এরপরের আয়াতে (৩০) বলা হয়েছে__ চলো তিন ছায়াবিশিষ্ট ছায়ার দিকে" । বাক্যটি পূর্বোক্ত বাক্যের প্রতি গুরুত্আরোপক, অথবা তার অনুবর্তী । ব্যাখ্যাতাগণ বলেন, এখানে “তিন ছায়াবিশিষ্ট ছায়া অর্থ জাহান্নামের তিন শাখাবিশিষ্ট ধুম্রপুঞ্জ। ওই তিন শাখাবিশিষ্ট ধুম্রের যে ব্যাখ্যা বায়যাবী দিয়েছেন, আমার তা মনঃপুত নয়। আমার মতে কথাটির ব্যাখ্যা হবে এরকম__ জাহান্নামবাসীরা তাদের কর্মফলানুসারে হবে তিন ধরনের ৷ তাই তারা তখন আবদ্ধ হবে তিন রকমের ধুমুজালে__ ১. ওই সকল কাফের, যারা প্রকাশ্যে রসুল স. এর বিরুদ্ধাচরণ করেছে, তার সম্পর্কে বলেছে “সে আল্লাহ্ সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছে'। ২. ওই সকল বেদাতী, যাদের অপবচন কোরআন ও হাদিসের প্রকাশ্য বক্তব্যের বিপরীত, যারা উম্মতের একমত্যের বিরোধী । যাদের বক্তব্যে ফুটে ওঠে কোরআনের আয়াতের অস্বীকৃতি ও রসুল স. এর রেসালতের অবমাননা । তারা হচ্ছে মুজাস্সিমা, কৃদরিয়া, রাফেজী, খারেজী, মরজিয়া (বর্তমান যুগের কাদিয়ানি, মওদুদী) । মুজাস্সিমারা জান্নাতে আন্মাহ্র দীদার হওয়াকে অস্বীকার করে । আরো অস্বীকার করে প্রতিফল দিবসের পাপপুণ্যের পরিমাপ, পুলসিরাত ইত্যাদিকে। অথচ এ সকল কিছু কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। আর রাফেজী- খারেজীরা অস্বীকার করে ওই সকল সুবিদিত হাদিস, যেগুলোতে রয়েছে খোলাফায়ে রাশেদীনের সুখ্যাতি । ৩. প্রবৃত্তির অনুসারী মুসলমান, যারা অসংখ্য লঘু-গুরু পাপে পরিপূর্ণ, ফরজ দায়িতৃসমূহ পরিত্যাগকারী । এই তিন দলই সেদিন আবদ্ধ হবে জাহান্নামের তিন ধরনের ধুমকুণ্ুলীতে। বাগবী লিখেছেন, কতিপয় বিদ্জ্জনের অভিমত হচ্ছে, নরকের অভ্যন্তরভাগ থেকে বেরিয়ে আসবে তিন শাখাবিশিষ্ট একটি চুড়া। একটি শাখা হবে জ্যোতির, যা এসে থেমে যাবে বিশ্বাসীগণের মস্তকের উপরে । আর একটি শাখা হবে ধোয়ার, যা উড়ে এসে স্থির হবে কপটাচারীদের মাথার উপরে এবং অন্য আর একটি শাখা হবে অগ্নির । আগুনের ওই শাখাটি এসে থামবে সত্যপ্রত্যাখ্যানকারীদের মাথার উপরে । আমি বলি, বক্তব্যটিকে অবশ্যই হতে হবে সুপরিণত সুত্রাগত | তবে বক্তব্যটিকে ব্যাখ্যা করা যেতে পারে এভাকে__ নরকানলকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম ভাগ হচ্ছে নূর, অর্থাৎ এমন আলো, যাতে অপর দুই অংশের চেয়ে আঁধারের পরিমাণ থাকবে স্বল্লমাত্রায়। নচেৎ নরকের আগ্তনে তো প্রকৃত নূরের কথা চিন্তাও করা যায় না। রসুল স. বলেছেন, নরকের আগুন এক হাজার বছর জলে জ্বলে ধারণ করেছিলো লাল বর্ণ। আরো এক হাজার বছর জ্বলবার পর তা হয়ে গিয়েছে কৃষ্ণবর্ণের। হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি ও বায়হাকী । ওই আগুনের ধোয়ার ফিকে রঙই ছেয়ে যাবে মুসলমান পাপীদের মাথার উপরে । দ্বিতীয় প্রকারের ধোয়া হবে অধিক অগ্নিময় ও মসীলিপ্ত। ওই ধোয়া আচ্ছাদিত করবে কপট বিশ্বাসীদের মাথার উপরিভাগ । কপটবিশ্বাসী বা মুনাফিক অর্থ এখানে ওই সকল বিশ্বাসী, যারা তাফসীরে মাযহারী/২৯৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।