Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

স্মরণবহির্ভীত। কিন্তু সে ছিলো। একারণেই ব্যাখ্যাতাগণ বলেন, এখানে “মানুষ' বলে বোঝানো হয়েছে পিতা আদমকে । আর “এমন এক সময়” অর্থ ওই সময়, যখন কর্দম থেকে তার দেহ নির্মাণ করে চল্লিশ বৎসর ধরে প্রাণহীন অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিলো মক্কা ও তায়েফের মাঝখানে । হজরত ইবনে আব্বাস বলেছেন, পিতা আদমকে প্রাণবন্ত করা হয়েছিলো তার মূর্তি নির্মাণের একশত বিশ বত্সর পর । আর যদি এখানে “মানুষ” অর্থ ধরা হয় সকল মানুষ, তবে “এমন এক সময়" কথাটির অর্থ হবে ওই সময়, যখন তারা অবস্থান করে স্ব স্ব মাতৃ-উদরে, যার সময়সীমা কমপক্ষে ছয় মাস এবং উ্ধ্বপক্ষে দুই বসর। কেউ কেউ বলেছেন, সাত বৎসর । এতে করে প্রমাণিত হয় যে, যে সময় মানুষ উল্লেখযোগ্য কিছু ছিলো না, সেই সময়ের পরিসর হয় পিতা আদমের মূর্তির প্রাণবিবর্জিত অবস্থা, না হয় মনুষ্জাতির মাতৃজঠরে অবস্থানের সময়। আলোচ্য আয়াতের দাবিও সেরকম । কেননা মানুষের আত্মপ্রকাশের পূর্বেও মানুষ ছিলো, যদিও তা প্রকাশ্য অবস্থায় নয়। সে জন্যই সর্বোৎকৃষ্ট ভাষ্য হচ্ছে, মানুষ এক সময় ছিলো আরো সুক্ষ অবস্থায় “আইয়ানে ছাবেতা"র (মৌল অস্তিত্রে) স্তরে, যে স্তর সম্পর্কে জ্ঞান রাখেন সুফী-তান্ত্িকগণ । “হীন' শব্দটির “তানভীন' এর প্রমাণ, যেহেতু তা আধিক্যের অর্থবহ। ওই অবস্থায় মানুষকে থাকতে হয় বহু বহু বসর। আর ওই অবস্থাটির যথাভাষ্য প্রদানও অসন্ভব। তাই ওই অবস্থার প্রতি ইঙ্গিত প্রদানার্থে এখানে বলা হয়েছে__ যখন সে উল্লেখযোগ্য কিছু ছিলো না। এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর একবার এক লোককে পাঠ করতে শুনলেন “যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিলো না” । তিনি তখন বললেন, হায়! মানুষের সম্পূর্ণ জীবন যদি এরকম হতো । তার এই মন্তব্যটি সুফী-দরবেশগণের ব্যাখ্যার সন্নিকটবর্তী | তারা বলেন, মানুষ আত্মিক উন্নতির এমন স্তরে পৌছে যায়, যখন সে হয়ে যায় অনস্তিতৃসদৃশ, আলোচনার অতীত । ওই স্তরের নামই ফানা বা আত্মবিনাশন, মৃত্যুর পূর্বে মৃত্যু। আর ওই স্তরটি উল্লেখযোগ্য কিছু নয়, কিন্তু প্রকৃত তত্ব লাভ হয় ওই স্তরেই। আর যখন সে উল্লেখযোগ্য থাকে তখন, যখন সে তার মানবিক দোষ-গুণ নিয়ে জীবিত থাকে পৃথিবীতে । হজরত মোজাদদেদে আলফে সানি রহ. বলেছেন, হে আমার প্রভুপালক! মানুষের উপর দিয়ে অতিবাহিত হয় এমন এক সময়, যখন সে থাকে না উল্লেখ করার মতো কোনো অস্তিত্। সে তো থাকে তখন দর্শনের অতীত এক অনস্তিত্র বলয়ে। এরপর তুমিই তাকে দান করো তোমার জীবন থেকে জীবন, তোমার স্থিতি থেকে স্থায়িত্ব, তোমারই স্বভাব থেকে সুপ্রবৃত্তি। তোমারই করুণান্নাত হয়ে সে তখন আত্মবিনাশিত হয়েও স্থিত হয় তোমার স্থিতিতে ৷ তার ফানা ও বাকা দুই অবস্থাই তখন থাকে অন্তরালবিহীনরূপে সমভাবে সক্রিয়। তার “যদি তোমার অভিপ্রায় হয়' কথাটিই এখানকার “হীনুম মিনাদ্‌ দাহরি' বাক্যের ব্যাখ্যা । এখানে “মিন” অব্যয়টি সূচনামূলক | আল্লাহ্পাকের নামসমূহেই তো গণনা করা হয় তাফসীরে মাযহারী/২৬০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।