এরপরের আয়াতে (২১) বলা হয়েছে__ তাদের আবরণ হবে সৃক্ম সবুজ রেশম ও স্থুল রেশম” । এখানে “ছিয়াব' আবরণ) হচ্ছে উদ্দেশ্য, অথবা বিধেয়, কিংবা 'আ'লীয়াহুম' বাক্যের কর্তা। “সুনদুস' অর্থ সূক্ষ্ম, মিহিন রেশমী বস্ত্র এবং ইস্তাব্রাকৃ" অর্থ স্ুল রেশম, ঘন বুননবিশিষ্ট পুরুষ্ট রেশমী চাদর। অথবা টেকসই জলজ রেশমী উত্তরীয় । কামুস। হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, একবার এক লোক রসুল স. এর সুমহান সানিধ্যে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহ্র প্রত্যাদেশবাহক! জান্নাতবাসীদের বস্ত্র কীরূপ হবে? সেগুলো কী বৃক্ষোর্ভূত তন্ত দ্বারা নির্মিত হবে? তিনি স. বললেন, সেগুলো হবে জান্নাতেরই ফল, জান্নাতের বাক্ষোদ্ভুত। উত্তম সূত্রপরম্পরায় হাদিসটি বর্ণনা করেছেন নাসাঈ, বায্যার ও বায়হাকী । বিশুদ্ধ সূত্র সহযোগে বায্যার, তিবরানী ও আবু ইয়ালা বর্ণনা করেছেন, হজরত জাবের বর্ণনা করেছেন, জান্নাতের একটি বৃক্ষে উৎপন্ন হবে রেশম | ওই রেশম দিয়েই পরিধেয় প্রস্তুত করা হবে জান্নাতবাসীদের। হজরত ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে পুরুষ পৃথিবীতে রেশমী বস্ত্র পরিধান করে, সে জান্নাতে রেশমী পরিধেয় পাবে না। হজরত আবু হোরায়রা থেকে বোখারী, মুসলিম, হাকেম এবং নাসাঈও এরকম বর্ণনা করেছেন। তবে তাদের বর্ণনায় অতিরিক্ত হিসেবে বর্ণিত হয়েছে এই কথাটুকু__ যে ব্যক্তি এ জগতে মদ্যপান করেছে, সে আর সুরাপান করতে পারবে না ওই জগতে। যে ব্যক্তি স্বর্ণ-রৌপ্য নির্মিত পাত্রে পানাহার করেছে, সেও সেখানে বঞ্চিত থাকবে সোনা-রূপার পাত্রে পরিবেশিত পানাহার থেকে । বোখারী ও মুসলিম হজরত আনাস ও হজরত যোবায়ের থেকে বর্ণনা করেছেন ইতোপূর্বে বর্ণিত হজরত ওমরের অনুরূপ হাদিস। আবার এরকম হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ খুদরী থেকেও । তবে সেখানে অতিরিক্ত হিসেবে বলা হয়েছে___ জান্নাতে প্রবেশ করলেও সে পরতে পারবে না রেশমী পোশাক। বিশুদ্ধ সুত্রসহযোগে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদও। হাদিসটির সংকলয়িতাদের মধ্যে আরো রয়েছেন নাসাঈ, ইবনে হাব্বান ও হাকেম । এরপর বলা হয়েছে__ “তারা অলংকৃত হবে রৌপ্যনির্মিত কংকনে' বাক্যটির যোগসূত্র রয়েছে ১৫ সংখ্যক আয়াতের “তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্যপাত্রে" কথাটির সঙ্গে। অথবা কথাটি সম্পর্কযুক্ত হবে ১৯ সংখ্যক আয়াতের “তাদেরকে পরিবেশন করবে চিরকিশোরগণ" বাক্যটির সঙ্গে । অথবা কথাটি এই আয়াতেরই “তাদের আবরণ হবে" বাক্যটির অবস্থাপ্রকাশক এখানে উহ্য রয়েছে একটি নিশ্চিতার্থক শব্দ “কৃদ' (নিশ্য়)। আরও উহ্য রয়েছে এখানকার “আসাউইরা' শব্দের পূর্বে একটি যের প্রদানকারী অব্যয়ও আর এখানকার “মিন ফিছ্বদ্বাত' (রৌপ্যের) কথাটির “মিন* এখানে সংযোজিত হয়েছে অতিরিক্ত হিসেবে । আবু শায়েখ তার 'আলউজমা" গ্রন্থে লিখেছেন, হজরত কা'ৰ আহবার বলেছেন, একজন ফেরেশতা জান্নাতবাসীদের সৃষ্টির পূর্ব থেকে তাফসীরে মাযহারী/২৮২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।