Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

স. বলেছেন, ফরজ ব্যতীত অন্যান্য নামাজ আমার মসজিদে পাঠ করা অপেক্ষা নিজগৃহে পাঠ করা উত্তম । আবু দাউদ, তিরমিজি। আনুগত্যের শর্ত ব্যতীত অন্যান্য শর্ত মূল্যহীন _ একথার সমর্থনে উপস্থাপন করা যেতে পারে হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে তিনি বলেছেন, রসুল স. একবার বক্তৃতাকালে দেখলেন, এক লোক রোদে দাড়িয়ে রয়েছে। তিনি স. তার সম্পর্কে জানতে চাইলেন। আবু ইসরাইল তখন বললো, সে মানত করেছে, সে রোজা পালনকালে কখনো ছায়ায় বসবে না এবং কারো সাথে বাক্যালাপও করবে না। তিনি স. বললেন, লোকটিকে বলে দাও, সে যেনো ছায়ায় বসে, কথা বলে এবং তার রোজাও পালন করে। আবু দাউদ, ইবনে মাজা, ইবনে হাব্বান। বোখারী । বোখারীর বর্ণনায় রোদের উল্লেখ নেই। প্রায়োন্নত সুত্রে ইমাম মালেক তার মুয়াত্তা গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন এভাবে__ রসুল স. তখন বললেন, তাকে শুনিয়ে দাও, সে আল্লাহ্র আনুগত্য পুরণ করুক এবং বিরত থাকুক তার অবাধ্যাচরণ থেকে । তিনি আরো উল্লেখ করেছেন, আমাদের নিকট এই তথ্যটিও পৌছেছে যে, তিনি স. তাকে এর জন্য প্রায়শ্চিত্ত কোফফারা) করারও নির্দেশ দিয়েছিলেন । ইমাম শাফেয়ীও এই হাদিসটি বর্ণনা করেছেন। তবে তার বর্ণনার শেষাংশে বলা হয়েছে, রসুল স. তাকে প্রায়শ্চিত্ত করার নির্দেশ দেননি। কিন্ত হজরত ইবনে আব্বাস থেকে মোহাম্মদ ইবনে কুরাইবের মাধ্যমে বায়হাকী কর্তৃক বর্ণিত হয়েছে প্রায়শ্চিন্তের কথা । অবশ্য মোহাম্মদ ইবনে কুরাইব বর্ণনাকারী হিসেবে দুর্বল। মাসআলা ঃ ওয়াজিব মানত যথাসময়ে আদায় না করতে পারলে তার কাজা আদায় করতে হবে । ওই কাজা প্রকৃত (হাকীকী) হোক, অথবা হোক হুকুমী (প্রবিধানগত)। যেমন নামাজের মানতের কাজা নামাজ । রোজার মানতের কাজা রোজা । এরকম কাজা হচ্ছে প্রকৃত কাজা । আর বয়োবৃদ্ধ ও দুর্বল, যে রোজা রাখতে অসমর্থ, সে আহার করাবে একজন অভাবীকে ৷ এরকম কাজার নাম প্রবিধানগত কাজা । কেউ যদি পদব্রজে হজযাত্রায় মানত করার পর যাত্রাকালে বাহনে আরোহণ করতে বাধ্য হয়, তবে জমহুরের মতে কাফ্ফারাস্বরূপ তাকে দিতে হবে একটি কোরবানী । বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, ইমামশ্রেষ্ঠও এরকম অভিমত পোষণ করেন। কিন্তু তার প্রকৃত অভিমত হচ্ছে__ কেউ পদব্রজে হজযাত্রার নিয়ত করলেও তার উপরে পদব্রজে হজ গমন ওয়াজিব হয় না। তাই এমতাবস্থায় যানবাহনে আরোহণ করলেও তার উপরে কোরবানী ওয়াজিব হয় না। কেননা হজরত উকবা ইবনে আমের জুহুনী বলেছেন, আমার বোন মানত করলো, সে হজ করবে খোলা মাথায়, খালি পায়ে ও পায়ে হেটে । হজযাত্রার সময় রসুল স. তাকে দেখে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? তার সহ্যাত্রীদের একজন জবাব দিলো, সে এভাবেই হজযাত্রী করবে বলে মানত করেছে। রসুল স. আজ্ঞা করলেন, তাকে বলে দাও, সে যেনো বাহনে আরোহণ করে এবং ঢেকে নেয় তার মস্তক। বোখারী, মুসলিম । তাফসীরে মাযহরী/২৬৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।