পাপযুক্ত মানতের ক্ষেত্রের শপথভঙ্গের ক্ষতিপূরণের মতো ক্ষতিপূরণ দেওয়া ওয়াজিব । তবে সিদ্ধ কর্মের মানতের ক্ষেত্রে বিষয়টি তার ইচ্ছাধীন, এমতাবস্থায় হয় সে তার মানত পুরা করবে, না হয় প্রায়শ্চিত্ত করবে শপথভঙ্গের মতো । তাদের এমতো অভিমতের পরিপোষকতায় রয়েছে বহুসংখ্যক হাদিস। তনুধ্যে একটি এরকম__ হজরত উকবা ইবনে আমের বলেছেন, মানতের প্রায়শ্চিত্ত শপথভঙ্গের প্রায়শ্চিন্তের মতোই । সর্বোন্নত সূত্রে হজরত ইমরান ইবনে হোসাইন থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্র অবাধ্যতামূলক কোনো মানত সিদ্ধ নয়। এরকম মানতের কাফ্ফারা শপথের কাফ্ফারার অনুরূপ । নাসাঈ, হাকেম, বায়হাকী ৷ হাদিসটির মূল বর্ণনাকারী মোহাম্মদ ইবনে যোবায়ের হানযালী। তিনি আবার বলিষ্ঠ বর্ণনাকারী নন। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন, অন্য পদ্ধতিতেও হাদিসটি বর্ণিত হয়েছে, যার সুত্রপরম্পরা বিশুদ্ধ, তবে তা রুগ্ন্দশাসম্পন্ন (মা'লুল)। ইমাম আহমদ, সুনান রচয়িতাবর্, বায়হাকী, জুহুরীর মাধ্যমে আবু সালমা সুত্রে হজরত আবু হোরায়রা থেকেও হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু তার সুত্রপরম্পরাটি বিকর্তিত। হজরত আবু হোরায়রা থেকে আবু সালমার হাদিস শোনার বিষয়টি প্রামাণ্য নয়। সুনান রচয়িতাগণ জননী আয়েশা থেকেও হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু এই সূত্রসতযুক্ত বর্ণনাকারী সুলায়মান ইবনে আরকাম পরিত্যক্ত। জননী আয়েশা থেকে সর্বোন্নত সুত্রে হাদিসটি বর্ণনা করেছেন দারাকুতনীও, যেখানে বলা হয়েছে, যে আল্লাহ্র অবাধ্যতাপূর্ণ মানত নিজের উপরে অবধারিত করে নেয়, তার প্রায়শ্চিত্ত শপথের প্রায়শ্চিত্ত । হাদিসটির সুত্র প্রবাহভূত গালিব ইবনে আবদুল্লাহ্ পরিত্যাজ্য । তবে হজরত ইবনে আব্বাস থেকে কুরাইবের মাধ্যমে আবু দাউদ যে হাদিসটি বর্ণনা করেছেন, তার সুত্রপরম্পরা আবার উত্তম নয়। তার প্রায়শ্চিত্ত শপথের প্রায়শ্চিত্তের মতো । হাদিসবেভ্তাগণের একমত্য এই যে, বর্ণনাটি শিথিলসৃূত্রবিশিষ্ট । হাফেজ ইবনে হাজার বলেন, তাহাবী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। এরকম বলেছেন আলী ইবনে সাকানও । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নির্দিষ্ট মানতের কাফ্ফারা শপথের কাফ্ফারার মতো । পাপযুক্ত মানতের বিধানও একই । আর কেউ যদি এমন মানত করে, যা পুরণ করার সাধ্য তার নেই। তার কাফ্ফারাও শপথের কাফ্ফারার মতো । কেউ সাধ্যায়ত্ত মানত করলে, তা যেনো পূরণ করে। আবু দাউদ, ইবনে মাজা । হজরত ছাবেত ইবনে জুহাক বর্ণনা করেছেন, একবার এক লোক কোনো এক নির্দিষ্ট স্থানে উট জবাই করার মানত করলো । রসুল স. একথা জানতে পেরে তাকে ডেকে জিজ্ঞেস করলেন, অজ্ঞতার যুগে কি সেখানে কোনো পৃজাপার্বন হতো? লোকেরা বললো, না। রসুল স. জিজ্ঞেস করলেন, তখন সেখানে কি কোনো প্রমোদসর্বস্ব মেলা বসতো? লোকেরা বললো, না। তিনি স. বললেন, ঠিক তাফসীরে মাযহরী/২৬৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।