Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পাওয়া যায়। যেমন তিনি বলেছেন, যারা আল্লাহ্র আনুগত্যের মানত করে, তার উচিত তা পরিপুরণ করা। আর যারা মানত করে আল্লাহ্‌র অনানুগত্যের উপর তাদের কর্তব্য হচ্ছে তা অপরিপুরিত রাখা । বোখারী । মাসআলা ৪ যদি কেউ শরিয়ত সম্মত মানত করা সত্তেও তার সঙ্গে যুক্ত করে কিছু নিরর্থক শর্ত, তার কর্তব্য হবে ওই নিরর্থক শর্তসমূহ ছাড়া ওই মানত পরিপুরণ করা। যেমন কেউ মানত করলো, অথবা বললো, আমি রোজা পালন করবো দীড়িয়ে দীড়িয়ে। এমতাবস্থায় তাকে রোজা পালন করতে হবে ওই অতিরিক্ত শর্ত দু'টোকে বাদ দিয়ে । কিন্ত ইমাম আবু ইউসুফ, ইমাম শাফেয়ী প্রমুখ বলেন, কেউ যদি মসজিদে হারামে নামাজ পড়ার মানত করে, তবে তাকে ওই মসজিদেই নামাজ পড়তে হবে । অন্য মসজিদে নামাজ পড়লে তার মানত পুরা হবে না। তবে মসজিদে নববী, অথবা মসজিদে আকসায় নামাজ আদায়ের মানত মানত পরিপুরিত হবে । অর্থাৎ কম মর্যাদাবিশিষ্ট যে কোনো স্থানে নামাজ পাঠের মানত অধিক মর্ধাদাসম্পন্ন মসজিদে আদায় করলে তা যথাযথ হবে । এর বিপরীত করলে হবেনা। পৃথিবীর যে কোনো স্থানে নামাজ পাঠ করলেও তার মানত পুরা হয়ে যাবে। হজরত জাবের বলেছেন, মক্কা বিজয়ের দিবসে এক ব্যক্তি রসুল স. এর মহান সান্নিধ্যে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্‌র প্রত্যাদেশবাহী! আমি মানত করেছিলাম, আল্লাহ্‌ আপনাকে মক্কাবিজয়ী করলে আমি বায়তুল মাকদিসে নামাজ পাঠ করবো। তিনি স. বললেন, এখানেই আদায় করো । লোকটি দু'তিনবার তার কথার পুনরাবৃত্তি করলো । শেষে রসুল স. বললেন, যা ভালো বোঝো, করো । অর্থাৎ এখানে আদায় করো, অথবা ওখানে । আল্লাহই অধিক পরিজ্ঞাত। আবু দাউদ, দারেমী। এই হাদিসের উপরে ভিত্তি করেই ইমাম আবু হানিফা সুনির্দিষ্ট স্থানের শর্তটিকে অনাবশ্যক মনে করেছেন। কিন্তু ইমাম আবু ইউসুফ ও ইমাম শাফেয়ীর অভিমত হচ্ছে, ত্রয়ী মসজিদের যে কোনো একটিকে মানতের সঙ্গে শর্তযুক্ত করলেই অধিকতর পুণ্যের বিষয়টি গণনায় আনতে হবে। আর মানতকারীর উদ্দেশ্যেও তো আনুগত্য প্রতিপালনই ৷ কাজেই শর্ত এমতোক্ষেত্রে নিরর্থক বিবেচিত হবে না। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর অন্যান্য যে কোনো মসজিদ অপেক্ষা আমার মসজিদে পঠিত নামাজের মর্যাদা হাজারগুণ বেশী। হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, স্বগৃহে পঠিত নামাজের পুণ্য একগুণ। গ্রামের মসজিদে পচিশ গুণ। জামে মসজিদে পাচশত গুণ । মসজিদে আকসায় হাজার গুণ । আমার মসজিদে পঞ্াশ হাজার গুণ। আর মসজিদে হারামে একলক্ষ গুণ। ইবনে মাজা । উল্লেখ্য, বর্ণিত পুণ্যের তারতম্য ঘটে কেবল ফরজ নামাজের বেলায় ৷ নফল তাফসীরে মাযহারী/২৬৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।