Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বের আয়াতপঞ্চকের বিবরণ। এমতোক্ষেত্রে বক্তব্যটি দীড়াকে__ বর্ণিত কর্মপঞ্চক সম্পন্ন হয় বিশ্বাসীগণের পাপস্বলনের অজুহাত হিসেবে এবং অবিশ্বাসীদের মধ্যে ভীতিসঞ্চারকরূপে । যদি সেখানকার “মুরসালাত' অর্থ হয় বায়ু, তবে অবিশ্বাসীদের ভীতির উপলক্ষ হবে এরকম___ তারা বিশ্বাস করে বারিপাত নির্ভর করে নক্ষত্রের গতিবিধির উপর । তাদের এমতো অপবিশ্বাসের কারণে বর্ষণশীল মৌসুমী বাযুও শাস্তির বার্তাবাহক। আর যদি সেখানকার “জিকির' (উপদেশ) এর অর্থ নেওয়া হয় প্রত্যাদেশ, তবে বুঝতে হবে এখানকার “উজরান' ও 'নুজরান' পদদু'টো যবরযুক্ত হয়েছে অনুবর্তী বক্তব্য হিসেবে । এরপরের আয়াতে (৭) বলা হয়েছে__ “নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যস্তাবী'। বাক্যটি আগের আয়াতসমূহে বর্ণিত শপথের জবাব | এর মর্মার্থ__ মহাপ্রলয়, মহাপুনরুথান ও প্রতিফল দিবসের আগমন অনিবার্ধ। এর মধ্যে সন্দেহ-সংশয়ের অবকাশ মাত্রই নেই। এরপরের আয়াত চতুষ্টয়ের (৮___ ১১) মর্মার্থ হচ্ছে__ সেই অবশ্যত্তাবী মহাপ্রলয় দিবস যখন সমাগত হবে, তখন নক্ষত্রপুঞ্জ হয়ে পড়বে দ্যুতিহীন, টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে আকাশ, পাহাড়-পর্বত সমূহ হয়ে পড়বে উৎক্ষিপ্ত ও বিক্ষিপ্ত। এভাবে এক সময় সকলকিছুই হয়ে যাবে নিশ্চিহ, নীরব, নিথর । এরপর শুরু হবে পুনরুথান পর্ব । সকলকে সমবেত করা হবে হাশরের প্রান্তরে ৷ নবী- রসুলগণ তখন সাক্ষ্য প্রদান করবেন তাদের আপন আপন উম্মত সম্পর্কে। বাক্যপ্তলো এখানে শর্তযুক্ত। আর সে শর্তের জবাব এখানে রয়েছে উহ্য । অর্থাৎ সেদিন পৃথক করা হবে জান্নাতবাসী ও জাহান্নামবাসীদেরকে । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এই সমুদয় স্থগিত রাখা হয়েছে কোন দিবসের জন্য (১২)? বিচার দিবসের জন্য” (১৩)। এখানকার “লি ইয়াওমিন' (কোন দিবসের জন্য) কথাটির সম্পর্ক রয়েছে “উজ্জলাত" স্থেগিত রাখা হয়েছে) বাক্যাংশের সাথে । আর প্রশ্নটি এখানে রূপকার্থে মহাপ্রলয় দিবসের বিম্ময় ও ভয়াবহতাপ্রকাশক । অর্থাৎ উল্লেখিত ঘটনা এখনো ঘটছে না কেনো? দেরী কেনো? স্থগিত কেনো? এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “বিচার দিবস সম্বন্ধে তুমি কী জানো (১৪)? সেই দিন দুর্ভোগ অস্বথীকারকারীদের জন্য' (১৫)। একথার অর্থ__ হে আমার রসুল! আপনি কি জানেন, সত্যঅস্বীকারকারীদেরকে আমি তখন কীভাবে শায়েস্তা করবো? তাদের সেদিনের দুর্ভোগ তো হবে সীমাহীন। উদ্ধৃত প্রশ্নটিতে প্রকাশ করা হয়েছে বিপুল বিস্ময়। আর এখানকার “ওয়াইল' অর্থ দুর্ভোগ । শব্দটি ধাতুমূল। এর ধাত্যর্থ__ ধ্বংস ও অনাসৃষ্টি। বক্তব্যভঙ্গি দৃষ্টে একথাই অনুমিত হয় যে, সেদিনকার দুর্ভোগ হবে নিরবচ্ছিন্ন । কেননা বাক্যটি রূপান্তর করা হয়েছে ক্রিয়াবাচক থেকে নামবাচকে এবং বাক্যটি একটি অপপ্রার্থনাও বটে। তাফসীরে মাযহারী/২৯২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।