Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। আর এই আয়াতে বলা হলো, জাহান্নামে শাস্তি দেওয়া হবে সত্যপ্রত্যাখ্যানকারীকেও । এতে করে বুঝা যায়, শয়তানও সত্যপ্রত্যাখ্যানকারী এবং সত্যপ্রত্যাখ্যানকারীরাও শয়তানের সমতুল। অর্থাৎ তারা যেনো একে অপরের জ্ঞাতি ভ্রাতা । এরপরের আয়াতে (৭) বলা হয়েছে__ “যখন তারা তন্মধ্যে নিক্ষিপ্ত হবে, তখন তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে, আর তা হবে উদ্বেলিত" । এখানকার “শাহীকৃ" এর শাব্দিক অর্থ__ গর্দভের চীৎকার মর্মীর্থ__ বিকট-বীভৎস শব্দ । এভাবে বক্তব্যটি দীড়ায়__ তারা জাহান্নামে প্রবিষ্ট হওয়ার সময় শুনতে পাবে সেখানকার লেলিহান অগ্নিকুগ্ডলীর বিকট-বীভৎস শব্দ । অথবা চীৎকার শুনতে পাবে পূর্বে প্রবিষ্ট জাহান্নামীদের। কিংবা নিজেরাই তখন তারা ভয়ে আতংকে বীভৎস আওয়াজ করতে থাকবে গাধার বিকট আওয়াজের মতো । ওয়া হিয়া তাফুর" অর্থ আর তা হবে উদ্বেলিত। অর্থাৎ জাহান্নাম তখন ফুটতে থাকবে অতিউত্তপ্ত ডেকচির ফুটন্ত পানির মতো । অর্থাৎ অগ্নিকুগুলী থেকে তখন উথ্থিত হবে সুতীব্র দহনের গর্জন। মুজাহিদ সূত্রে হান্নাদ বলেছেন, স্বল্প পানির জলাধারে জোয়ার এলে পানি যেমন উচ্ছ্সিত হয়ে ফুলে-ফেঁপে কেবল উপরের দিকে উত্থিত হতে থাকে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপকালে জাহান্নামের অবস্থাও হবে তেমনি । ফুলে ফেঁপে তখন টগবগ করতে থাকবে জাহান্নাম ৷ কথাটি রূপকার্থক। এরপরের আয়াতে (৮) বলা হয়েছে___ 'রোষে জাহান্নাম যেনো ফেটে পড়বে? । এখানকার “রোষ' কথাটি সম্পর্কযুক্ত “ফেটে পড়বে' এর সঙ্গে। এভাবে পুরো বাক্যটি হবে আগের আয়াতের উদ্বেলিত হবে' ক্রিয়ার কর্তা । অর্থাৎ জাহান্নামের অবস্থাপ্রকাশক | আগের আয়াতের “আর তা হবে উদ্বেলিত" বাক্যটি 'লাহা' (তা) অর্থাৎ জাহান্নামের অবস্থাপ্রকাশক । আর এখানকার “গইজ' অর্থ আল্লাহ্র রোষ, ক্রোধ, কোপ। অথবা রোষ শাস্তি প্রদানকারী ফেরেশতাদের ৷ কিংবা ক্রোধ জাহান্নামের লেলিহান অগ্নিশিখার ৷ শেষোক্ত ব্যাখ্যাটি রূপকার্থক। কেননা অগ্নি জড় পদার্থ, ক্রোধ-আনন্দ ইত্যাদি অনুভূতিশূন্য । তবে জড়পদার্থকে যদি অনুভূতিসম্পন্ন বলে গণ্য করা হয়, তবে শেষোক্ত ব্যাখ্যাটি প্রকৃতার্থকই হবে। এরপর বলা হয়েছে__ “যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, আসেনি”? এখানে রক্ষী” অর্থ জাহান্নামের প্রহরী । তারাই জাহান্নামগমনের সময় জাহান্নামীদেরকে ভর্সনা করে বলবে, কীহে! তোমাদের প্রতি কি কোনো রসুল প্রেরণ করা হয়নি? বাক্যটি একটি পৃথক বাক্য । আর একটি উহ্য প্রশ্নের জবাব । প্রশ্নটি হচ্ছে___ কী অবস্থা হবে তখন, যখন জাহান্নামীদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামে? আর এখানকার “কুল্লামা' (যখন) কথাটি সম্পর্কযুক্ত “সাআ'লাহুম' (জিজ্ঞেস করবে) এর সঙ্গে । আর আলোচ্য প্রশ্নটি (তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি) স্বীকৃতিমূলক। তাফসীরে মাযহারী/২৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।