Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ইমানের দাবিদার হওয়া সত্তেও এমন সব মন্তব্য করে, যা হয়ে যায় কোরআন অস্বীকার এবং রসুল স. এর প্রতি অবমাননা । ওই সকল মুনাফিক নয়, যারা সচেতনভাবে অন্তরে কাফের এবং মুখে ইমানদার ৷ তারা তো প্রকাশ্য কাফের অপেক্ষা অধিক বিপজ্জনক। তাদের ঠিকানা হবে নরকের সর্বনিম্ন স্তরে । তৃতীয় ধোয়া হবে এমন আগুনের, যার দহন ক্রিয়া হবে চরমতম | ওই ধোয়া ছেয়ে যাবে কা্টা কাফেরদের মস্তকের উপরিভাগে । উল্লেখ্য, বেদাতীদেরকে কপটাচারী বা মুনাফিক বলার কারণ বিবৃত হয়েছে সুরা বাকারার তাফসীরের যথাস্থানে । এরকমও বলা যেতে পারে যে, এখানকার 'জিল্লান” ছোয়া) অর্থ নরকেরই আগুন । সে আগুনকে এখানে “ছায়া বলা হয়েছে তার অন্ধকারাচ্ছন্নতার কারণে । অর্থাৎ সে অগ্নি ঘোর কালো বলেই তাকে এখানে বলা হয়েছে ছায়া। আর এখানকার “তিন ছায়াবিশিষ্ট শাখার দিকে চলো” অর্থ চলো ওই নরকানলের দিকে, যেখানে পৌছানোর পথ হচ্ছে__ ১. আল্লাহকে অস্বীকার করা ২. নবীগণকে অস্বীকার করা এবং ৩. পাপভারাক্রান্ত হওয়া। আর আদেশটি এখানে উপহাসমূলক। যেমন কোরআনে বলা হয়েছে “নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত, তাই এবার শাস্তি আস্বাদন করো' “তাকে সুসংবাদ দাও মর্মন্তদ শাস্তির । এরপরের আয়াতে (৩১) বলা হয়েছে__ “যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা থেকে । এখানকার 'জলীলিন' শব্দটি আগের আয়াতের 'জিললিন* এর বিশেষণ । অর্থাৎ যে ছায়া শীতল নয়, নয় আরশের ছায়ার মতো স্বস্তিকর। বাক্যটি সম্ভবত একটি নামপদীয় উহ্য বাক্যেরও বিশেষণ । অর্থাৎ সে ছায়া প্রতিহত করতে পারবে না জাহান্নামের অগ্নিশিখা ৷ অথবা বাক্যটি যোজিত হবে 'জলীল' এর সঙ্গে । এমতাবস্থায় বাক্যটি তৃতীয় বিশেষণ হবে পূর্বোক্ত 'জিল' এর । বন্তত 'জিল্প' (ছায়া) শব্দটির উল্লেখ করাতে স্বাভাবিকভাবে এরকম ধারণার উদ্রেক হতে পারে যে, হয়তোবা এ ছায়া জাহান্নামের উত্তাপ থেকে কিছুটা রেহাই দিবে, অথবা রক্ষা করবে দোজখের হলকা থেকে । এমতো সন্তাব্য ধারণার মুলোৎপাটনার্থেই এখানে বলা হয়েছে “যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা থেকে । এরপরের আয়াতে (৩২) বলা হয়েছে__-তা উৎক্ষেপ করবে বৃহৎ স্কুলিজ অন্টালিকাতুল্য'। এখানকার “ইন্নাহা” কথাটির “হা (তা) সর্বনামটি সম্পর্কযুক্ত হবে আগের আয়াতের “জিল্ন” এর সঙ্গে, যদি “জিল্প অর্থ করা হয় “নরকানলঃ। অন্যথায় বুঝতে হবে সম্পৃক্তব্য পদ এখানে রয়েছে উহ্য। তবে বক্তব্যভঙ্গিতে শেষোক্ত সম্ভাবনার অবকাশ নেই। “তা উৎক্ষেপ করবে অগ্নিক্ষুলিঙ্গ অস্টালিকাতুল্য' অর্থ ওই ছায়া দোজখের আগুনের বিশাল ঝাপটা ঠেকাতে পারবেই না। “শারার' অর্থ এখানে অগ্নিস্ফুলিঙগ । শব্দটি 'শারারাহ* এর বহুবচন। আর “বাসর অর্থ অস্টালিকা, প্রস্তর নির্মিত ইমারত, গ্রাম, দুর্গ । এরকম উল্লেখ করা হয়েছে “কামুস* অভিধানে । শব্দটির একবচন 'কৃসর' । আবার কেউ কেউ বলেছেন, “কৃসর” বহুবচন “কৃসরাতুন” এর “কৃসরাতুন' অর্থ খেজুর বৃক্ষের মূল, অথবা স্থুলকায় বৃক্ষ । তাফসীরে মাযহারী/২৯৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।