0 অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে, 0 এক নির্দিষ্ট কাল পর্যন্ত, 0 অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ সষ্টা! 0 সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য । 0 আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে, এ জীবিত ও মৃতের জন্য? এ আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদিগকে দিয়াছি সুপেয় পানি । 0 সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য । প্রথমোক্ত আয়াত চতুষ্টয়ের অর্থ__ আমি কি পূর্ববর্তী যুগের আদ, ছামুদ, কওমে নূহ, সাদুমবাসী ইত্যাদি অবাধ্য সম্প্রদায়গুলোকে ধ্বংস করিনি? নিশ্চয় করেছি। সুতরাং মক্কার অবিশ্বাসীরা নিশ্চিন্তে বসৈ আছে কোন ভরসায়? আমি তো তাদেরকেও ধ্বংস করবো । অপরাধী যারা, তাদেরকে তো আমি এভাবেই শায়েস্তা করে থাকি। এতো গেলো ইহকালীন শাস্তি। আর পরকালে তাদের জন্য সীমাহীন দুর্ভোগ তো রয়েছেই । রয়েছে ওয়াইল গহ্বরের মর্মন্তদ শাস্তি । এরপরের আয়াতে (২০) বলা হয়েছে__ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি'। একথার অর্থ__ হে মানবমণ্ুলী! নিজেদের দিকে তাকাও । ভেবে দ্যাখো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কীভাবে । এক ফৌটা তুচ্ছ বারিবিন্দু থেকে আমি কি তোমাদেরকে সৃজন করিনি? তবুও কি তোমরা কেবল আমাকেই সৃজয়িতা ও পালয়িতা বলে মানবে না? প্রশ্নটি স্বীকৃতিমূলক। আর এখানকার “মুহীন* অর্থ তুচ্ছ পানি, শুক্রবিন্দু। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ অতঃপর আমি তা রেখেছি নিরাপদ আধারে (২১), এক নির্দিষ্টকাল পর্যন্ত' (২২)। এখানে “নিরাপদ স্থানে" অর্থ মাতৃগর্ভে । বাক্যটির সম্পর্ক রয়েছে আগের আয়াতের 'আমি কি সৃষ্টি করিনি' কথাটির সঙ্গে। এখানকার “ফা জ্বাআ'লনা' এর “ফা' অব্যয়টি ব্যাখ্যামূলক, ধারাবাহিকতা বা ক্রমপ্রকাশক নয়। অর্থাৎ সৃষ্টি করার পর মাতৃগর্ভে রেখেছি এরকম নয় । আর “এক নির্দিষ্টকাল পর্য্ত' অর্থ অন্যুন ছয় মাস, অনূর্ধ্ব দুই বৎসর । প্রকৃত সময় কতো, তা নির্ধারণ করেন আল্লাহই । এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে__ 'অতঃপর আমি তাকে গঠন করেছি পরিমিতভাবে, আমি কতো নিপুণ অরষ্টা'। এখানকার “ফা বৃদার্না” গেঠন করেছি) কথাটিকে কৃরী কাসায়ী পাঠ করতেন “ফা কৃদ্দারনা'। এভাবে পাঠ করলে অর্থ দাড়ায়__ পরিমাণ নির্ধারণ করে দিয়েছি তার মাতৃউদরে অবস্থানের সময়সীমা, জনুগ্রহণের সময়কাল, আয়ুষ্কাল, উপজীবিকা, সৌভাগ্য_ দুর্ভাগ্য । হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদেরকে তোমাদের তাফসীরে মাযহারী/২৯৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।