বিশেষভাবে ভয় কোরো । খতীব । বোখারীর বর্ণনায় এসেছে, হজরত আলী আজ্ঞা করেছেন, অধিকৃত গোলাম-বাঁদীর বিষয়ে তোমরা আল্লাহ্কে ভয় করো । বাগবীর বর্ণনায় এসেছে, রমণীদের ব্যাপারে আল্লাহ্কে ভয় করে চলো, কেননা তারা তোমাদের হাতে বন্দী । বাগবী লিখেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষিত সম্পর্কে বিদ্বানগণের মধ্যে মতানৈক্য পরিলক্ষিত হয় । মুকাতিল বলেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে জনৈক আনসার সাহাবীকে লক্ষ্য করে । তিনি একই দিনে পানাহার করিয়েছিলেন একজন অভাবপ্রস্ত, একজন পিতৃ-মাতৃহীন ও একজন বন্দীকে । মুজাহিদ ও আতা বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে আলী ইবনে আবু তালেব সম্পর্কে । তিনি একদিন এক ইহুদীর বাড়িতে শ্রম দিয়ে যে পারিশ্রমিক পেয়েছিলেন, তার এক তৃতীয়াংশ ব্যয় করে তার পরিবার পরিজনের জন্য আহার্ষ প্রস্তত করালেন। এমন সময় জনৈক অভাবস্ত এসে অনুপ্রার্থনা করলো। তিনি তৎক্ষণাৎ তাকে প্রস্তুতকৃত আহার্য দিয়ে দিলেন। তারপর আহার্ষের ব্যবস্থা করালেন আর এক তৃতীয়াংশ খরচ করে । তখন এলো একজন পিতৃমাতৃহীন অনাথ বালক । তিনি প্রস্তুতকৃত আহার্য তাকেই দিয়ে দিলেন। অবশেষে শেষ তৃতীয়াংশ দিয়ে আহার্ষ বানানোর পর দেখলেন, একজন পৌত্তলিক বন্দী ক্ষুধায় কাতর । তিনি সঙ্গে সঙ্গে ওই আহার্য দিয়ে দিলেন তাকে । এরপর তিনি সেদিন উপোস করলেন পরিবারবর্গসহ। ছা*লাবী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার হাসান- হোসাইন ভ্রাতৃদ্ধয় অসুস্থ হয়ে পড়লো। রসুল স. তীর প্রিয় দৌহিত্রদ্ধয়কে দেখতে গেলেন। আলীকে বললেন, আবু হাসান! তোমরা যদি এদের রোগমুক্তির উদ্দেশ্যে মানত করো, তবে উত্তম হয়। একথা শুনে সঙ্গে সঙ্গে রোজার মানত করলেন, আলী, ফাতেমা এবং তাদের দাসী কুজ্জা। তারা উল্লেখ করলেন, পর পর তিনদিন রোজা রাখবেন তারা । সে সময় আলীর গৃহে খাবার ছিলো না। তাই তিনি খায়বরবাসী এক ইহুদীর কাছ থেকে কর্জ হিসেবে গ্রহণ করলেন প্রায় বারো টি 7751857 নিত 25555751275 করে। অভুক্ত অবস্থাতেই শুরু হলো তাদের দ্বিতীয় দিনের রোজা। সেদিনও ইফতারের সময় একই ধরনের ঘটনা ঘটলো । হঠাৎ এসে খেতে চাইলো এক অনাথ বালক। প্রস্তুতকৃত রুটি দেওয়া হলো তাকেই। তৃতীয় দিনের রোজাও শুরু হলো খালি পেটে। কিন্তু সেদিনও রোজা শেষে তারা প্রস্তুতকৃত রুটি খেয়ে রোজা ভঙ্গ করতে পারলেন না। সহসা হাজির হলো একজন অনুপ্রার্থী । তাকে দিয়ে দিতে হলো রুটিগুলো। তৃতীয় রাতও কেটে গেলো নিরাহারে । তখন তাফসীরে মাযহরী/২৭৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।