Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (8) বলা হয়েছে__ “আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল, বেড়ি ও লেলিহান অগ্নি*। বাক্যটিতে বিবৃত হয়েছে অকৃতজ্ঞদের মর্মান্তিক পরিণতির কথা । লক্ষণীয়, আগের আয়াতে প্রথমে উল্লেখ করা হয়েছে কৃতজ্ঞদের এবং পরে অকৃতজ্ঞদের । কিন্তু প্রতিফল দানের বেলায় প্রথমে উল্লেখ করা হলো অকৃতজ্ঞদের। আবার পরের আয়াতে উল্লেখ করা হয়েছে কৃতজ্ঞদের কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ তাহলে কী পাকে__ এরকম একটি সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে । আর অকৃতজ্ঞদের প্রতিদানের উল্লেখ এসেছে আগে । এতে করে একথাই প্রতীয়মান হয় যে, সুসংবাদ প্রদান অপেক্ষা ভীতিপ্রদর্শন মানুষের জন্য অধিক কল্যাণকর ও ফলপ্রসূ। আর এরকম বক্তব্যবিন্যাসটিও অনবদ্য । আল্লাহ্‌র বক্তব্যশৈলী এরকম অনবদ্য ও অতুলনীয় হওয়াই তো সমীচীন । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “সৎকর্মশীলেরা পান করবে এমন পানীয়, যার মিশ্রণ কাফুর_ (৫) এমন একটি প্রপ্নবণ, যা থেকে আল্লাহ্‌র বান্দাগণ পান করবে, তারা এই প্রত্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে (৬)। এখানকার “আবরার* শব্দটি “বাররুন” এর বহুবচন । “আবরার” অর্থ ওই সকল সতকর্মশীল, যাদের বিশ্বাস বিশুদ্ধ ও অটুট। “বাররুন' শব্দটি ধাতুমূল। “ইয়াশরাবুনা মিন কা"স্‌* অর্থ পান করবে এমন পানীয়। “সিহাহ্‌, প্রণেতা জাওহারী বলেছেন, 'কা*স* বলে শরবতপূর্ণ অথবা শরবতশুন্য পাত্রকে। যেমন বলা হয় ককা'সুন খলিস' (শরবতশৃন্য পাত্র) “শারিব্তু কা'সান ত্য়্যিবাতান' (আমি পবিত্র শরবতপূর্ণ পেয়ালা পান করেছি)। 'কামুস্* অভিধানে উল্লেখিত হয়েছে, “কা'স' বলে পানপাত্রকে। অথবা পানীয়পূর্ণ পানপাত্রের নাম “কা'স'__ তার মধ্যে যে পানীয়ই থাকুক না কেনো __ মদ, মধু, দুধ, অথবা পানি । সম্ভবত এখানে শব্দটির দ্বারা বুঝানো হয়েছে সেরকম কোনো পানপাত্রকেই। “মিন' অব্যয়টি এখানে সূচনাজ্ঞাপক। অথবা পুণ্যবানেরা তখন দুধ-মধু-সুরা বা পানি যা কিছুই পান করুক না কেনো, তা পান করবে পানপাত্র দ্বারাই । অথবা এর মর্মীর্থ হবে কেবল পানীয়___ ভাবার্থক হোক, অথবা রূপকার্থক। আধারের উল্লেখ করে এখানে বুঝানো হয়েছে আধারস্থিত বন্তকে। যেমন বলা হয় 'জ্বারান্‌ নাহার (নদী প্রবহমান)। কিন্ত নদী তো প্রবাহিত হয় না, প্রবাহিত হয়, নদীর পানি। এমতাবস্থায় বুঝতে হবে “মিন কা*স' বাক্যাংশের “মিন' অব্যয়টি এখানে অতিরিক্তরূপে সন্নিবেশিত এবং তা আংশিকার্থকও | যেমন__ কিছু পরিমাণ শরবত । আবার বিবৃতিতার্থকও, যেমন__ কী পান করবে? হতে পারে শরবত । “কানা মিযাজুহা কাফুরা' অর্থ যার মিশ্রণ কাফুর। এখানে মিযা্ব' অর্থ মিশ্রিত বস্ত। আর “হা” (যার) সর্বনামটি যুক্ত হবে পাত্রের সাথে । এখন “কা*স' অর্থ যদি হয় পানীয়, তবে মিশ্রিত বন্ত হবে প্রকৃতই । আর এর অর্থ যদি হয় পাত্র, তবে তাফসীরে মাযহরী/২৬৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।