৮522 522615 25৫৪ যি 1%% ৮5৫৯৫৩90০১০ 8157617 /৯:55-59 ক 0 পরিণামে আল্লাহ্ তাহাদিগকে রক্ষা করিবেন সেই দিবসের অনিষ্ট হইতে এবং তাহাদিগকে দিবেন উৎফুল্পতা ও আনন্দ, এ আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কারস্বরূপ তাহাদিগকে দিবেন উদ্যান ও রেশমী বস্ত্র। এ সেথায় তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে, তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না। এ সন্নিহিত বৃক্ষছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে । এ তাহাদিগকে পরিবেশন করা হইবে রৌপ্যপাত্রে এবং স্ষটিকের মত স্বচ্ছ পানপাত্রে__ এ রজতশুভ্র স্ষটিক পাত্রে, পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করিবে। 0 সেথায় তাহাদিগকে পান করিতে দেওয়া ইহবে যান্জাবীল মিশ্রিত পানীয়, 0 জান্নাতের এমন এক প্রস্রবণের যাহার নাম সালসাবীল। এ তাহাদিগকে পরিবেশন করিবে চিরকিশোরগণ, যখন তুমি উহাদিগকে দেখিবে তখন মনে করিবে উহারা যেন বিক্ষিপ্ত মুক্তা, প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে___ পুণ্যবান বিশ্বাসীরা যেহেতু আল্লাহ্ ও মহাপ্রলয় দিবসকে ভয় করে, সেহেতু তিনি তাদেরকে তখন সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে তখন দান করবেন সজীবতা ও শান্তি। এখানকার “ফা ওয়াকনহুমুল্লহ' (আল্লাহ্ তাদেরকে রক্ষা করবেন) কথাটির “ফা” হেতুপ্রকাশক। অর্থাৎ যেহেতু অন্তরে আল্লাহ্র ভয় ও পরকালের শাস্তির আতংক থাকার কারণে তারা সতত পুণ্যকর্ম সম্পাদনে সচেষ্ট থাকে, সেহেতু আল্লাহ্ তাদেরকে রক্ষা করবেন সেদিনের অকল্যাণ থেকে । “শার' অর্থ এখানে অশিষ্ট, চক্রান্ত । আর “ওয়া লাকৃকহুম নাদ্বরাতাও ওয়া সুরূরা' অর্থ এবং তাদেরকে দিবেন উৎ্ফুল্পতা ও আনন্দ। এরপরের আয়াতে (১২) বলা হয়েছে আর তাদের ধৈর্যশীলতার পুরস্কারস্বরূপ তাদেরকে দিবেন উদ্যান ও রেশমী বস্ত্র“ একথার অর্থ__ পৃথিবীতে দুঃখ-ক্লেশে পতিত হয়ে অদৃষ্টের বিধানকে মেনে নিয়ে তারা যে ধৈর্য অবলম্বন করে, তার বিনিময় হিসেবেই আমি তাদেরকে দান করবো জান্নাত। সেখানে তাদেরকে পরাবো রেশমী বসন। এরপরের আয়াতে (১৩) বলা হয়েছে__ সেখানে তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে, তারা সেখানে অতিশয় গরম, অথবা অতিশয় শীত বোধ করবে না”। এখানকার “মুত্তাকিঈনা” পদটি অবস্থাপ্রকাশক । অর্থাৎ পুণ্যবানেরা জান্নাতে %%৫ তাফসীরে মাযহারী/২৭৬ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।