Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সমাসীন হবে সুসজ্জিত পালংকে | “আরাইক" অর্থ সুসজ্জিত, ঝালরযুক্ত মশারী বা পালংক। হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন___ পর্দাবিবর্জিত উন্ুক্ত খাট । আর বায়হাকী বলেছেন, “আরাইক' বলে ছাউনি ও পর্দাঘেরা খাটকে, উন্মুক্ত খাটকে নয়। 'কামুস* অভিধানে উল্লেখ করা হয়েছে, হিম-ঠাপ্তা চাদকে বলে 'যামহারীর' । 'ইযমাহার্রাতিল কাওয়াকিব" অর্থ নক্ষত্রপুঞ্জ চমকাচ্ছে। 'যামহারী"র প্রকৃত অর্থ প্রচণ্ড শৈত্য। আর “শামস্* অর্থ প্রখর দাবদাহ। এভাবে বক্তব্যটি দীড়ায়__ বেহেশতের আবহাওয়া কখনোই চরমভাবাপন্ন হবে না। বরং সেখানে বিরাজ করবে চিরবসন্ত__ না গ্রীল্ম, না শীত। সংকলন করেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, জান্নাত অত্যত্ত আরামদায়ক স্থান। সেখানে অত্যধিক উষ্ণতা যেমন নেই, তেমনি নেই অতিরিক্ত শীতলতা ৷ অথবা “যামহারীর' অর্থ এখানে___ চন্দ্র, কিংবা জ্যোতির্ময় নক্ষত্র। এমতাবস্থায় বক্তব্যটি দাড়াবে জান্নাত স্বয়ং আলোকজ্জ্বল, তার প্রভুপালকের জ্যোতিতে জ্যোতিম্মান। তাকে শুয়াইব ইবনে জাইহান বলেছেন, একদিন আমি অতি প্রত্যুষে আবুল আলিয়ার সঙ্গে বাইরে বের হলাম । তিনি বললেন, জান্নাত এরকম শুভ্র ও পরিমল আলোয় সতত উদ্ভীসিত। এরপর তিনি পাঠ করলেন “আর দীর্ঘায়িত ছায়া" । আমি বলি, আবুল আলিয়ার বক্তব্যটি এমন নয় যে, ভোরের আলো অবিকল জান্নাতের আলোর মতো । এরকম হওয়া সম্ভবই নয়; কেননা ভোরের আলোর শুভ্রতা ও পরিমল ক্ষণস্থায়ী । তাছাড়া তার মধ্যে রাতের আবছা অন্ধকারও তো রয়েছে। বরং তার এমতো তুলনার অর্থ হচ্ছে__ ভোরের শুভ্রতা যেমন অনিঃশেষে এগিয়ে চলে নতুন নতুন দিগন্তে, তেমনি জান্নাতের জ্যোতিচ্ছটাও অন্তহীন, অনিঃশেষ, চিরভাস্বর । এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ “ওয়া দানিয়াতান আ'লাইহিম জিলালুহা' (সন্নিহিত বৃক্ষচ্ছায়া তাদের উপরে থাকবে)। এখানে 'দানিয়াতুন' অর্থ সন্নিহিত, নিকটবর্তী, সমীপবর্তী। এর যোগসূত্র রয়েছে আগের আয়াতের “মুত্তাকিঈনা' কথাটির সঙ্গে; অথবা 'লা ইয়ারাওনা” এর সঙ্গে । অর্থাৎ তারা সন্নিকটেই দেখবে। কিংবা কথাটি সম্পর্কযুক্ত হবে ১২ সংখ্যক আয়াতের জান্নাত এর সঙ্গে এবং ধরে নিতে হবে নামপদ এখানে রয়েছে উহ্য। অর্থাৎ আল্লাহপাক দান করবেন আর একটি জান্নাত, যার ছায়া হবে সন্নিকটবর্তী, যেনো তাদেরকে দান করা হবে দু'টি করে জান্নাত, যেমন এক আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি তার পালনকর্তার সম্মুখীন হওয়াকে ভয় করে, তার জন্য রয়েছে দু'টি জান্নাত” । তবে এ ব্যাখ্যাটি অ-সবল। কেননা এতে করে এই ধারণাটি প্রশ্বয় পেতে পারে যে, আগের জান্নাতের ছায়া নিকটবর্তী হবে না, সেখানে সন্নিহিত বৃক্ষচ্ছায়া তাদের উপরে থাকবে না। তাফসীরে মাযহরী/২৭৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।