মাতৃজঠরে চল্লিশ দিন রাখা হয় শুক্রকণারূপে। এরপর তোমাদেরকে করা হয় জমাট রক্ত, তারপর গোশতপিগু। এরপর তোমাদের কাছে পাঠানো হয় এক ফেরেশতাকে । সে আল্লাহ্র নির্দেশে লিখে দেয় তোমাদের চারটি বিষয়___ কর্ম, আয়ু, জীবনোপকরণ ও সৌভাগ্য, অথবা দুর্ভাগ্য । তারপরে ফুৎকার করা হয় প্রাণ। যিনি আমার জীবনাধিকারী, সেই পরমপবিত্র প্রভূপালকের শপথ! তোমাদের মধ্যে কেউ কেউ বেহেশতবাসীদের মতো কর্ম করতে থাকে । অবস্থা এমন দাড়ায় যে, তার এবং বেহেশতের মধ্যে দূরত্ থাকে মাত্র এক বিঘত। এমন সময় প্রবল হয় তার ভাগ্যলিপি। সে তখন শুরু করে দোজখবাসীদের মতো আমল । পরিশেষে প্রবেশ করে জাহান্নামে ৷ বোখারী, মুসলিম । কারী নাফে, ক্বারী কাসায়ী কথাটিকে পাঠ করেছে “ফা কৃদারনা” এখানে যেমন উল্লেখ করা হয়েছে। এভাবে কথাটির অর্থ দাড়ায়_ আমি তাদের অস্তিত্ প্রদানে, বিনাশ সাধনে ও পুনরুথানে সম্পূর্ণ সক্ষম। অর্থাৎ আমি সকলকিছুতেই সুদক্ষ, নিপুণ । সম্ভবত এখানকার “কৃদির" অর্থ “মুক্তাদির' অর্থাৎ আমি পরিমিতি নির্ধারণকারী । এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “সেই দিন দুর্ভোগ অস্বীকারীরদের জন্য" । একথার অর্থ__ আমার এমতো পরিমিতি নির্ধারণকে যারা অবিশ্বাস করে, তাদের জন্যই আমি প্রস্তুত করে রেখেছি ওয়াইল। উল্লেখ্য, ভাগ্যলিপি বা তকদীরকে অস্বীকার করে কৃদরিয়া দল। তারাই এই উম্মতের অগ্নি উপাসক। এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে*? এখানকার “কিফাত' শব্দরপটি বিশেষণীয়। এর অর্থ__ ধারণকারী, সম্মিলনকারী। অথবা শব্দটি ধাতুমুল। আধিক্য অর্থে পৃথিবীকে এখানে বলা হয়েছে 'কিফাত'। অথবা শব্দটি কর্তৃপদীয়রূপে বহুবচন । যেমন 'সিয়াম' বহুবচন “সায়েম' এর । অথবা “কিফাত' বহুবচন “কাফেতুন' এর । “কাফতুন' অর্থ পূর্ণ করা। ভূমিকে যদি “কিফাত' বলা হয়, তবে বুঝতে হবে, খণ্ডখখণ্ড ভূমির সমন্বয়ে গঠিত হয়েছে ভূপৃষ্ঠ। এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ “জীবিত ও মৃতের জন্য* ৷ বাক্যটিতে কর্মপদ রয়েছে উহ্য। অর্থাৎ জীবিত ও মৃত প্রাণীর জন্য। অবশ্য “কিফাত'কে বিশেষণীয় শব্দরূপ ধরে নিলেই কেবল এরকম ব্যাখ্যাকে মনে করা যেতে পারে সঙ্গত। অন্যথায় ধরে নিতে হবে এখানে উহ্য রয়েছে একটি ক্রিয়া। অর্থাৎ ভূমি সীমাবদ্ধ করে, সামাল দেয়। এই ভূমি জীবিতদেরকে রাখে তার পিঠে এবং মৃতদেরকে রাখে তার অভ্যন্তরে । ফাররা বলেছেন, এখানে কর্মপদ (মানুষ) যেহেতু সুবিদিত, তাই বুঝতে হবে, এখানে উহ্য রয়েছে কর্মপদ । সম্ভাবনা এমনও রয়েছে যে, এখানকার 'আহ্ইয়াআন' (জীবিত) ও “আমওয়াতান' (মৃত) দু'টোই কর্মপদ ৷ আর দু'টোতেই তানভীন যুক্ত করা হয়েছে গুরুত্ প্রকাশার্থে। কেননা জীবন ও মৃত্যু দু'টোই অতীব গুরুত্পূর্ণ বিষয় । মুকাতিল বলেছেন, উপরোক্ত কর্মসমূহ মহাপ্রলয় ও মহাপুনরুথান অপেক্ষাও অধিক বিস্ময়কর । তাফসীরে মাযহারী/২৯৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।