এরপরের আয়াতে (৯) বলা হয়েছে__ “তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিলো'। এখানে “কৃলু* অর্থ তারা বললো। কথাটি অতীতকালবোধক হলেও এখানে তা হবে ভবিষ্যতকালজ্ঞাপক | অর্থাৎ তারা তখন বলবে “বালা” । আর বালা" অর্থ হ্যা। কথাটি আবেগআরোপক । এভাবে বক্তব্যটি দীড়ায়__ অবশ্যই আমাদের প্রতি যথাসময়ে প্রেরিত হয়েছিলেন আল্লাহ্র বার্তাবাহকগণ । এরপর বলা হয়েছে__ “আমরা তাদেরকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ্ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছো"। একথার অর্থ__ কিন্তু আমরা তাদের কথার কোনো মুল্যই দেইনি । উল্টো বরং তাদেরকে বলেছিলাম, তোমরা অসত্যভাষী। তোমরা কম্মিনকালেও প্রত্যাদেশপ্রাপ্ত নও। আল্লাহ্ তোমাদের মতো মানুষের উপরে প্রত্যাদেশ অবতীর্ণ করতে পারেই না। সুতরাং তোমরা মহাবিভ্রান্ত ব্যক্তি বৈ অন্য কিছুই নও। এরকমও হতে পারে যে, এরকম কথা তাদেরকে তখন বলবে জাহান্নামের প্রহরীরা । অর্থাৎ তারা বলবে, তোমরা তো তখন ওই সকল মহাপুরুষকে অমান্য করেছিলে । তাদেরকে সাব্যস্ত করেছিলে “মহাবিভ্রান্ত' বলে। আর এখানকার “নাজীর' অর্থ সতর্ককারী, নবী। শব্দটি একবচন হলেও এখানে এটি ব্যবহৃত হয়েছে বহুবচনার্থে। অর্থাৎ এখানে “নাজীর' অর্থ নবী-রসুলগণ। কেননা শেষে বলা হয়েছে “তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছো'। অথবা বলা যেতে পারে, সম্বোধনের বেলায় এখানে উত্তম পুরুষের স্থলে প্রাধান্য দেওয়া হয়েছে মধ্যম পুরুষকে ৷ কিংবা বলা যায়, একজন নবীকে অমান্য করার অর্থ সকল নবীকে অস্বীকার করা। অর্থাৎ তারা তখন বলবে, আমরা আমাদের প্রতি প্রেরিত নবীকে লক্ষ্য করে বলেছিলাম, তুমি এবং তোমার মতো নবুয়তের দাবিদারেরা মহাবিভ্রান্তির শিকার । এরপরের আয়াতে (১০) বলা হয়েছে__ “এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম, অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না । একথার অর্থ__ তারা তখন আরো বলবে, হায়! যদি আমরা তখন ওই সকল প্রেরিত পুরুষগণের উপদেশ হৃদয়ের কান দিয়ে শুনতাম, অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করে তাদের আহ্বান ও প্রমাণপঞ্জীর মর্মোদ্ধার করতে চেষ্টা এখানকার এই মহাদুর্ভোগ থেকে পেতে পারতাম পরিত্রাণ । এখানে “নাশক্লু' শব্দটির পূর্বে 'নাসমাউ” (শুনতাম) উল্লেখ করার তাৎপর্য হচ্ছে__ বুদ্ধিগত প্রমাণ অপেক্ষা শ্রুত প্রমাণ অধিক পালনীয় । অর্থাৎ শুধু যুক্তি-বুদ্ধি ইমানের ভিত্তি নয়। আর বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম' বলে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, পরিশুদ্ধ বুদ্ধি-বিবেক স্বকপোলকল্পনা থেকে মুক্ত এবং তা প্রত্যাদেশের সম্পূর্ণ অনুকূল। আর এখানকার “আও? (অথবা) যে “ওয়াও” (এবং) অর্থে ব্যবহৃত তাফসীরে মাযহারী/২৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।