হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, একবার রসুল স. দেখলেন, এক লোক তার দুই ছেলের কাধে ভর করে হজপালনের উদ্দেশ্যে মক্কাভিমুখে চলেছে। রসুল স. জিজ্ঞেস করলেন, সে এভাবে চলেছে কেনো? জনৈক সাহাবী জবাব দিলেন, সে এভাবেই হজে যাবে বলে মানত করেছে। রসুল স. বলেছেন, আল্লাহ্র কী প্রয়োজন পড়েছে লোকটিকে এভাবে শাস্তি দেওয়ার? এরপর তিনি স. লোকটিকে তার বাহনোপরি আরোহণ করতে নির্দেশ দিলেন । বোখারী, মুসলিম । জমহুর (নিখিল আলেম সমাজ) বলেন হজরত উকবা ইবনে আমেরের হাদিসটি সর্বোন্নত সূত্রে বর্ণনা করেছেন আবু দাউদ, যার শেষাংশে উল্লেখ করা হয়েছে___ রসুল স. তখন তাকে যানবাহনে আরোহণ করে যাত্রা করতে নির্দেশ দিলেন এবং একটি কোরবানী দিতে বললেন। এরকম সামর্থ্য তার ছিলো না। রসুল স. তা জানতে পেরে হজরত উকবাকে বললেন, তোমার ভগ্মির এরকম আমলের পরওয়া আল্লাহ করেন না। সুতরাং তাকে তার বাহনে চড়ে হজে যেতে বলো। আর এর জন্য তাকে কোরবানী দিতে বোলো একটি উট । হাদিসটি সর্বোন্নত সুত্রে হজরত উকবা ইবনে আমের থেকে বর্ণনা করেছেন তাহাবীও। এ সকল উদ্ধৃতি দৃষ্টে একথাই প্রতীয়মান হয় যে, বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদিসগুলো ছিলো সংক্ষিপ্ত। তাই সেগুলোতে উট কোরবানীর কথা আসেনি । আর অন্যদের দ্বারা বর্ণিত হাদিসগুলো বিস্তারিত বলেই সেগুলোতে উল্লেখ এসেছে কোরবানীর এবং কোরবানী করতে হবে উট। বিশুদ্বসূত্রপরম্পরায় আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, হজরত আলী বলেছেন, যে ব্যক্তি পায়ে হেটে কাবার পথে গমন করার মানত করে, তার পায়ে হেঁটে কাবাভিমুখে যাত্রা করা উচিত। তবে সে ক্লান্ত হয়ে পড়লে যানবাহনে চড়তে পারবে এবং এর ক্ষতিপূরণ হিসেবে তাকে কোরবানী দিতে হবে একটি উট। এরকম মন্তব্য এসেছে হজরত ইবনে ওমর, হজরত ইবনে আব্বাস, কাতাদা এবং হাসান বসরী থেকেও । মাসআলা ৪ আনুগত্যের পর্যায়ভূত নয়, এরকম সিদ্ধ অথবা অসিদ্ধ কর্মের মানত যদি কেউ করে, তবে তার মানত পুরণ করা ওয়াজিব নয়। এঁকমত্যসম্মত অভিমত এই যে, তার এরকম মানত সঠিক হবে না। ইমামশ্রেষ্ঠ বলেন, এমতাবস্থায় মানত হয়ে যাবে পণ্ড। নিখিল আলেম সমাজ বলেন, এমতাবস্থায় মানত সাব্যস্ত হবে না বটে, কিন্তু তার কথা বৃথাও যাবে না। তাই এমতোক্ষেত্রে সুস্থ জ্ঞানসম্পন্নদের কথাকে পণ্ড হওয়া থেকে সংরক্ষণ করতে হবে, কেননা মানতের নেপথ্যে থাকে সুদৃঢ় প্রতিজ্ঞা, এর সঙ্গে উচ্চারিত হয় আল্লাহ্র নামও । তাই বক্তব্যটি শব্দগতভাবে শপথের পর্যায়ে পড়ে । অর্থতভাবেও। কারণ যে বস্ত মানতকে অবধারিত করেছে, তার বিপরীত বস্তকে নির্ধারণ করা হয়েছে হারাম । একারণেই ওলামা সমাজ বলেন, এধরনের শপথ ভঙ্গ করা এবং তাফসীরে মাযহারী/২৬৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।