এখানকার 'মিশ্রণ' হবে রূপকার্থক। অর্থাৎ পাত্রস্থিত পানীয়ের সঙ্গে মিশ্রিত কোনো বস্ত। যেমন বলা হয় “কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাত হয়, তবে আমি তাকে গোপন করি" । অর্থাৎ উৎপন্নোনুখ তৃণরাজিকে করি গোপন । কাতাদা বলেছেন, জান্নাতবাসীদের শরবতের সাথে মিশ্রিত করা হবে “কাফুর' (কর্পুর) এবং তা সীল করা থাকবে মেশক দিয়ে । ইকরামা বলেছেন, ওই পানীয় পান করার সময় সুবাস পাওয়া যাবে কর্পুরের। যেমন এক আয়াতে বলা হয়েছে “যখন সেটাকে করা হলো আগ্তন'। অর্থাৎ আগুনের মতো । কালাবী বলেছেন, জান্নাতের একটি নির্ঝরের নাম কাফুর, যেমন আর একটি নির্বরের নাম তাসনীম। এরপরের আয়াতে (৬) বলা হয়েছে__ “এমন একটি প্রস্রবণ, যা থেকে আল্লাহ্র বান্দাগণ পান করবে । এখানকার “আইনান” (এমন এক প্রত্রবণ) পদটি আগের আয়াতের “কাফুর' এর অনুবর্তী, অথবা অনুগামী “কা'স' এর কর্মপদের । এর সম্বন্ধপদ এখানে রয়েছে উহ্য ৷ এভাবে বক্তব্যটি দীড়াকে__ জান্নাতবাসীগণ পান করবে ঝর্ণার পানি। এখানকার “বিহা” পদের “বা” অব্যয়টি অতিরিক্তরূপে সন্নিবেশিত । “হা” (যা) সর্বনামটি কর্মপদীয়। অর্থাৎ যা থেকে তারা পান করবে। অথবা বলা যেতে পারে, এখানকার “ইয়াশরাবু' (সে পান করবে) কথাটির অর্থ হবে___ আস্বাদ গ্রহণ করবে। আস্বাদ গ্রহণ করার কর্মপদের সাথে 'বা' অব্যয় যুক্ত হয়। তাই 'ইয়াশরাবু' কর্মপদের সঙ্গেও এখানে যুক্ত হয়েছে “বা” । আর 'ইবাদুল্লাহ' অর্থ আল্লাহ্র দাসগণ, যারা বিশুদ্ধচিত্ত বিশ্বাসী এবং একনিষ্ঠ অনুগত । এরপর বলা হয়েছে__ “তারা এই প্রত্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে? । একথার অর্থ__ জান্নাতবাসীরা বর্ণাগুলোকে তাদের ইচ্ছামতো যেখানে সেখানে প্রবাহিত করতে পারবে, প্রাসাদে, অলিন্দে, উদ্যানে অথবা প্রান্তরে । আবদুল্লাহ জান্নাতবাসীদের হাতে থাকবে বৃক্ষশাখার মতো স্বর্ণের একটি শাখা। তারা ওই সোনার ডালগুলো দিয়ে বেহেশতের ঝর্ণাগুলোকে যেদিকে খুশী সেদিকে খেদিয়ে নিয়ে যেতে পারবে । জান্নাতের পানি হবে তাদের নির্দেশানুগত । সূরা দাহর ৪ আয়াত ৭ ৫০5৮ ৫৫4৫ 21622721255 ক1৮৫2এ০৫৪০৩ ৩5০০ 2৯১০%% 1 তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে, যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক। প্রথমোক্ত আয়াতখানি একটি প্রারম্ভিক বাক্য । অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে নতুন প্রসঙ্গ । বাক্যটি যেনো একটি ধারণাপ্রসূত প্রশ্নের জবাব। প্রশ্নটি হচ্ছে, আল্লাহ্র পুণ্যবান বান্দাগণকে এরকম প্রতিদান দেওয়া হবে কী কারণে? অথবা তাদের পরিচয় কী? এমতো প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এখানে এভাকে__ তারা তাফসীরে মাযহারী/২৬৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।