এখন পর্যন্ত ক্রমাগত নির্মাণ করে যাচ্ছে তাদের অলংকার মহা প্রলয়কাল পর্যন্ত চলতেই থাকবে তার এমতো নির্মাণকর্ম। ওই অলংকারগুলোর কোনো একটিকে যদি পৃথিবীতে আনা হয় তবে তার তেজে নিষ্প্রভ হয়ে যাবে সূর্যকরচ্ছটা । বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত আবু হোরায়রা উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, জান্নাতবাসীগণের হাতে অলংকার থাকবে তাদের ওজুর স্থান পর্যন্ত । নাসাঈ ও হাকেম বর্ণনা করেছেন, হজরত উকবা ইবনে আমের উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, যদি তোমরা জান্নাতের রেশমী বসন ও কংকন পরতে চাও, তবে পৃথিবীতে ওগুলো ব্যবহার কোরো না। এরপর বলা হয়েছে__ 'আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়'। একথার অর্থ__যা পবিত্র ও অস্পর্শিত, ওইরূপ অভূতপূর্ব পানীয় আল্লাহ্ পান করাবেন জান্নাতের অধিবাসীদেরকে ৷ ওই পানীয়ের নাম শারাবান তৃহুরা। আবু কেলাবা ও ইব্রাহিম বলেছেন, জান্নাতের পানীয় জান্নাতবাসীদের শরীরাভ্যন্তরে কোনো বর্জ উৎপাদন করবে না। বরং তা কেবল প্রস্তুত করবে মেশক আম্বর সদৃশ সুরভিত স্বেদে। আর এমতো স্বেদনির্গমনের ফলেই সৃষ্টি হবে তাদের পানাহার-স্পৃহা । মুকাতিল বলেছেন, জান্নাতের তোরণে বিদ্যমান থাকবে “তৃহুরা” নামক একটি পানির উৎস। ওই উৎসের পানি পান করবে যারা, আল্লাহপাক তাদের অন্তর থেকে চিরদিনের জন্য দূর করে দিবেন হিংসা- দ্বেষ। বায়যাবী লিখেছেন, এ সকল কথার চেয়ে উত্তম কথা হচ্ছে, সেখানকার শরাব হবে অমূল্য ও অতুলনীয় এক পানীয়, যা পরিবেশন করবেন স্বয়ং আল্লাহ্। ওই পানীয়ের নামই 'শারাবান তৃহুরা”। ওই পানীয় পান করলে পানকারী চিরদিনের জন্য হয়ে যাবে অন্যের মোহ থেকে মুক্ত। কেবল আল্লাহই হবেন তখন তার কামনা ও আরাধনা । তখনই সে লাভ করবে পরমতম সত্তার অতুল দর্শন। এই পর্যায়টি পুণ্যবানগণের বিনিময় প্রাপ্তির সর্বোচ্চ স্তর । আর প্রাথমিক স্তর সিদ্দীকগণের। পরিবেশন করবে ফেরেশতারা । একসময় জান্নাতবাসীরা অভিমান করবে । বলবে, হে আল্লাহ্! এতোদিন ধরে আমরা অন্যের মাধ্যমে পানীয় লাভ করেছি। এখন কোনো মাধ্যম আমরা চাই না। আমরা এখন চাই সরাসরি। হঠাৎ দেখা যাবে নেপথ্য থেকে পানীয়পুর্ণ পানপাত্র এসে ঠেকেছে তাদের ওষ্ঠাধারে। এমতো বক্তব্যের সমর্থনে উল্লেখ করা যেতে পারে উত্তম সুত্রপরম্পরায় হজরত আবু উমামা থেকে ইবনে আবিদ্ দুন্ইয়া কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে, জান্নাতবাসীরা মনে মনে সুরা পানের আকাংখা করবে । সঙ্গে সঙ্গে তাদের হাতে এসে যাবে সুরার পেয়ালা। তারা তখন তা পান করে পরিতৃপ্ত হবে। মাওলানা ইয়াকুব চরখী বলেছেন, অগ্গামী নৈকট্যভাজনগণের নিকটে কোনো মাধ্যম তাফসীরে মাযহরী/২৮৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।