Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

যেমন ধাতুমূল “দুনা' থেকে সাধিত বিশেষণীয় শব্দরূপ “আওদানুন” যার লিখিত রূপ “আদ্না”। অথবা বলা যায় “আওলা” শব্দরূপটি এখানে অতীতকালবোধক। আর এখানকার “লাকা পদের লাম” অব্যয়টি অতিরিক্তরূপে সংযোজিত । এমতাবস্থায় বক্তব্যটি দীড়াবে__ তোমার ধ্বংস সাধিত হোক। যেমন বলা হয় “আওলাকাল্পহু মা তুকরাহুহু' (আল্লাহ্‌ তোমাকে সেটাই দান করবেন, যাতে তোমার অরুচি)। কেউ কেউ বলেছেন, বক্তব্যটি হবে এরকম__ আওলা লাকাল হালাকৃ* (তোমার ধ্বংসই তোমার জন্য মঙ্গল)। “কামুস' গ্রন্থে বলা হয়েছে “আওলা লাকা" বাক্যটি তিরস্কারসূচক ৷ এর উদ্দেশ্য একথা বলা যে, ধ্বংস তোমার সন্নিকটবর্তী। এমতাবস্থায় বলতে হয়, “আওলা” শব্দটি সাধিত হয়েছে “ওয়ালীউন" ধাতুমুল থেকে, যার অর্থ সন্নিকটবর্তী । কাতাদা বলেছেন, আমাদের নিকট এই তথ্যটি পৌছেছে যে, আলোচ্য আয়াত যখন অবতীর্ণ হলো, তখন রসুল স. বৃতহা নামক স্থানে আবু জেহেলকে পেয়ে তার পরিধেয় বস্ত্র আকর্ষণ করে পাঠ করলেন “দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ! আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ' । আবু জেহেল বললো, মোহাম্মদ! তুমি কি আমাকে ধমক দিচ্ছো? আল্লাহ্র শপথ! তুমি আমার কিছুই করতে পারবে না, তোমার পালনকর্তাও নয়। তুমি তো ভালো করেই একথা জানো যে, আমি এই পার্বত্য শহরের একজন অত্যন্ত বলশালী ব্যক্তি। বলাবাহুল্য, তার এমতো দর্প পূর্ণরূপে চূর্ণ করা হয়েছিলো বদর যুদ্ধে তার জীবনলীলা সাঙ্গ করে দেওয়ার মাধ্যমে । রসুল স. বলেছেন, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে থাকে একজন করে ফেরাউন। আর আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল। আউফির মাধ্যমে ইবনে জারীর বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, যখন সুরা মুদ্দাস্সিরের ৩০ সংখ্যক আয়াত অবতীর্ণ হলো, বলা হলো “সাকার এর তত্বীবধানে রয়েছে উনিশ জন প্রহরী” তখন আবু জেহেল তার সঙ্গী- সাথীদেরকে বললো, তোমাদের মায়েরা তোমাদের জন্য কেদে মরুক! শুনেছো কাবশার ব্যাটা কী বলে? জাহান্নামে নাকি নিযুক্ত আছে মাত্র উনিশজন প্রহরী । তোমরা তো এক একজন মস্ত বড় পালোয়ান। কী? দশজনে মিলেও কি তোমরা একজন পাহারাদারকে কাবু করতে পারবে না? কী? জবাব দিচ্ছো না কেনো? তার এমতো আস্ফালনের প্রেক্ষিতে আল্লাহপাক প্রত্যাদেশ করলেন, হে আমার রসুল! আপনি আবু জেহেলের কাছে যান এবং তাকে পাঠ করে শোনান “আওলা লাকা ফা আওলা । ছুমৃমা আওলা লাকা ফা আওলা;। নাসাঈ বর্ণনা করেছেন, একবার সাঈদ ইবনে যোবায়ের হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, হে মান্যবর! রসুল স. কি নিজে থেকে আবু জেহেলকে “দুর্ভোগ তোমার জন্য' কথাগুলো বলেছিলেন, না এটা ছিলো তার প্রতি প্রত্যাদেশ। তিনি জবাব দিলেন, প্রথমে তিনি নিজে থেকেই আবু জেহেলকে কথাগুলো শুনিয়ে দিয়েছিলেন। পরে আল্লাহপাক ওই কথাগুলোকেই অবতীর্ণ করেন প্রত্যাদেশরূপে । তাফসীরে মাযহারী/২৫৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।