Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সাঈদ ইবনে মুসাইয়্যেব বর্ণনা করেছেন, দুজন আনসারী ভ্রাতা ঘটনাক্রমে কিছু অংশীদারিত্ের সম্পদের মালিক হলো। তারা একে অপরকে বললো, তুমিই বন্টন করো । একজন হঠাৎ বললো, তুমি যদি আর একবার আমাকে বন্টনের কথা বলো, তবে আমি বলবো, আমার সকল অংশ ব্যয়িত হবে কাবাগৃহের উন্নয়নমূলক কার্ষে। এরপর থেকে কথাবার্তা বন্ধ হয়ে গেলো তাদের | বিষয়টি হজরত ওমরের কর্ণগোচর হলো । তিনি বললেন, তোমার সম্পদের কোনো প্রয়োজন কাবাগৃহের নেই। তোমরা বরং তোমাদের কৃত শপথের প্রায়শ্চিত্ত করো। পরস্পরের মধ্যে বাক্য বিনিময় করো । আমি স্বয়ং শুনেছি, রসুল স. বলেছেন, তোমাদের উপরে শপথের কোনো দায়িতৃ বর্তাবে না, আবার মানতেরও কোনো দায় আসবে না, যদি তোমরা মানত করো আল্লাহ্র অবাধ্যতার, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার, এমন বিষয়ের, যা তোমার আওতাবহির্ভত। মাসআলা £ যদি কেউ সাধ্যাতীত মানত করে তবে তার জন্য তার প্রায়শ্চিত্ত করা সিদ্ধ। ইমামশ্রেষ্ঠ বলেন, এমতাবস্থায় শুধু ক্ষমাপ্রার্থনা করলেই চলবে । আমাদের জন্য দলিল ইতোপূর্বে বর্ণিত হাদিস, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি তার সাধ্যবহির্ভত মানত করে, তার কাফ্ফারা শপথের কাফ্ফারার মতো । রসুল স. হজরত উকবা ইবনে আমেরকে বলেছিলেন, তোমার বোনের পায়ে হেঁটে চলার পরিশ্রান্তির কোনো প্রয়োজন আল্লাহ্‌র নেই। তাকে যানবাহনে চড়ে হজে যেতে বলো এবং আদায় করতে বলো কসমের কাফ্ফারার মতো কাফফারা । আবু দাউদ । আবদুল্লাহ্‌ ইবনে মালেক বর্ণনা করেছেন, হজরত উকবা ইবনে আমের বলেছেন, আমার সহোদরা খালি মাথায়, খালি পায়ে পদব্রজে হজ করার মানত করেছিলো । রসুল স. একথা জানতে পেরে বলেছিলেন, তোমার বোনকে বলে দাও, সে যেনো তার মস্তকে ওড়না জড়িয়ে নেয় এবং যাত্রা করে বাহনে আরোহণ করে এবং তিন দিন রোজা পালন করে। আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, দারেমী ও তাহাবী । হাদিসগুলোর বর্ণনাবৈষম্যের সমাধান করা যেতে পারে এই বলে যে, সম্ভবত রসুল স. তাকে কাফ্ফারা দিতে বলেছিলেন তখন, যখন তিনি স. জানতে পেরেছিলেন যে, তিনি মানত পূরণ করতে অক্ষম। আল্লাহই অধিক পরিজ্ঞাত। €ওয়া ইয়াখাফুনা ইয়াওমান' অর্থ এবং সেই দিনের ভয় করে। অর্থাৎ ওই পুণ্যবানগণের আর একটি বিশেষ গুণ এই যে, তারা ভয় করে মহাপ্রলয়, মহাপুনরুথান ও মহাবিচারের দিবসকে । কানা শার্রুহু মুসতাত্ীরা' অর্থ __ সেই দিনের বিপত্তি হবে ব্যাপক | এখানে “শার' অর্থ বিপত্তি, অনভিপ্রেত বিষয়, যাকে এড়িয়ে চলা হয়। আর “মুসতাত্বীর' অর্থ ব্যাপক, সুদূর প্রসারিত । যেমন বলা হয় ইস্তাত্রল হাকীৰ্‌' (বিস্তৃত হয়েছে আগুন) 'ইসতাত্বরল ফাজ্রু” (প্রসারিত হয়েছে উষালোক)। মুকাতিল বলেছেন, মহাপ্রলয়ের প্রভাব আকাশে ছড়িয়ে পড়লে চুর্ণবিচুর্ণ হয়ে যাবে আকাশসমূহ, খসে পড়বে নক্ষত্রপুঞ্জ, চন্দ্র-ূর্য হয়ে পড়বে নিষ্প্রভ। সন্ত্রস্ত হয়ে পড়বে ফেরেশতামগ্লী । তাফসীরে মাযহরী/২৭১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।