সানি রি 55890 55 ১5উঞ্ে 2004৮ % (3:20, 2৬১ ১1089-2154-205815 $ 0 কোন কোন মুখমগ্ডল হইয়া পড়িবে বিবর্ণ, 0 আশংকা করিবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে। 0 কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে, 0 এবং বলা হইবে, “কে তাহাকে রক্ষা করিবে? 0 তখন তাহার প্রত্যয় হইবে যে, ইহা বিদায়ক্ষণ। 0 এবং পায়ের সংগে পা জড়াইয়া যাইবে । 0 সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানীত হইবে । প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মীর্থ হচ্ছে__ সেদিন কোনো কোনো লোকের মুখমণ্ডল হবে বিবর্ণ, বিকৃত। আর তারা এই ভেবে আতংকিত হয়ে পড়বে যে, চরম বিপদকবলিত হওয়া ব্যতিরেকে তাদের নিস্তার নেই। অর্থাৎ ধ্বংসাত্মক বিপর্যয় তাদেরকে আঘাত করবেই । “ফাক্রাহ' অর্থ এমন বিপদ, যা আঘাত করে মেরুদণ্ডে। ইবনে জায়েদ বলেছেন, এখানে ধ্বংসাত্মক বিপর্যয়” অর্থ অবধারিত নরকগমন । আর কালাবী বলেছেন, প্রিয়তমজন দর্শন থেকে বঞ্চিতি। পরের আয়াতে (২৬) বলা হয়েছে___ “কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে" । 'কাল্লা" অর্থ কখনোই নয়। অর্থাৎ পরকাল অপেক্ষা ইহকালকে অধিক মূল্যবান মনে করার বিষয়টি কখনোই অনুমোদনযোগ্য নয়। 'ইজা বালাগাতিত্ তারাকিতয়া' অর্থ যখন প্রাণ কণ্ঠাগত হবে। এখানে “ইজা' (যখন) শব্দটি ব্যবহৃত হয়েছে শর্ত হিসেবে । এর জবাব হচ্ছে “সেদিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে' (৩০)। আর “ইজা" কে যদি এখানে ক্রিয়ার আধার হিসেবে ধরা হয়, তবে বুঝতে হবে ক্রিয়াটি রয়েছে এখানে অনুক্ত। অর্থাৎ তখনই তোমাদেরকে তোমাদের প্রভূপালনকর্তার কাছে নিয়ে যাওয়া হবে, যখন কণ্ঠাগত হবে তোমাদের প্রাণ । “তারাকী” বলে কণ্ঠনালীর দু'পাশে অবস্থিত বঞ্কিম অস্থিদু*টোকে। এখানে যখন প্রাণ কণ্ঠাগত হবে' অর্থ যখন সমুপস্থিত হবে মৃত্যু । এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “এবং বলা হবে, কে তাকে রক্ষা করবে"? কাতাদা কথাটির অর্থ করেছেন_ মৃত্যুপথযাত্রী, অথবা তার পাশে উপস্থিত লোকেরা তখন বলে, বাচাও । মন্ত্রন্ত্ব কিছু পাঠ করে ফুঁ দাও । সুলায়মান তাইমী এবং মুকাতিল ইবনে সুলায়মান অর্থ করেছেন__ মৃত্যুদূতের সহযোগী ফেরেশতারা তখন বলে, এ লোকের আত্মাকে হস্তগত করবে কে? স্বস্তি না শাস্তির ফেরেশতা? এখানকার “রকৃ' (রক্ষা) শব্দটির ধাতুমূল হচ্ছে “রকৃইয়ুন' । তাফসীরে মাযহরী/২৫৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।