Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ছাড়াই শরাবের জাম পৌছে যাবে আরশের নিম্নদেশ থেকে। সাধারণ পুণ্যবানগণের কাছে পৌছবে ফেরেশতাগণের মাধ্যমে । আর জাহান্নামের শান্তিভোগের পর আল্লাহ্‌র কৃপায় ক্ষমাপ্রাপ্ত হয়ে যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের কাছে সুরা পরিবেশন করবে গিলমানেরা । আমি বলি, আলোচ্য আয়াতে বলা হয়েছে সাধারণ পুণ্যবান (আবরার)গণের কথা। তাদেরকে পানীয় পরিবেশন করবে কখনো গিলমানেরা, কখনো ফেরেশতারা । আবার কখনো তারা পানীয় পাবে কোন প্রকার মাধ্যম ব্যতিরেকেই। আর নৈকট্যভাজনগণ (মুকাররাবীন) অধিকাংশ সময় পানীয় লাভ করবে বিনা মাধ্যমে, সরাসরি । এরপরের আয়াতে (২২) বলা হয়েছে__ 'অবশ্য এটাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত" । একথার অর্থ__ এতোক্ষণ ধরে যে সকল সুখোপকরণের বিবরণ দেওয়া হলো, সেগুলো তোমরা পাবে তোমাদের পুণ্যকর্মের বদৌলতে । কেননা তোমার শুভকর্মসমূহ আমার নিকটে হবে গ্রহণযোগ্য । এখানে 'মাশকুরা* অর্থ স্বীকৃত, গ্রাহ্য, মনঃপুত, প্রশংসার্হ, প্রতিদান প্রাপ্তির উপযুক্ত । উল্লেখ্য, আলোচ্য আয়াতের বক্তব্যটি যেনো আল্লাহ্‌র পক্ষ থেকেই কৃতজ্ঞতাপ্রকাশ। ওই সকল পুণ্যবানেরা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যেহেতু অভাবপ্রস্ত, এতিম ও বন্দীর আহার যোগান এবং যেহেতু তারা এর গ্রহীতার নিকট কোনো প্রতিদান অথবা কৃতজ্ঞতার অভিলাষী হন না, সেহেতু আল্লাহপাক তাদের প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা । অর্থাৎ তিনি তাদের এমতো বিশুদ্ধ পুণ্য নিজে দয়াপরবশ হয়ে। নতুবা এমন পুণ্যকর্ম কোথায়, যার বদলে পুণ্যবানেরা জান্নাতপ্রাপ্তির দাবি জানাতে পারে। সুরা দাহর £ আয়াত ২৩__-৩১ 455489580৮8 58 রা 9১৪১০৮১৫০৪০/৫9918৩58 ১০ ১৩৮০৮ 25555353 2550245 রে ৭ ৫159,57৯54555%৯855 তাফসীরে মাযহারী/২৮৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।