Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

জান্নাতবাসীরা পান করবে তাদের পানীয় । হান্নাদ বর্ণনা করেছেন, মুজাহিদ বলেছেন, এখানে “যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে" অর্থ সেবকেরা পানপাত্রগুলো পূর্ণ করবে কানায় কানায়, কিন্তু তা উপচে পড়বে না। আর সেগুলোতে তারা এমনভাবেও পরিবেশন করবে না যে, দেখে মনে হবে পানীয় পড়ে রয়েছে প্রায় তলায় প্রকৃত কথা হচ্ছে__ জান্নাতবাসীরা মনে মনে একটা পরিমাণ স্থির করবে । ঠিক সেই পরিমাণেই পানীয় পরিবেশিত হবে তাদের পানপাত্রে। অথবা মর্মার্থ হকে__ পুণ্যকর্মের তারতম্যানুসারে তখন ঘটবে তাদের প্রাপ্তি। এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ “সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে যানজাবীল মিশ্রিত পানীয়'। এখানকার “পান করতে দেওয়া হবে' কথাটি সম্পর্কযুক্ত ১৯ সংখ্যক আয়াতের “পরিবেশন করবে কিশোরগণ' বাক্যের সঙ্গে। আর “কা*সান” অর্থ এখানে প্রকৃতই পানীয় বস্তু, রূপকার্থক নয়। আর এখানকার “যানজাবীল মিশ্রিত পানি' বাক্যটি পান করতে দেওয়া হবে" বাক্যের বিশেষণ । আর “যানজাবীল মিশ্রিত” অর্থ আদা মিশ্রিত। শুকনো আদা ভেজানো পানীয় আরববাসীগণের নিকট ছিলো খুবই প্রিয় । এখানে আল্লাহপাক তাদের ওই প্রিয় পানীয় প্রদানের অঙ্গীকার করেছেন । হজরত ইবনে আব্বাস বলেছেন, কোরআন মজীদে জান্নাতের যে সকল নেয়ামতের বিবরণ দেওয়া হয়েছে, সেগুলোর নমুনা পৃথিবীতেও আছে । কেউ কেউ বলেছেন, “যানজাবীল" হচ্ছে বেহেশতের একটি ঝর্ণা, যার পানি হবে শুকনো আদা মিশ্রিত। কাতাদা বলেছেন, আল্লাহ্‌র নৈকট্যভাজন জান্নাতীরা ঝরণার পানি পাবে মিশ্রিত হওয়ার আগে এবং সাধারণ জান্নাতীরা মিশ্রিত হওয়ার পরে। আমি বলি, আল্লাহপাক কখনো বলেছেন, কর্পুর মিশ্রিত পানির কথা । আবার কখনো বলেছেন, শুকনো আদা মিশ্রিত পানির কথা৷ সুতরাং বুঝতে হবে, বেহেশতে পানীয় পরিবেশন করা হবে বেহেশতবাসীদের রুচি ও স্বভাব অনুসারে । উষ্ণ স্বভাবসম্পন্ন যারা, তাদেরকে পান করতে দেওয়া হবে শীতল পানীয় । কর্পুর মিশ্রিত পানীয়ও তাদের জন্য হবে অত্যন্ত আকর্ষণীয় । আর শিষ্টস্বভাবসম্পন্নদের জন্য অধিক আকর্ষণীয় মনে হবে তেজবর্ধক পানীয় । শুকনো আদামিশ্রিত পানীয়ই পছন্দ করবে তারা । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে___ জান্নাতের এমন এক প্রত্রবণের, যার নাম সালসাবীল'। একথার অর্থ__ ওই আদা মিশ্রিত পানি হবে সালসাবীল নামক প্রস্রবণের । “সালসাবীল' যদি বেহেশতের কোনো প্রস্রবণের নাম হয়, তবে এখানকার “আইনান' পদটি হবে তার অনুবর্তী। অন্যথায় শব্দটি অনুবর্তী হবে আগের আয়াতের “কা*সান* (পান করতে দেওয়া হবে) কথাটির এবং মনে করতে হবে সম্বন্ধ পদ এখানে রয়েছে উহ্য। তাফসীরে মাযহরী/২৭৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।