তোমার বিয়ে দিয়ে দেই। ওলীদ বললো, আমি তোমাকে দিবো তোমার মনোমতো সম্পদ । এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকালে ও সন্ধ্যায়'। এখানে “জিকির' স্মেরণ) অর্থ নামাজ ব্যষ্টি বলে এখানে রূপকার্থ নেওয়া হয়েছে সমষ্টির ৷ শর্ত শুধু একটিই___ অংশটিও যেনো হয় একটি গুরুতৃপূর্ণ বিষয়। যেমন তাকবীরে তাহরীমা নামাজের অংশ, কিন্ত অপরিহার্য একটি অঙ্গ । অথবা বলা যেতে পারে, নামাজের প্রতিটি পালনীয় বিষয়ই জিকির । যেমন রসুল স. বলেছেন, নামাজে মানুষের কথার কোনো অংশ নেই। নামাজ কেবল তাকবীর, তাসবীহ ও কোরআন আবৃত্তি। মুয়াবিয়া ইবনে হাকাম সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম । এখানে “বুকরাতান? অর্থ সকালে দিবসের প্রথমভাগে । অর্থাৎ ফজরের নামাজ। আর “আসীলা” অর্থ সন্ধ্যায়, দিবসের শেষভাগে | অর্থাৎ জোহর ও আসরের নামাজ। এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে___ “এবং রাত্রির কিয়দংশে তার প্রতি সেজদাবনত হও, আর রাত্রির দীর্ঘসময় তার পবিভ্রতা ও মহিমা ঘোষণা করো'। এখানে আবার “সেজদা অর্থ নামাজ। অর্থাৎ পূর্বের আয়াতে ফজর, জোহর ও আসরের কথা বলে আলোচ্য আয়াতে বলা হয়েছে মাগরিব ও এশার নামাজের কথা। এভাবে দেওয়া হয়েছে পচ ওয়াক্ত নামাজ পাঠের নির্দেশ । আর রাতের নামাজ যেহেতু কষ্টসাধ্য, তাই 'মিনাল্ লাইল' (রোত্রির কিয়দংশে কথাটিকে এখানে বসানো হয়েছে 'ফাসজুদ্ লাহু' (সেজদাবনত হও) কথাটির পূর্বে । 'ফাসজুদ্" এর “ফা” অব্যয়টি এখানে অতিরিক্ত হিসেবে সংযোজিত । আর শর্তমূলক একটি পদ “আম্মা” এখানে রয়েছে উহ্য। প্রকৃত বাক্য ছিলো যেনো “ওয়া আম্মা মিনাল লাইলি ফাসজুদ্"। আবার “তসবীহ্' (পবিত্রতা ও মহিমা) অর্থও এখানে নামাজ । আর “তৃউইলান' (দীর্ঘতর) পদটি একটি উহ্য নামপদের বিশেষণ । অর্থাৎ “তাসবীহান তৃউইলান, প্রলম্বিত, দীর্ঘ তসবীহ)। এভাবে বক্তব্যটি দীড়ায়_ রাতের নামাজ পাঠ করো অর্ধরাত্রি ব্যাপী, অথবা তার কিছু কম বেশী। এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “তারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং তারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে চলে" । একথার অর্থ__ মক্কার মুশরিকদের কাছে পার্থিবতাই পরমার্থ। পরবর্তী পৃথিবীতে সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য যে কঠিন বিপদ রয়েছে, সে কথার পরওয়া তারা করেই না। এখানে ইয়াওমান ছাকীলা” অর্থ কঠিন দিবস। “ছাকীলা” বলে কঠোর, দুঃসাধ্য কর্মকাণ্ডকে। কিন্ত এখানে দিবসকেই রূপকার্থে বলা হয়েছে কঠিন দিবস। অর্থাৎ ওই দিবসের সিদ্ধান্ত-মীমাংসা হবে অত্যন্ত কঠিন, অতীব গুরুভার | তাফসীরে মাযহারী/২৮৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।