1 কালপ্রবাহে মানুষের উপর তো এমন এক সময় আসিয়াছিল যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। 1 আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুত্রবিন্দু হইতে, তাহাকে পরীক্ষা করিবার জন্য; এইজন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন । 1 আমি তাহাকে পথের নির্দেশ দিয়াছি, হয় সে কৃতজ্ঞ হইবে, না হয় সে অকৃতজ্ঞ হইবে । 1 আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃংখল, বেড়ি ও লেলিহান অগ্নি । 1 সতকর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর_ 1 এমন একটি প্রস্রবণ যাহা হইতে আল্লাহ্র বান্দাগণ পান করিবে, তাহারা এই প্রপ্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে । প্রথমে বলা হয়েছে__ “হাল আতা আ'লাল ইনসানি হীনুম মিনাদ্দাহরি' ৷ এর অর্থ__ কালপ্রবাহে কি মানুষের উপর এমন এক সময় এসেছিলো? এখানকার হাল" (কি) অব্যয়টি প্রশ্নবোধক হলেও নিশ্চিতার্থক। স্বীকৃতিসূচক। অর্থাৎ কালপ্রবাহে মানুষের উপর তো এমন এক সময় এসেছিলোই । আর এখানে “মানুষ” অর্থ মানবমগ্ডলী ৷ অথবা সীমিতার্থে কেবল হজরত আদম । হীন" অর্থ এমন একসময়, নির্ধারিত এক কাল। এরকম অর্থ করেছেন বায়যাবী। আর কামুস গ্রন্থে বলা হয়েছে, “হীন* হচ্ছে অনির্ধারিত কাল, যা বোঝাতে । কেউ কেউ বলেছেন, চল্লিশ অথবা ষাট বৎসর, এক অথবা দুই মাস সময় পরিসরকে বলে “হীন, । আর “দাহর” হচ্ছে নিঃসীম মহাকাল । “কামুস" গ্রন্থে উল্লেখ করা হয়েছে, সুদীর্ঘ কাল, অথবা কমপক্ষে এক হাজার বৎসরের সময় সীমাকে বলে 'দাহর' । আমি বলি, হজরত আদমের আয়ুষ্কাল ছিলো এক হাজার বৎসর । “সিহাহ' অভিধানে উল্লেখ করা হয়েছে, মহাপৃথিবীর আয়ুক্কালের নাম দাহর। অর্থাৎ “দাহর' অর্থ সৃষ্টির সুচনা-সমাপ্তি। আলোচ্য আয়াতেও 'দাহর* অর্থ সৃষ্টির সুচনা-সমাপ্তি। এখানে 'দাহর' ব্যবহৃত হয়েছে ব্যক্তিবিশেষের পূর্ণ আয়ুক্কাল অর্থে। যেমন বলা হয় “দাহরু ফুলানিন' (অমুক ব্যক্তির সারা জীবন)। এরপর বলা হয়েছে__ 'লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা”। এর অর্থ __ যখন সে উল্লেখযোগ্য কিছু ছিলো না। অর্থাৎ যখন সে অস্তিত্রে অতীত ছিলো, তখন তার সম্পর্কে কেউ কোনোকিছু জানতোই না। বাক্যটি পূর্বোক্ত হীন' পদের বিশেষণ । আর নামপদের সঙ্গে যোজক অব্যয়টি এখানে রয়েছে উহ্য। অর্থাৎ সে সময়টি ছিলো এমন, যখন সে আলোচ্য বিষয়ের অন্তর্ভুত ছিলোই না। লক্ষণীয়, বাক্যের গতিধারা কিন্তু একথা প্রমাণ করে যে, মানুষ অস্তিতৃপূর্ব অবস্থাতে ও কিছু না কিছু ছিলো। নতুবা তার উপরে কাল অতিবাহিত হল কীভাবে । সুতরাং একথা স্বীকার করতেই হয় যে, সে তখন স্মরণভূত কিছু না থাকলেও ছিলো তাফসীরে মাযহরী/২৫৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।