আছে, তুমি তোমার মানত পুরা করো । আবু দাউদ । হাদিসটির সূত্রপ্রবাহ বিশুদ্ধ । আমর ইবনে হজরত শোয়াইৰ তার পিতা ও পিতামহ থেকেও হাদিসটি বর্ণনা করেছেন। এরকম আরো বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস থেকে ইবনে মাজা । এতে করে বুঝা যায়, আনুগত্য অথবা অনানুগত্য কোনো প্রকৃতিরই নয়, এরকম মানত করা হলে তা পুরণ করা সিদ্ধ । আমর ইবনে শোয়াইব তার পিতা ও পিতামহের মাধ্যমে বর্ণনা করেছেন, একবার এক রমণী রসুল স.কে বললো, আমি মানত করেছিলাম, এখানে আপনার শুভাগমন ঘটলে আমি আপনার সামনে দফ বাজাবো। তিনি স. বললেন, ঠিক আছে, বাজাও । সম্ভবত ঘটনাটি ছিলো দফ বাজানো নিষিদ্ধ হওয়ার পূর্বের | শর্তযুক্ত মানতের ক্ষেত্রে শর্ত পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে মানতটি হয়ে যায় অনিবার্য মানত। তখন তার বিধানও হয় অবশ্যপুরণীয় মানতের মতো। ইমাম শ্রেষ্ঠ কর্তৃক সংকলিত “জাহিরুর রওয়ায়েত' গ্রন্থেও এরকম বলা হয়েছে। এরকম বলেছেন ইমাম আবু ইউসুফ । ইমাম শাফেয়ীর একটি অভিমতও এরকম । এক বর্ণনানুসারে ইমাম মালেকও এমতো অভিমতের প্রবক্তা। অপর বর্ণনানুসারে আবার এর বিপরীত । যেমন তিনি বলেছেন, যদি কেউ তার মানতে এই শর্তটি যুক্ত করে যে, সে তার সমুদয় সম্পদ দান করবে, তবে তাকে দান করতে হবে তার সম্পদের এক তৃতীয়াংশ । এছাড়া অন্যান্য সকলক্ষেত্রে যা মানত করা হয়েছে, তা পূরণ করতে হবে হুবহু। এক বর্ণনায় এসেছে, ইমামশ্রেষ্ঠ তার বর্ণিত অভিমতটি পরে নিজেই পরিত্যাগ করেছেন। উপরন্ত বলেছেন, শর্তযুক্ত মানত পুরণ করতে পারলে তো ভালোই, অন্যথায় প্রায়শ্চিত্ত করতে হবে শপথের প্রায়শ্চিন্তের মতো । ইমাম মোহাম্মদও এরকম বলেন। হেদায়া রচয়িতা ও অন্যান্য হানাফী তাত্তিকগণ বলেন, ইমামশ্রেষ্ঠের অভিমতে শপথের প্রায়শ্চিত্ত ওইরূপ শর্তযুক্ত মানতের জন্য যথেষ্ট হবে, যখন কাম্য থাকবে না শর্তের উপস্থিতি। যেমন কেউ বললো, আমি যদি গৃহাভ্যত্তরে প্রবেশ করি, অথবা অমুক ব্যক্তির সাথে কথা বলি, কিংবা অমুক কাজ করি, তাহলে আমার উপরে একটি হজ, অথবা এক বৎসরের রোজা অবধারিত। এমতাবস্থায় মানতকারীর নিকট শর্তগুলো কাম্য নয়। আর যদি শর্তসমূহ মানতকারীর কাম্য হয় এবং সেগুলো উপস্থিতও হয়ে যায়, তাহলে মানত পুরণ করা তার জন্য হবে আবশ্যিক। যেমন কেউ বললো, অমুক নিরুদ্িষ্ট ব্যক্তি যদি এসে পড়ে, কিংবা আমার অমুক শক্র যদি বিনাশ হয়, অথবা আমার অমুক কর্ম যদি সিদ্ধ হয়, বা আমার স্ত্রী যদি একটি পুত্র সন্তানের জননী হয়, তবে আমার উপরে অমুক বিষয় অবধারিত । এমতোক্ষেত্রে যেমন মানত করা হয়েছে, তেমনই পুরণ করতে হবে । এ ধরনের মানতকে বলে, মানতে তাবাররু । এমতো বিস্তৃত অভিমত ব্যক্ত করেছেন ইমাম আহমদ ও ইমাম শাফেয়ী | অবশ্য ইমাম শাফেয়ীর তৃতীয় অভিমতটি ইমাম মোহাম্মদের অভিমতের সঙ্গে সামঞ্জস্যশীল। অভিমতটি হচ্ছে, হজের মানতে শপথের প্রায়শ্চিত্ত অবধারিত, এমতাবস্থায় মানত পুরণ করা সিদ্ধ নয়। তাফসীরে মাযহারী/২৭০ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।