Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

“হাল তারা মিন ফুত্বর" অর্থ কোনো ত্রুটি দেখতে পাও কি? প্রশ্নটি ইতিবাচক । আর এখানকার “ফুত্র" ক্রেটি) শব্দটি এসেছে, “ফাত্বরাহু' ছিড়ে ফেঁড়ে দিয়েছে) থেকে । আর “মিন* অব্যয়টি এখানে অতিরিক্ত, অথবা আংশিক অর্থপ্রকাশক। পরের আয়াতে (৪) বলা হয়েছে__ অতঃপর তুমি বার বার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে'। এখানে “বাসারা কার্রাতাইন* অর্থ বার বার দৃষ্টি ফিরাও। “কার্রাতাইন* শব্দটি দ্বিকচন এবং আধিক্যজ্ঞাপক ৷ অর্থাৎ শব্দটি দ্বিচন হলেও এখানে এটি বহুবচনবোধক | যেমন 'লাব্বাইকা” কথাটি দ্বিচনবোধক হওয়া সত্তেও এর মাধ্যমে কেবল দু'বার উপস্থিতির উদ্দেশ্যে বলা হয় না, বলা হয় বহুবার উপস্থিতির উদ্দেশ্যে । “ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খশিয়াও ওয়াহুয়া হাসীর' অর্থ সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে । এখানকার “ইয়ানকালিব' ফিরে আসবে) কথাটি “ইরজ্উ' (ফিরাও) অনুজ্ঞার জবাব । “খশিয়ান' অর্থ ব্যর্থ হয়ে। “খশিউন' অর্থ ক্রান্ত, নিম্ল, লাঞ্কিত। আর “ওয়া হুয়া হাসীর” বাক্যটি এখানে “ফিরে আসবে" ক্রিয়ার কর্তা। অর্থাৎ “বাসার” (দৃষ্টিপাত) যাদের প্রথম অবস্থার প্রকাশ “ব্যর্থ হয়ে এবং দ্বিতীয় অবস্থার প্রকাশ “ক্লান্ত হয়ে?। বাগবী লিখেছেন, কা*ৰ বলেছেন, পৃথিবীর নিকটতম আকাশ ছিলো উর্মি-বিক্ষুদ্ধ, যাকে করা হয়েছে শান্ত। দ্বিতীয় আকাশ শুভ্র জমরুদ প্রস্তরনির্মিত, তৃতীয় আকাশ উষর। চতুর্থ আকাশ হচ্ছে পিতলের, পঞ্চম আকাশ রুপার, ষষ্ঠ আকাশ সোনার, আর সপ্ত আকাশ আল্লাহ্পাকের পরম সত্তার অন্তরাল বা সপ্তপ্রান্তরবিশিষ্ট সীমানা । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে__ “আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা" । এখানে 'প্রদীপমালা ছারা" অর্থ নক্ষত্ররাজি দ্বারা । অর্থাৎ নক্ষত্রপুঞ্জ যেনো অগণিত অসংখ্য প্রদীপ, যেগুলোর দ্বারা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পৃথিবীর নিকটতম আকাশকে । এ সম্পর্কে মহাকাশ বিজ্ঞানীরা যে কথাই বলুন না কেনো, তাদের কথা যদি কোরআনানুকূল না হয়, তবে তা হবে পরিত্যাজ্য । এরপর বলা হয়েছে__ “এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জলন্ত অগ্নির শাস্তি” । একথার অর্থ শয়তান যখন আকাশের কাছাকাছি গিয়ে চুপিসারে ফেরেশতাদের কথাবার্তা শুনতে চেষ্টা করে, তখন আমি নক্ষত্র থেকে প্রস্তুত করি অগ্নিপ্রস্তর এবং তা সেই শয়তানের প্রতি নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেই। অর্থাৎ সম্পূর্ণ নক্ষত্র উৎপাটন করে নয়, অগ্নিপ্রস্তররূপে নিক্ষেপ করা হয় নক্ষত্রের কিছু অংশকে । আর এখানকার “তাদের জন্য প্রস্তুত রেখেছি জলন্ত অগ্নির শাস্তি অর্থ আমি তাদের জন্য পরকালেও প্রস্তুত করে রেখেছি দোজখের অগ্নিশাস্তি । এরপরের আয়াতে (৬) বলা হয়েছে___ “যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তা কতো মন্দ প্রত্যাবর্তন স্থল । আগের আয়াতে বলা হয়েছে, শয়তানের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তত রাখা তাফসীরে মাযহারী/২৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।