Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (২৮) বলা হয়েছে__ 'আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদ্‌ঢ় করেছি। আমি যখন ইচ্ছা করবো তাদের পরিবর্তে তাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করবো” । এখানে “বাদ্দাল্না” (আমি পরিবর্তন করবো) পদটি সাধারণ কর্মপদ, যা বক্তব্যকে করেছে বেগবান। আর ইজা শী'না' আমি যখন ইচ্ছা করবো) শর্তযুক্ত বাক্য, যোজিত হয়েছে 'শাদাদ্না*র (আমি সুদৃঢ় করেছি) কথাটির সঙ্গে। এভাবে এখানকার পুরো বাক্যটি হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি এক কঠোর ভর্থসনা। কেননা তারা আল্লাহ্‌র অনুগ্রহরাশির প্রতি প্রকাশ করেছে চরম অকৃতজ্ঞতা। আর সর্বোত্তম অনুগ্ধহ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে তাদের অস্তিত্ব সৃষ্টির । কারণ অস্তিত্‌ প্রাপ্তিই সকল অনুগ্রহের মূল। এভাবে এখানে আন্মাহ্পাক তার প্রিয়তম রসুলকে এই মর্মে সান্ত্বনা প্রদান করেছেন যে, সেদিন তো বেশী দূরে নয়, যেদিন তাদেরকে অবনমিত করা হবে শোচনীয়ভাবে । অতএব হে আমার রসুল! আপনি এ ব্যাপারে বিচলিত হবেন না মোটেও । বলা বাহুল্য, সেরকমই ঘটেছিলো । বদর যুদ্ধে তারা এমনভাবে পর্যদস্ত হয়েছিলো যে, আর কখনো উত্থানের মুখ দেখেনি । আর এখানকার “ইজা” (যখন) শব্দটি ব্যবহৃত হয়েছে “ইন' (যদি) অর্থে । এভাবে বক্তব্যটি দীড়ায়_ যদি আমি ইচ্ছা করি, তবে তাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়ে তদস্থলে প্রতিষ্ঠিত করতে পারি অন্য কোনো জাতিগোষ্ঠীকে । উন্লেখ্য, আল্লাহপাক এরকম ইচ্ছা আর করেননি । সুতরাং বুঝতে হবে, এখানে কেবল প্রকাশ করা হয়েছে তার চির অপ্রতিরোধ্য ও সততস্বাধীন “অভিপ্রায়” গুণের কথা । এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “এটা এক উপদেশ, অতএব, যার ইচ্ছা, সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক' ৷ একথার অর্থ__ এই সুরা, অথবা আলোচ্য আয়াতগুচ্ছ হচ্ছে অমূল্য উপদেশবাণী, যা প্রদর্শন করে আল্লাহ্র পরিতোষের পথ । কাজেই যে আল্লাহ্‌র পরিতোষ কামনা করে, হতে চায় তার নৈকট্যভাজন, তার কর্তব্য হবে, এই উপদেশাবলীর যথা অনুসরণ করা, বিশুদ্ধচিন্তে যথা আনুগত্য করা আল্লাহ্র এবং তার প্রিয়তম রসুলের । এরপরের আয়াতে (৩০) বলা হয়েছে__ “তোমরা ইচ্ছা করবে না, যদি না আল্লাহ্‌ ইচ্ছা করেন । একথার অর্থ-_ হে মানবমপ্ডলী! অথবা হে মক্কার পৌন্তলিকেরা! জেনে রাখো, তোমাদের ইচ্ছা-অনিচ্ছা কখনোই বাস্তবরূপ লাভ করবে না, যতোক্ষণ না তা সমর্থনপুষ্ট হয় আল্লাহ্র ইচ্ছার । সুতরাং আল্মাহ্‌র অভিপ্রায়কে মান্য না করে শুভউপদেশাবলীর অনুসরণ অথবা অননুসরণ অসম্ভব । হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সকল হাতে । তিনি হৃদয়কে যেভাবে ইচ্ছা সেভাবে বিবর্তন করেন । সুতরাং তোমরা তাফসীরে মাযহারী/২৮৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।