এরপরের আয়াতে (২৮) বলা হয়েছে___ “তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ”। একথার অর্থ__ প্রাণ কণ্ঠাগত হলে মৃত্যুপথযাত্রী ভালোভাবেই একথা বুঝতে পারবে যে, এটাই পৃথিবী থেকে চিরবিদায়ের সময় । এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে" । শা'বী, হাসান বসরী প্রমুখ কথাটির অর্থ করেছেন_ তখন এক পাঁজরের সঙ্গে মিশে যাবে আর এক পাঁজর । হজরত ইবনে আব্বাস বলেছেন, “সাকৃ" অর্থ ইহকাল ও পরকাল। মৃত্যুই হচ্ছে ইহকাল ও পরকালের মিলনযুহূর্ত, মানুষের জন্য এক অনপনেয় সংকট, পৃথিবী থেকে চিরবিদায় এবং অনন্তকালের দিকে অনিশ্চিত যাত্রা । জুহাক বলেছেন, পৃথিবীবাসীরা তখন ব্যস্ত হয়ে পড়ে তার মরদেহ সৎকারের বিষয়ে, আর ফেরেশতারা ব্যস্ত হয় তার আত্মা নিয়ে । এরপরের আয়াতে (৩০) বলা হয়েছে__ “সেদিন তোমার প্রভুর নিকট সকলে প্রত্যানীত হবে” ৷ একথার অর্থ__ হে আমার রসুল! মৃত্যুর পর, অথবা পুনরুথান দিবসে আপন আপন কৃতকর্মের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য সকলকে তাদের প্রভুপালনকর্তার সমীপে উপস্থিত হতেই হবে। এর অন্যথা হওয়া সম্ভবই নয়। সূরা ক্িয়ামাহ্ £ আয়াত ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ন্ £ 3. & ০ ১৫০ এ/4৯০34% 5444 ০5১3০১৬০০১৪ ১ ৫ রর রপ্ত 3 ৫ রর ডি পা তি 9054 95৩1৬ ৮০৫১৯ সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই। বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল। অতঃপর সে তাহার পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভভরে, দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ! আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ! প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে___ তারা আল্লাহ্র রসুল ও আল্লাহ্র বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করেনি । নামাজ পাঠ করেনি । জাকাতও দেয়নি। এই আয়াতের যোগসূত্র রয়েছে “মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না" (৩) আয়াতের সঙ্গে। এমতাবস্থায় বক্তব্যটি দাড়াবে__ তারা মনে করে মৃত্যুর পর আমি তাদের অস্থিসমূহকে পুনঃসংযোজিত করতে পারবো না। তাদের পুনরুথান কখনো হবেই না। সেকারণেই তো তারা আল্লাহ্ ও তীর রসুলের উপর ইমান আনে না। নামাজ পড়ে না। জাকাত দেয় না। এখানকার “সদ্দাক্া” এবং “সল্লা' পদ দু”টির সর্বনাম পদ প্রত্যাবৃত হবে ২ বু সু সু তাফসীরে মাযহারী/২৫৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।