কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে, যে দিনের বিপত্তি হবে ব্যাপক । অর্থাৎ তারা কেবল আল্লাহ্র সন্তোষ কামনায় যথানিয়মে ও যথাসময়ে পালন করে তার নির্দেশ-নিষেধাজ্ঞাবলী এবং ভয় করে কেবল তাকেই, যিনি অনিবার্য করেছেন মহাপ্রলয়, মহাপুনরুথান ও প্রতিফল দিবস । উল্লেখ্য, এ সকল গুণ অর্জিত হয় ফানা ও বাকার স্তরে উপনীত হলে । তখন কলব হেদয়) হয় “সালিম” প্রশান্ত) এবং নফস প্রবৃত্তি) হয় 'মুত্মাইনা” প্রশান্ত)। এমতাবস্থায় তীরা হন 'মুকাররাবীন' (নৈকট্যভাজন), “আবরার' (পুণ্যবান) অপেক্ষা অধিক মর্যাদাসম্পন্ন। আবার এরকমও হতে পারে যে, পূর্ববর্তী বাক্যের নিমিত্ত হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে ইউফুনা' (পোলন করে) কথাটি । অর্থাৎ জান্নাতবাসীদের বর্ণিত সুখোপকরণসমূহ প্রাপ্তির প্রধানতম কারণ এই যে, পৃথিবীতে তারা পালন করতো নজর" কের্তব্য)। “নজর' শব্দটির আভিধানিক অর্থ যা অত্যাবশ্যক নয়, তাকেও অত্যাবশ্যক কর্ম হিসেবে গ্রহণ করা । “সিহাহ” অর্থাৎ পুণ্যপ্রেমিকগণ মোস্তাহাব (শোভন) বিষয়াবলীকেও নিজের উপর ওয়াজিব (অত্যাবশ্যক) করে নেয়। কাতাদা বলেছেন, এখানে কর্তব্য পালন করে' অর্থ সম্পাদন করে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ফরজ দায়িতৃসমূহ। ওয়াজিবের বিবরণ £ “নজর' বা মানত" অর্থ যা আবশ্যিক নয়, তাকেও আবশ্যিক হিসেবে গ্রহণ করা। এতে করে একথাই প্রতীয়মান হয় যে, নজর বা মানত বিধিবদ্ধ হওয়ার জন্য শর্ত রয়েছে দুটি___১. যে বিষয়ে মানত করা হয়, তা হতে হবে শরিয়তসিদ্ধ । সুতরাং বুঝতে হবে শরিয়তগহ্িত কোনো বিষয় মানত হিসেবে প্রতিপালন করা যায় না। রসুল স. বলেছেন, মানত ওই বিষয়, যা আল্লাহ্র অন্তুষ্টির অনুকূল। হজরত আবদুল্লাহ্ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসটি বর্ণনা করেছেন আহমদ । ২. প্রথম থেকে যা আল্লাহ্র পক্ষ থেকে অপরিহার্য হবে না। হবে কেবল সিদ্ধ জোয়েয)। ইমাম আবু হানিফা বলেছেন, এর সঙ্গে শর্ত রয়েছে আরো দুটি__১. ইবাদতটি হতে হবে মৌলিক, আনুসাঙ্গিক নয়। ২. আল্লাহ্র পক্ষ থেকে থাকতে হবে ওই রকম আরো একটি অপরিহার্য ইবাদত। জমহুর বিদ্ধানগণের মতে এই শেষোক্ত শর্ত দু'টো আবশ্যিক নয়। যেমন ইতেকাফের মানত সর্বসম্মতিক্রমে সঠিক, ইতেকাফ একটি মৌলিক ইবাদত না হওয়া সত্তেও । উল্লেখ্য, ইতেকাফ নিজে কোনো ইবাদত নয়, বরং ইতেকাফ হচ্ছে অবস্থান করা, নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকা । আবার ইতেকাফ আল্লাহ্র পক্ষ থেকে অবধারিতও করা হয়নি। এই ব্যাখ্যাটিকে মেনে নিলে ইমাম আবু হানিফা কর্তৃক কথিত শর্তদু'টোর অস্তিত্ব আর থাকে না। একারণেই ইমাম শাফেয়ী বলেছেন, মানতের কারণেই সূচিত হয় ইবাদতের কর্তব্য । অর্থাৎ প্রথমে যা ওয়াজিব ছিলো না, মানতের পর তা হয়ে যায় ওয়াজিব । যেমন___ পীড়িতের সেবা, জানাযায় সহগমন, সালাম প্রদান ইত্যাদি । উম্মতজননী হজরত আয়েশা থেকেও সাধারণভাবে মানত ওয়াজিব হওয়ার প্রমাণ তাফসীরে মাযহরী/২৬৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।