Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হজরত জিবরাইল রসুল স. সকাশে আবির্ভত হয়ে বললেন, হে আল্লাহ্‌র প্রেমাস্পদ! আল্লাহ আপনার কন্যা-জামাতার পরিবারের প্রতি পরিতুষ্ট হয়েছেন। প্রেরণ করেছেন শুভবারতা। এরপর তিনি পাঠ করে শোনালেন সদ্য অবতীর্ণ এই আয়াত। হাকেম ও তিরমিজি বলেছেন, নিতান্ত নিবেধি না হলে কেউ এরকম ঘটনা বিশ্বাস করবে না। ইবনে জাওজী ঘটনাটি বিবৃত করেছেন তার “মাওজুয়াত' গ্রন্থে এবং বলেছেন, ঘটনাটি নিঃসন্দেহে স্বকপোলকল্পসিত। কেননা আয়াতখানি অবতীর্ণ হয়েছে মক্কায় এবং হজরত আলী ও হজরত ফাতেমার বিয়ে হয়েছিলো রসুল স. এর হিজরতের দু'বছর পর মদীনায় | আমি বলি, মুকাতিল ও মুজাহিদের বর্ণনাকেও এরকম আপত্তি-বানে বিদ্ধ করা যেতে পারে। আয়াতখানি যদি মক্কী হয়, তবে কোনো আনসারীকে লক্ষ্য করে এই আয়াত অবতীর্ণ হতে পারে কীভাবে? আবার হজরত আলী ইহুদীর বাড়িতে কাজ করে পারিশ্রমিক গ্রহণ করার কথাটি যদি সত্যি হয়, তাহলে তো বলতে হয় আয়াতখানি অবতীর্ণ হয়েছে মদীনায় । কেননা মক্কায় কোনো ইহুদী বসতি ছিলো না। কিন্তু আয়াতখানির বিষয়বস্তুর দাবি অনুসারে একথা বলতে হয় যে, আয়াতখানি মদীনায় অবতীর্ণ । কেননা মক্কায় কোনো বন্দীর অস্তিত্ব ছিলো না। জেহাদের সূত্রপাত হয় পরে, মদীনায় । আর তারপর থেকেই বিধর্মীরা মুসলমানদের হাতে বন্দী হতে থাকে। সুতরাং এরকম বলাই সঙ্গত যে, আয়াতখানির কিছু অংশ অবতীর্ণ হয়েছে মক্কায় এবং কিছু অংশ মদীনায় । আর যদি সম্পূর্ণ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলে মনে করা হয়, তবে বলতে হয়, এখানে বিঘোষিত হয়েছে ভবিতব্য। অর্থাৎ হিজরতের পর মদীনায় গিয়ে মুসলমানেরা যে যে পরিস্থিতির সম্মুখীন হবে, তার ভবিষ্যদ্বাণী করা হয়েছে আলোচ্য আয়াতে । এরপরের আয়াতে (৯) বলা হয়েছে__ “এবং বলে, আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্ষ দান করি'। এখানকার 'নৃত্য়িমুকুম* (আমরা তোমাদেরকে আহার্য দান করি) কথাটি আয়াতের “আহার্যদান করে” কথাটির অবস্থাপ্রকাশক । অর্থাৎ তারা এরকম বলতো, কিংবা এটা ছিলো তাদের ভাবগত অভিব্যক্তি । মুজাহিদ ও সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, তারা একথা মুখে উচ্চারণ করতেন না। এটা ছিলো তাদের মনের কথা, যা আল্লাহ্‌ জানতেন এবং তার জানা কথাটিই তিনি প্রকাশ করেছেন এভাবে । আর “ওয়াজহুন' কথাটি এখানে সন্নিবেশিত হয়েছে অতিরিক্ত হিসেবে । এভাবে এর মর্মীর্থ দাড়িয়েছে__ আমাদের এমতো কর্মের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্‌র পরিতোষ অর্জন । এরপর বলা হয়েছে__ “আমরা তোমাদের নিকট থেকে প্রতিদান চাই না? । একথার অর্থ__ আমাদের এমতো দানের কোনো প্রকার প্রতিদান আমরা তোমাদের নিকট থেকে চাই না__ না দৈহিক, না আর্থিক। আর “ওয়ালা শুকুরা' 58555785875 শাকুর' 'দাখুল' “জারুহ' “কৃবুল' এসকল শব্দ ধাতুমুল। এক বর্ণনায় এসেছে, জননী তাফসীরে মাযহারী/২৭৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।