Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের গহীন গহ্বর জাহান্নামীদেরকে সেই গহ্বরে ফেলে দিলে চল্লিশ বৎসরেও তারা পৌছতে পারবে না তার তলদেশে । হাকেম, আহমদ, তিরমিজি, হজরত ইবনে মাসউদ বলেছেন, জাহান্নামের একটি প্রবাহের নাম ওয়াইল। সেখানে প্রবাহিত হতে থাকবে জাহান্নামীদের বিগলিত রক্ত ও পুঁজ। ইবনে আবী হাতেম এরকম বর্ণনা করেছেন বায়হাকী, ইবনে মুনজির ও নোমান ইবনে বশীর সূত্রে। আতা ইবনে ইয়াসার বলেছেন, গলিত রক্ত-পুঁজ ভর্তি জাহান্নামের একটি আবর্তের নাম ওয়াইল। ওই আবর্তে পাহাড় নিক্ষেপ করা হলেও তা উত্তাপে গলে যাবে । বায়হাকী, ইবনে জারীর, ইবনে মোবারক । হজরত ওসমান ইবনে আফ্ফান বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ওয়াইল হচ্ছে দোজখের একটি পাহাড় । শিথিল সূত্রে হজরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস থেকে ইবনে জারীর ও বায্যার বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ওয়াইল হচ্ছে দোজখের একটি বিশাল প্রান্তর । সেখানে অনবরত ওঠা নামা করতে থাকবে আরাফাত দাবিদারেরা (ভবিষ্যদ্বক্তারাই আরাফাত দাবিদার) । সূরা মুরসালাত ঃ আয়াত ১৬__২৮ ১৬৫ ৯ 5০০ উ ৯০5/৩৬%০। ১৩১7১ 20558 65) রত ১৩55 5৫857540825 45814 র্ রী ১8 লি সান দি | রত ৫ ্প রতি হোন ্ টি 2 0 আমি কি পূর্ববর্তীদিগকে ধ্বংস করি নাই? এ অতঃপর আমি পরব্তীদিগকে উহাদের অনুগামী করিব । 0 অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি। 0 সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য । এ আমি কি তোমাদিগকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই? তাফসীরে মাযহারী/২৯৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।