৩ সংখ্যক আয়াতের “মানুষ' কথাটির প্রতি। এভাবে বক্তব্যভঙ্গিটির প্রতি লক্ষ্য করলে এ কথাই প্রতীয়মান হয় যে, এর লক্ষ্য আদী ইবনে রবীয়া। কিন্তু বাগবী লিখেছেন, রবীয়া নয়, আবু জেহেল। উন্লেখ্য, “আল্ইনসান, এর “আল, অব্যয়টিকে যদি সীমিতার্থক ধরা হয়, তবেই কেবল ব্যক্তি বিশেষকে নির্দিষ্ট করা যায়__ সে রবীয়া, বা আবু জেহেল, যে-ই হোক না কেনো। আর 'আল" যদি হয় জাতিবাচক, তবে এখানে "মানুষ" দ্বারা উদ্দেশ্য হবে রবীয়া, আবু জেহেল সহ সকল অবিশ্বাসী ও বেনামাজী | এরপরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “বরং সে সত্যপ্রত্যাখ্যান করেছিলো ও মুখ ফিরিয়ে নিয়েছিলো” ৷ একথার অর্থ__ নামাজ-জাকাত ও বিশ্বাস পরিত্যাগ করেই সে ক্ষান্ত হয়নি, সত্যের প্রতি প্রদর্শন করেছে চরম অবজ্ঞা, সত্যকে প্রত্যাখ্যান করেছে চিরতরে। অনুতপ্ত হয়ে প্রত্যাবর্তনের সম্ভাবনাকে করেছে চিররুদ্ধ । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিলো দন্তভরে (৩৩), দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ (৩৪)। আবার দুর্ভোগ তোমার জন্য দুভেগি” (৩৫)। এখানে 'ইয়াতামাত্ত্" অর্থ দন্তভরে ফিরে গিয়েছিলো, প্রত্যাবর্তন করেছিলো দ্রুতগতিতে ৷ “কামুস* অভিধানগ্রন্থে রয়েছে “মাতা ফী সাইরিহী” (সে চলেছে দ্রুতগতিতে)। “সিহাহ্* রচয়িতা জাওহারী লিখেছেন, কথাটির অর্থ গর্বিত পদক্ষেপে চলা । কেউ কেউ বলেছেন, বুক উঁচু করে চলা। আর এখানকার “দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ' কথাটি একটি ভীতি- ভরসনা প্রদর্শক অপপ্রার্থনা। ইতোপূর্বে “ইনসান' (মানুষ) এর সর্বনাম “সে' সহযোগে বাক্য উপস্থাপন করা হয়েছিলো, আর এখানে বক্তব্য উপস্থাপন করা হলো ভিন্নতররূপে, মধ্যম পুরুষে । আর কথাটির পুনরাবৃত্তি করা হয়েছে বক্তব্যটিকে গুরুত্ প্রদানার্থে। আবার এরকমও হতে পারে যে, প্রথমে বলা হয়েছে ইহজগতের দুর্ভোগের কথা এবং পরে দুর্ভোগ কামনা করা হয়েছে পরকালের । অর্থাৎ ইহকালে যুদ্ধে হতাহত হওয়া এবং পরকালে ভোগ করা দোজখের আযাব । কিংবা প্রথম বাক্যে দু'বার “আওলা' (দুর্ভোগ) বলা হয়েছে জীবন-যাপনে ও মৃত্যুকালে বিপর্যয় কামনার্থে এবং পরের দুই 'দুর্ভোগ' অর্থ মহাবিচারের দিবসের আতংক এবং দোজখের শাস্তি । এর বিপরীতে যেমন নবী ইয়াহইয়া সম্পর্কে বলা হয়েছে “আর শান্তি বর্ষিত হোক তার প্রতি তার জনুগ্রহণকালে, অন্তিম যাত্রার সময় এবং পুনরুথান দিবসে । এখানে বার বার “দুভেগি' কামনা করে অভিসম্পাত করা হয়েছে আদী, আবু জেহেল প্রমুখ দান্তিক সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি এবং উদ্ধাত আয়াতে অভিবাদন জ্ঞাপন করা হয়েছে নবী ইয়াহ্ইয়ার প্রতি । এমতো ব্যাখ্যার প্রেক্ষাপটে বলা যায়, এখানে পার্থক্যসূচক বিশেষণীয় শব্দরূপে “আওইয়ালু* শব্দটি সাধিত হয়েছে ধাতুমূল “ওয়াইলু' থেকে, যার লিখিতরূপ “আওলা'। এর অর্থ ধ্বংসাত্মক দুর্ভোগ । তাফসীরে মাযহরী/২৫৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।