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।