“সালসাবীল' বলে ওই প্রত্রবণকে, যার পানি অনায়াসে পান করা যায়। অর্থাৎ যার পানি সুপেয় । “সালসালা' “সালসালান” “সালসাবীলান' শব্দত্রয় সমঅর্থসম্পন্ন । কেউ কেউ বলেছেন, “সালসাবীল* এর মূল রূপ ছিলো “সালসীল' | এর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি অতিরিক্ত অক্ষর “বা'। “সালসাবীল* নামকরণের তাৎপর্য নদীপগ্তলোকে প্রবাহিত করতে পারবে । নদীগুলোকে এরকম নাম দেওয়া হয়েছে সে কারণেই । মুকাতিল ও আবুল আলিয়া বলেছেন, সালসাবীল প্রবহমান থাকবে জান্নাতের পথে-ঘাটে, অলিন্দে-উদ্যানে, ঘর- দোরের আনাচে কানাচে । আরশের নিন্নদেশ থেকে প্রবাহিত হয়ে জান্নাতে আদন ভেদ করে সেগুলো বিস্তৃত হয়ে পড়বে অন্যান্য জান্নাতে । সেগুলো প্রবাহিত হবে জান্নাতবাসীদের অভিপ্রায়ানুসারে। আর সেগুলোর পানিতে থাকবে কর্পুরের শীতলতা, শুকনো আদার আস্বাদ ও মেশকের সুরভি । এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ তাদেরকে পরিবেশন করবে চিরকিশোরগণ, যখন তুমি তাদেরকে দেখবে, তখন মনে করবে, তারা যেনো বিক্ষিপ্ত মুক্তা । “উইলদান অর্থ গিলমান, জান্নাতের সেবক, পরিচারক, অথবা সত্যপ্রত্যাখ্যানকারীদের অকালপ্রয়াত শিশুগণ। তাদেরকেই সেখানে নিযুক্ত করা হবে বেহেশতবাসীদের পরিচারকরূপে । বার্ধক্য এবং মৃত্যু তাদেরকে কখনোই স্পর্শ করবে না। তাই এখানে বলা হয়েছে “মুখাল্লাদূন' ৷ ওই গিলমানেরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে জান্নাতের যত্রতত্র । তাদের উজ্ভবল্য ও সৌন্দর্য দেখে তাই তখন মনে হবে, তারা যেনো ইতস্তত বিক্ষিপ্ত মণি-মুক্তা। হান্নাদ, ইবনে মোবারক ও বায়হাকী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর একবার বললেন, সর্বনিন্ মর্ষাদাধারী বেহেশতবাসী হবে এক হাজার গিলমানের মালিক। আর ওই গিলমানদের প্রত্যেকের কর্ম ও দায়িত্ব হবে পৃথক পৃথক। এরপর তিনি আবৃত্তি করলেন আলোচ্য আয়াত । হজরত আনাস থেকে ইবনে আবিদ্দুন্ইয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সর্বনিম্ন মর্ধাদাসম্পন্ন বেহেশতবাসীদের প্রত্যেকের নির্দেশ পালনের জন্য সদাপ্রস্তত থাকবে দশ হাজার পরিচারক। হজরত আবু হোরায়রা থেকে ইবনে আবিদ্দুন্ইয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সর্বনিম্ন স্তরের বেহেশতবাসী যে হবে, তার সেবার উদ্দেশ্যে সকাল-সন্ধ্যায় আগমন করবে পাচ হাজার সেবক। তাদের প্রত্যেকের হাতে এমন পান-ভোজনের আয়োজন থাকবে, যা থাকবে না অন্যের হাতে । আল্লাহই অধিক জ্ঞাত । ইকরামা সুত্রে ইবনে মুনজির বর্ণনা করেছেন, একবার হজরত ওমর রসুল স. এর সুমহান সানিধ্যে উপস্থিত হয়ে দেখলেন, তিনি স. শুয়ে রয়েছেন একটি খেজুরপাতার পাটির উপর । তার পবিত্র শরীরে অঙ্কিত রয়েছে খেজুর পাতার দাগ । তিনি এ দৃশ্য দেখে কেঁদে ফেললেন । রসুল স. বললেন, ওমর! কীদছো কেনো? তিনি বললেন, রোম, পারস্য ও আবিসিনিয়ার রাজারা কতোইনা বিলাস তাফসীরে মাযহারী/২৮০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।