এখানে শাকির” অর্থ কৃতজ্ঞ এবং “কাফুর* অর্থ অকৃতজ্ঞ। শব্দ দু'টো এখানকার “হাদাইনাহু' (আমি তাকে পথের নির্দেশ দিয়েছি) কথাটির "হু" (তাকে) সর্বনামের অবস্থা প্রকাশক । অর্থাৎ হয় মানুষ আমার এই পথের নির্দেশনাকে মান্য করে কৃতজ্ঞ হবে, না হয় অমান্য করে হবে কৃতঘ্ন । অনেকে আবার বলেছেন, শব্দদু'টো এখানকার “সাবীল+ (পথ) পদটির অবস্থাপ্রকাশক | অর্থাৎ আমি মানুষকে দুটি পথই দেখিয়েছি__ একটি কৃতজ্ঞতার, অপরটি অকৃতজ্ঞতার। এখন সে যেটা পছন্দ করে সেটারই অনুসারী হোক। এর যথাপ্রতিফল পাবে সে-ই । এতে করে আমার কিছু এসে যায় না। অথবা কৃতগ্রতার পথ প্রদর্শনের বিষয়টি হবে এখানে রূপকার্থক। উল্লেখ্য, এখানকার “ইম্মা” পদটি বিয়োজক অব্যয়। সুতরাং এর সুনির্দিষ্ট সম্পর্ক হেদায়েতের সঙ্গে যেমন নয়, তেমনি নয় গোমরাহীর সাথে । বরং এর সম্পর্ক কেবল পথের সঙ্গে, সে পথ হতে পারে দু'রকমের__ কৃতজ্ঞতার অথবা অকৃতজ্ঞতার। অনেকে এই মূল তত্তুটি না বুঝে এখানকার “পথের নির্দেশ' কথাটিকে সম্মিলিত করেন কেবল হেদায়েতের পথের সঙ্গে । যদি তা-ই হয়, তবে বিয়োজক অব্যয়টি ব্যবহারের আর যৌক্তিকতা থাকে কোথায় । এই বিয়োজকটির কারণেই বক্তব্যার্থটি দীড়ায়__ সত্য-অসত্য দু'টো পথই আমি খুলে রেখেছি মানুষের জন্য। এখন তারা ভেবে দেখুক, কোন পথ অবলম্বন করবে তারা, ন্যায়ের, না অন্যায়ের। এমতো ব্যাখ্যার প্রেক্ষাপটে একথাটিও প্রমাণিত হয় যে, অদৃষ্টের বিধান অনুসারেই মানুষ চলকে__ হয় শুভপথে, না হয় অশুভ পথে । এবং দু'টো পথেরই সন্ধান দিয়েছেন আল্লাহ্। কেউ কেউ মনে করেন বাক্যটি শর্তযুক্ত। অর্থাৎ এখানকার 'ইম্মা* এর “ইন' (যদি) শর্তজ্ঞাপক এবং “মা' (যা) অতিরিক্ত, দু'টো পদের সন্ধি। এমতাবস্থায় কিছু এসে যায় না। আমি তো চিরঅমুখাপেক্ষী । আর তাদেরকে পথের সন্ধানও তো আমিই দিয়েছি । কোনো সুযোগ রাখিনি অজুহাত প্রদশনের | প্রশ্ন জাগে, এখানে “শাকির' বলার পর “কাফির' বলাই ছিলো অধিকতর সঙ্গত। কিন্ত তা না করে 'কাফুর' বলা হলো কেনো? এর জবাবে বলা যেতে পারে, শাকির এমন 'কৃতজ্ঞ' যার মধ্যে অল্পবিস্তর অকৃতজ্ঞতা থাকলেও থাকতে পারে। তাই এর বিপরীতে ব্যবহার করা হয়েছে “কাফুর", যার অর্থ ঘোর অকৃতজ্ঞ। অথবা বলা যেতে পারে, ছন্দগত পার্থক্য নিরূপণার্থে এখানে বলা হয়েছে “আলকাফুরা'। উল্লেখ্য, এখানে “ইন্না হাদায়না” থেকে শুরু হয়েছে নতুন বাক্য । এমতাবস্থায় উত্থিত হয় এই প্রশ্নটি__ আল্লাহপাক যখন মানুষ সৃষ্টি করলেন, তাকে দিলেন শ্রবণ ও দর্শনশক্তি। এরপর মানুষ কী করলো? আল্লাহপাকই বা কী করলেন? এরকম একটি সম্ভাব্য প্রশ্নের উত্তরেই এখানে বলা হয়েছে “ইন্না হাদায়না” (আমি তাকে পথের নির্দেশনা দিয়েছি)। তাফসীরে মাযহারী/২৬২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।