এরপর বলা হয়েছে__ “ওয়া জুল্লিলাত কুত্বফুহা তাজ্লীলা” (এবং তার ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ন্তাধীন করা হবে)। এখানকার “জুললিলাত' আগের বাক্যের 'জিলালুহা এর অবস্থাপ্রকাশক । অথবা শব্দটি সম্পর্কযুক্ত হবে আগের বাক্যের 'দানিয়াতুন' এর সঙ্গে। 'কুতুফ' অর্থ ফল। অর্থাৎ জান্নাতের ফলমূল হবে সহজলভ্য । জান্নাতবাসীগণ যখন যেভাবে যতোটুকু ইচ্ছা সেগুলো চয়ন করতে পারবে । ভোগও করতে পারবে যথেচ্ছভাবে। হজরত বারা ইবনে আহরণ ও আস্বাদন করতে পারবে___ দীড়িয়ে, বসে অথবা শুয়ে । বায়হাকী, সাঈদ ইবনে মনসুর । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্যপাত্রে এবং স্ষটিকের মতো স্বচ্ছ পানপাত্রে__ (১৫) রজতশুভ্র স্কটিকপাত্রে, পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে (১৬)। এখানকার “আকওয়াব' অর্থ রৌপ্যপাত্র। “কানাত' ক্রিয়াটিকে যদি এখানে অসমাপিকা ক্রিয়া ধরে নেওয়া হয়, তাহলে এখানকার “কৃওয়ারীর' হবে অবস্থা প্রকাশক । অর্থাৎ পানপাত্র হবে স্ষটিকের মতো স্বচ্ছ। আর যদি ক্রিয়াটিকে ধরা হয় সমাপিকা তাহলে “কৃওয়ারীর' হবে তার বিধেয়, অর্থাৎ ওই পানপাত্র হবে স্বচ্ছতায় ও ওজ্জল্যে স্ফটিকনির্মিত পেয়ালার মতো । আউফি সূত্রে ইবনে জারীর বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, ওই পানপাত্রগুলি হবে রৌপ্যনির্মিতই, কিন্তু তার স্বচ্ছতা হবে স্ষটিক সদৃশ । সাঈদ ইবনে মাসউদ ইবনে আবদুর রাজ্জাক ও বায়হাকী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, পৃথিবীর রূপা পিটিয়ে মাছির পাখার মতো হালকা পাত তৈরী করে তা দিয়ে যদি তোমরা পানপাত্র নির্মাণ করো, তবুও সে পাত্রের গাত্র ভেদ করে পানি দৃষ্টিগোচর হবে না। কিন্তু জান্নাতের পানপাত্রের শুভ্রতা হবে চাদির মতো এবং স্বচ্ছতা কীচের মতো । “কৃওয়ারীরা মিন ফিদ্বদ্বাতিন' অর্থ রজত শুল্র স্কটিক পাত্রে। এই কথাটি আগের বাক্যের “কৃওয়ারীরা” এর অনুবর্তী। ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, বেহেশতে এমন কিছু নেই, যার নমুনা পৃথিবীতে নেই। যেমন সেখানকার রৌপ্যপাত্র এখানকার রূপার পেয়ালার মতো । কালাবী বলেছেন, প্রত্যেক জাতির পানপাত্র সে দেশের মৃত্তিকানির্মিত। কিন্তু জান্নাতের মৃত্তিকা রৌপ্যের । তাই জান্নাতের পানপান্রও রৌপ্যের। “পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে' অর্থ জান্নাতের সেবকগণ ওই পানপাত্রগুলো এমনভাবে পানীয়পূর্ণ করবে যে, তা হবে সুপরিমিত, যা পান করলে জান্নাতবাসীরা হবে পুরোপুরি পরিতৃপ্ত । পানীয়ের পরিমাণে থাকবে না বিন্দুবৎ ন্যুনতা, অথবা অতিরিক্ততা। হজরত ইবনে আব্বাস থেকে ফারইয়াৰি এরকমই বর্ণনা করেছেন। শায়েখ ইয়াকুব চরখী বলেছেন, সম্ভবত কথাটিতে এই ইঙ্গিত রয়েছে যে, আল্লাহ্ পরিচিতি যে যতোটুকু লাভ করবে, সে অনুপাতে তাফসীরে মাযহারী/২৭৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।