যুগের । এরকমই বলেছেন “কামুস” রচয়িতা । বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্ বলেন, আদমসন্তানেরা আমাকে ক্রেশ দেয়। তারা গালি দেয় কাল-কালান্তরকে। অথচ আমিই কাল । আমিই যুগের গতিনিয়ন্ত্রক | আমিই দিবস-বিভাবরীর বিবর্তক। এরপরের আয়াতে (২) বলা হয়েছে__ 'আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করবার জন্য” ৷ “মাশজুন' অথবা “মাশীজুন এর বহুবচন “আমশাজ্'। শব্দটি “মাশাজবাশ শাই” থেকে সাধিত। এর অর্থ__ মিলিত, মিশ্র। 'নুত্ফাতিন আমশাজ* অর্থ মিলিত শুক্রবিন্দু। 'নুত্ৃফা*র (শুক্রবিন্দুর) বিশেষণরূপে এখানে “'আমশাজ্ব* এজন্যই ব্যবহৃত হয়েছে যে, নর- লঘুত্ ও বলিষ্ঠতার দিক দিয়ে ভিন্ন। কেউ কেউ বলেছেন, “আমশাজ্ব” শব্দটি একবচন। এর অর্থ সম্মিলিত, বিমিশ্র। অর্থাৎ নর-নারীর শুক্রবিন্দুর মিলিত অস্তিতু। কাতাদা বলেছেন, “আমশাজ" অর্থ পদ্ধতি । অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে মিলিত শুক্রকণা, যে শুক্রকণা পরিণত হয় রক্তপিণ্ডে, তারপর মাংসপিণ্ডে। এরপর থেকে সৃজন সম্পূর্ণ হওয়া পর্যন্ত যা অতিক্রম করে বিভিন্ন পদ্ধতিতে । 'নাবতালীহ্' অর্থ পরীক্ষা করবার জন্য। অর্থাৎ পরীক্ষা করবার জন্য মানুষের বিভিন্ন অবস্থা । “ইবৃতিলাহ* এর রূপকার্থ পরীক্ষা, রূপান্তরণ। অথবা কথাটির মর্মার্থ_ আমি পরীক্ষা অনুপাতে মানুষকে সৃজন করেছি মিলিত শুক্রকণা থেকে । এরপর বলা হয়েছে__ “এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন”। একথার অর্থ__ আমার অস্তিত্ব ও নাম-গুণাবলীর প্রমাণরূপে শ্রবণ ও দর্শনের যোগ্যতা আমি তাদেরকে দিয়েছি । দিয়েছি এই পরীক্ষাটি সম্পন্ন করবার জন্য যে, তারা তাদের এমতো যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্বাসীদের দলভূত হয় কিনা । অর্থাৎ শ্রুতি ও দৃষ্টিদানের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। সেজন্যই এখানে বাক্যের শুরুতেই যোজক অব্যয় “ফা" ব্যবহার করা হয়েছে। আর এর যোজ্য হচ্ছে আগের বাক্যের "খলাকৃনা' (আমি সৃষ্টি করেছি)। এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ “ আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে" । একথার অর্থ__ আমি তাকে সৎপথের নির্দেশনা দিয়েছি কিতাব ও নবী-রসুলগণের মাধ্যমে । এতদসত্তেও প্রকাশ্য জগতে উন্মোচন করে রেখেছি আমার সক্তা-গুণবস্তা-কার্যকলাপের অসংখ্য নিদর্শন। এখন বিষয়টি তার অভিপ্রায়ভূত। সে এখন যথাযথ নির্দেশনা মেনে আমার পথগ্রাপ্ত কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুত হতে পারে, অথবা তা অমান্য করে হয়ে যেতে পারে অকৃতজ্ঞ, পথত্রষ্ট । এখানে “হেদায়েত” অর্থ পথের নির্দেশ, পথ অতিক্রম শেষে গন্তব্যে উপনীত করানো নয়। অর্থাৎ সুরা ফাতিহার হ্দিনাস সিরাত্ৃল মুসতাকীম' আয়াতে সত্য পথের পথিক হওয়ার যে শিক্ষা দেওয়া হয়েছে, সে রকম পথপ্রাপ্ত হওয়া নয়। তাফসীরে মাযহরী/২৬১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।