Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাপারে কিছুকাল ধৈর্যধারণ করুন৷ তাদের তৃরিৎ শাস্তি আর কামনা করবেন না। আর এর জন্য মনঃক্ষুণনও হবেন না। বরং আপনি সর্বাবস্থায় প্রতীক্ষা করতে থাকুন নতুন নতুন নির্দেশের । দেখুন, আপনার প্রতি কখন কী অবতীর্ণ হয়। এরপর বলা হয়েছে__ “এবং তাদের মধ্যে যে পাপিষ্ঠ, অথবা কাফের, তার আনুগত্য কোরো না'। একথার অর্থ__ ইসলামের পূর্ণ বিজয় বিলম্বিত হতে দেখে পাপিষ্ঠ, অথবা সত্যপ্রত্যাখ্যানকারীদের কথামতো চলতেও চেষ্টা করবেন না। এখানে 'আছিমা" অর্থ ওই পাপিষ্ঠ, যে মানুষকে পাপকর্মের দিকে আহ্বান জানায় । আর “কাফুর' অর্থ ওই সত্যপ্রত্যাখ্যানকারী, যে আহ্বান জানায় সত্যপ্রত্যাখ্যানের (কুফরীর) দিকে। সংশয় 8 আলোচ্য বাক্য দৃষ্টে একথাই অনুমিত হয় যে, যে কোনো এক দলের আনুগত্য পরিহার করতে হকে__ গোনাহগারের, অথবা কাফেরের। তাহলে কি এরকম বলতে পারা যাবে যে, তাদের যে কোনো একজনের আনুগত্য সিদ্ধ? সংশয় অপনোদন £ এখানকার “আছিমান' ও “কাফুরান' শব্দ দু'টো অনির্দিষ্টবাচক, একটি না-সূচক নিষেধাজ্ঞার অধীন। নিয়ম হচ্ছে অনির্দিষ্টবাচক বিষয়াদি নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলে তা কার্ষকর হয় সাধারণভাবে । এভাবে বক্তব্যটি দীড়ায়, পাপকর্মে আহ্বান করুক, অথবা আহ্বান করুক কুফরী কর্মের প্রতি__ কোনোটারই আনুগত্য করা যাবে না। কিন্তু এখানে আও" (অথবা) এর পরিবর্তে যদি ব্যবহৃত হতো “ওয়াও” (এবং) তবে বক্তব্যটি দীড়াতো__ ওই ব্যক্তির আনুগত্য করা যাবে না, যে আহ্বান জানায় পাপ ও সত্যপ্রত্যাখ্যান উভয়ের প্রতি। এতে করে একথা পরিষ্কার বুঝা যেতো না যে, তার কোন কর্মের আনুগত্য করা যাবে না__ পাপের, না সত্যপ্রত্যাখ্যানের ৷ আয়াতের দাবি ৪ আলোচ্য আয়াতের দাবিটি এরকম__ যদি পাপ পথে আহবানকারী, অথবা অবিশ্বাসের দিকে আহবানকারী এমন কোনো কর্মের প্রতি আহ্বান জানায়, যা পাপ-অবিশ্বাস কোনোটাই নয়, তবে তার আনুগত্য করা সিদ্ধ হবে। কোনো কোনো ব্যাখ্যাতা বলেছেন, এখানকার “অথবা "ব্যবহৃত হয়েছে “এবং অর্থে। আর এখানকার “আছিম” ও “কাফুর' উভয়টির যুগ্মোপলক্ষ__ আবু জেহেল। ঘটনাটি ছিলো এরকম__ সে একবার রসুল স. এর নামাজে বাধা সৃষ্টি করলো । বললো, এখন থেকে তোমাকে এবং তোমার অনুচরদেরকে নামাজ পড়তে দেখলে আমি তোমাদের গর্দান পদদলিত করবো । কাতাদা থেকে ঘটনাটি বর্ণনা করেছেন আবদুর রাজ্জাক, ইবনে মুনজির ও ইবনে জারীর । মুকাতিল বলেছেন, এখানে “পাপিষ্ঠ* ও “কাফের বলে বুঝানো হয়েছে যথাক্রমে উতবা ইবনে রবীয়া এবং ওলীদ ইবনে মুগীরাকে ৷ তারা দু'জন একবার রসুল স.কে বললো, মোহাম্মদ! তুমি যা করছো, তা-কি নারী ও সম্পদ লাভের উদ্দেশ্যে? উতবা বললো, যদি বলো, তাহলে আমার কন্যার সঙ্গে বিনা মোহরে আমি তাফসীরে মাযহারী/২৮৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।